মঙ্গলবার থেকে স্পেশাল ট্রেনের যাত্রা শুরু, স্টেশন তালিকায় কলকাতাও

ভারতীয় রেল উৎসবের মরশুমে বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করেছিল আগেই। সেই স্পেশাল ট্রেন চালানো হবে মঙ্গলবার থেকে। ৩৯২টি ট্রেন চালানো হবে বলে খবর। ৩০শে নভেম্বর পর্যন্ত এই ট্রেন চালানো হবে। যে যে স্টেশন থেকে ট্রেনগুলি ছাড়বে, তার মধ্যে রয়েছে কলকাতাও। এছাড়াও পাটনা, বারাণসী, লখনউ থেকেও এই ট্রেনের সুবিধা মিলবে।Read More →

পুজো মামলায় অস্বস্তি বাড়ল রাজ্যের, কনটেইনমেন্ট জোন হোক পুজো মণ্ডপ, নির্দেশ হাইকোর্টের

করোনা পরিস্থিতিতে উৎসবের মরশুমে ভিড় নিয়ে চিন্তিত কলকাতা হাইকোর্ট। পুজো বন্ধ মামলার শুনানিতে সোমবারও আশঙ্কা প্রকাশ করল বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। তবে মামলায় শেষ পর্যন্ত কী রায় হয়, সেদিকেই তাকিয়ে সকলে। পর্যবেক্ষণে হাইকোর্ট জানিয়েছে, পুজোর সঙ্গে বাঙালির আবেগ জড়িত রয়েছে। তাই পুজোয় মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশাধিকার থাকলেRead More →

প্রকাশ করা হল কলকাতা পুলিশের পুজো গাইড, আছে দর্শনার্থীদের জন্যে পথ নির্দেশিকা

একদিকে যখন দুর্গাপুজো নিয়ে হাইকোর্টের বিচারপতিদের ডিভিশন বেঞ্চের মুখ ভার, ঠিক তখনই আরেক প্রান্তে মানুষকে সচেতন রাখতে ও সামাজিক দূরত্ব মেনে পুজোর আনন্দে মাতিয়ে তুলতে দর্শনার্থীদের জন্যে পুজো গাইড প্রকাশ্যে আনল কলকাতা পুলিশ। সোমবার প্রকাশ করা হল কলকাতা পুলিশের পুজো গাইড ২০২০। লালবাজারে এই গাইডের শুভ সূচনা করেন নগরপাল অনুজRead More →

নতুন শিক্ষানীতির কার্যকারিতার পক্ষে সাওয়াল প্রধানমন্ত্রীর

মাইসোর বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে সোমবার ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেওয়া এই ভাষণে তিনি জানিয়েছেন, মাইসোর বিশ্ববিদ্যালয় প্রাচীন ভারতের সমৃদ্ধ শিক্ষাব্যবস্থা এবং ভবিষ্যৎ ভারতের আকাঙ্ক্ষা এবং ক্ষমতার প্রমুখ কেন্দ্র।এই বিশ্ববিদ্যালয় রাজর্ষি নলবাডি কৃষ্ণরাজ বডেয়ার এবং এম বিশ্বেসরাইয়া দর্শন এবং সংকল্পকে বাস্তবায়িত করেছে। তরুণ বয়সের শিক্ষা এবং দীক্ষাRead More →

পুজোয় বাড়ছে মেট্রো পরিষেবা, বাড়ছে সময়সীমাও

আজ তৃতীয়া, ইতিমধ্যেই ঠাকুর দেখার ভিড় শুরু হয়ে গিয়েছে মণ্ডপে মণ্ডপে। ফলে পুজোর ভিড় সামাল দিতে পরিষেবা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। আজ অর্থাৎ সোমবার থেকেই শেষ ট্রেন রাত সাড়ে আটটার পরিবর্তে দমদম ও কবি সুভাষ স্টেশন থেকে রাত ৯টায় ছাড়বে। আর নোয়াপাড়া থেকে শেষ ট্রেন ছাড়বে রাতRead More →

পুজোর ভিড় শুরু, সেই সঙ্গে সংক্রমণও সর্বোচ্চ

শহর কলকাতায় একের পর এক পুজো উদ্বোধন শুরু হয়ে গিয়েছে। বড় পুজোগুলিতে প্রতিমা দর্শনও শুরু হয়েছে তাল মিলিয়ে। সেই সঙ্গে পুজোর কেনাকাটাও চলছে উর্ধ্বগতিতে। ফলে রাস্তায় রাস্তায় জমাট বাধা ভিড়। এই ব্যাপারটাই আশঙ্কা করেছিলেন চিকিৎসকমহল। তাঁদের চিন্তা ছিল পুজোর ভিড় শুরু হতেই বাড়তে পারে করোনা সংক্রমণ। হলও তাই, গত ২৪Read More →

ঠান্ডা প্যাকেটজাত খাবার থেকেই ছড়াচ্ছে করোনা ভাইরাস, স্বীকার করল চিন

ঠান্ডা প্যাকেটজাত খাবার থেকেই ছড়াচ্ছে করোনা ভাইরাস (Coronavirus), অবশেষে স্বীকার করল চিন (China)। চিনের বন্দরনগরী কিংডাওতে আমদানিকৃত সামুদ্রিক মাছের প্যাকেজিং-এ এবার করোনা ভাইরাস সনাক্ত করা গেল। দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ বর্ণনা দিয়েছেন এটি বিশ্বের কোল্ড ফুড চেনের মধ্যে পাওয়া প্রথম করোনা ভাইরাস। চিনা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন শনিবার একটিRead More →

নিয়ন্ত্রণরেখায় পাক জঙ্গিদের ঠেকাতে নতুন স্ট্র্যাটেজি ভারতীয় সেনার, সীমান্ত পেরোবার চেষ্টা করলেই ফুঁড়ে দেবে গুলি

শীতের আগে নিয়ন্ত্রণরেখা তথা এলওসি পার করিয়ে জঙ্গি ও বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ভারতে ঢোকানোর মরিয়া চেষ্টা করছেন পাকিস্তান। কিন্তু ভারতীয় সেনার নতুন স্ট্র্যাটেজিতে জঙ্গি অনুপ্রবেশে লাগাম পরানো গেছে। গত কয়েক মাসে নতুন করে জঙ্গি অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। পাক জঙ্গিদের সমস্ত প্রয়াসও বানচাল করে দিয়েছে ভারতীয় বাহিনী। ফের যদি নিয়ন্ত্রণরেখায় অস্ত্রRead More →

পুজোর মরসুম নিয়ে চরম উদ্বেগ, দেশে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়েছে, মানলেন স্বাস্থ্যমন্ত্রী

ভারতে করোনা সংক্রমণ শুরু হওয়ার পরে যখনই কেন্দ্রের কাছে প্রশ্ন করা হয়েছে, দেশে গোষ্ঠী সংক্রমণ বা কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়েছে কিনা, বারবার উত্তর এসেছে, না। কখনও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক, কখনও বা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআরের তরফে জানানো হয়েছে দেশের বিভিন্ন রাজ্যে সংক্রমণের ছবিটা আলাদা। তাই বলা যাবে নাRead More →