উত্তরে ভারি বৃষ্টি , হা হুতাশ জারি থাকবে কলকাতার

মঙ্গলেও মঙ্গলের লক্ষণ নেই, চলবে অস্বস্তিকর গরম। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তাপমাত্রা না ভোগালেও কলকাতাকে ভোগাবে অতিরিক্ত আর্দ্রতা, টানা প্রায় এক মাস ধরে সর্বোচ্চ আর্দ্রতা ৯০ এর উপরে রয়েছে। মঙ্গলবারও শহরের সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৬৭ শতাংশ। তাপমাত্রা সর্বোচ্চ ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রিRead More →

লোকসভার পরবর্তী অধ্যক্ষ হতে চলেছেন বিজেপি সাংসদ ওম বিড়লা

নাম ঘোষণা করা হল ১৭তম লোকসভার পরবর্তী অধ্যক্ষের৷ বিজেপি সাংসদ ওম বিড়লা হতে চলেছেন লোকসভার অধ্যক্ষ৷ রাজস্থানের কোটার সাংসদ ওম বিড়লা মঙ্গলবারই তাঁর মনোনয়ন পত্র জমা দিতে চলেছেন বলে খবর৷ কোটার দ্বিতীয়বারের সাংসদ ওম বিড়লা৷ কোটা দক্ষিণের তিনবারের বিধায়ক৷ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী রামনারায়ণ মিনাকে ২.৭৯ লক্ষ ভোটেRead More →

শীঘ্রই জনসংখ্যায় চিনকে ছাপিয়ে যাবে ভারত: রাষ্ট্রসংঘ

আর বেশি দিন বাকি নেই। খুব কম সময়ের মধ্যেই দ্বিতীয় থেকে প্রথম হয়ে যাবে ভারত। এমনই মনে করছে রাষ্ট্রসংঘ। জনসংখ্যার নিরিখে এই মুহূর্তে চিনের পরে রয়েছে ভারত। কিন্তু রাষ্ট্রসংঘের পকজখ থেকে দাবি করা হচ্ছে যে চিনকে ছাপিয়ে যাবে ভারতের জনসংখ্যা। আর তা ঘটতে চলছে আগামী এক দশকের কম সময়ের মধ্যে।Read More →

‘দিদিমণির বাজার শেষ’, মমতাকে কটাক্ষ অর্জুনের

ফের একবার তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তোপ দাগলেন ভাটপাড়ার অর্জুন সিং৷ সুনীল সিংয়ের তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান প্রসঙ্গে মন্তব্য করতে গিয়েই মমতাকে কটাক্ষ করেন তিনি৷ সাফ জানান, ‘দিদিমণির বাজার শেষ’৷ প্রসঙ্গত, লোকসভা ভোটের মুখে তৃণমূল শিবিরে ভাঙন ধরিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তৎকালীন তৃণমূল বিধায়ক অর্জুনRead More →

তাপপ্রবাহে মৃত্যু আটকাতে, বিহারে জারি ১৪৪ ধারা

তীব্র তাপপ্রবাহের ফলে বিহারে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সরকারি সূত্রে খবর, গত দু’দিন তাপ প্রবাহের জেরেই মৃত্যু হয়েছে প্রায় ৮০ জনের। বেসরকারি মতে সংখ্যাটা ১০০ ছাড়িয়েছে। রাজধানী পাটনার তাপমাত্রা ৪৫ ডিগ্রি পেরিয়ে গিয়েছে। পরিস্থিতি নাগালের বাইরে চলে গিয়েছে বলে মনে করছে প্রশাসন। তাই দুটি জেলা ঔরঙ্গবাদ ও গয়ায় ১৪৪Read More →

মমতা নয় মোদী সরকার ভাবলো ডাক্তারদের কথা! ডাক্তারদের উপর হামলা করলে হতে পারে ১২ বছরের জেল!

পশ্চিমবঙ্গে (West Bengal) দুজন জুনিয়ার চিকিৎসকদের উপর উগ্রপন্থীদের দ্বারা হওয়া হিংস্র হামলার পর শুরু হওয়া আন্দোলনের প্রভাব বেড়েই যাচ্ছে। দিল্লী মেডিক্যাল এসোসিয়েশন (ডিএমএ) এর অধ্যক্ষ ডাক্তার গিরিশ ত্যাগী ডাক্তারের উপর হওয়া হামলার ব্যাপারে কড়া শব্দে নিন্দা জানায় এবং যারা আন্দোলন করছে তাদের জন্য সহানুভূতি প্রকাশ করে। ডিএমএ, ডাক্তারদের প্রতি হওয়াRead More →

আমরা কারা……বহিরাগত, থেকে আমরা কারা……লক্ষ্মী ছেলে

রাতারাতি পাল্টে গেল স্লোগান। যে স্লোগানে গত সাতদিন ধরে গর্জে উঠেছিল বঙ্গের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, সোমবার সন্ধ্যায় ঠিক তার থেকে ১৮০ ডিগ্রি ঘুরে উল্টো স্লোগান শোনা গেল আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের মুখে। ‘আমরা কারা……বহিরাগত’ থেকে স্লোগান বদলে হয়ে গেল ‘আমরা কারা……লক্ষ্মী ছেলে’। সোমবার নবান্নে বৈঠকের পর থেকেই কার্যতRead More →

জয় শ্রীরাম ধ্বনির মধ্যে শপথ নিলেন বাংলার সাংসদরা

সোমবার সংসদের বাদল অধিবেশনের প্রথম দিন শপথ নিলেন বাংলার দুই সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরী। তাঁদের দেখেই জয় শ্রীরাম স্লোগান দেন অন্যান্য বিজেপি সাংসদ। এর আগে বেশ কয়েকবার ওই স্লোগান শুনে অসন্তুষ্ট হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ওই স্লোগান দিয়ে কার্যত তাঁকেই কটাক্ষ করেন সাংসদরা।Read More →

জুনিয়র ডাক্তারদের সব দাবিই মানলেন মমতা, উঠল ধর্মঘট

অবশেষে উঠল ধর্মঘট। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ছিল ডাক্তারদের প্রতিনিধি দলের। এই বৈঠকের পর মিটিংয়ের খসড়া নিয়ে এনআরএস-এ যান ডাক্তাররা। সেখানেই বাকিদের সঙ্গে জিবি মিটিং করেন তাঁরা। তারপরই সিদ্ধান্ত নেন ধর্মঘট তুলে নেওয়ার। নবান্ন থেকে এনআরএস-এ জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল আসার পরেই উচ্ছ্বাসে ফেটে পড়েন অপেক্ষারত বাকি আন্দোলনকারীরা। কাঁধেRead More →

#Breaking: বিজেপির নতুন কার্যকরী সভাপতি জেপি নাড্ডা

সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন তিনি। আর তারপরেই বিজেপি সভাপতির পদ ছাড়তে চেয়েছিলেন অমিত শাহ। তাঁর জায়গায় কে বিজেপি সভাপতি হবেন, তা নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডাকে বিজেপির কার্যকরী সভাপতি করা হলো। বর্ষীয়ান বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন,Read More →