ভাটপাড়া নিয়ে কটাক্ষ করে পাল্টা খোঁচা খেলেন মমতা

বিজেপি-কে ভোট দেওয়ার ফল কী, তা বোঝাতে গিয়ে একুশের মঞ্চ থেকে ভাটপাড়াকে উদাহরণ হিসেবে টানলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “বিজেপি-কে ভোট দিলে কী হয় দেখছেন তো? ওই যে ভাটপাড়া দেখছেন না!” আর মমতার এই বক্তব্য নিয়েই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে গিয়েছে। বিজেপি, বাম, কংগ্রেস সব দলেরই প্রশ্ন, তাহলে কি এটাRead More →

বড় মুশকিল লাইন দিলেন দিদি, গেলাতে পারবেন তো?

ঠা ঠা রোদে চল্লিশ ডিগ্রি গরম। তার মধ্যে দাঁড়িয়েই এক ঘন্টা চার মিনিটের বক্তৃতা। কিন্তু ‘লাইনটা’ কী দিদি? ব্যালটে ফেরা? ব্ল্যাকমানি ফেরত চাওয়া? মানুষের সঙ্গে বিচ্ছিন্নতা দূর করা? বহুদিন পর একুশের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই যেন দিগভ্রান্ত। যে মন্ত্র দিতে চাইলেন, তা কর্মীদের গলা দিয়ে নামানো মুশকিল শুধু নয়, অনেকেRead More →

‘বেলা আড়াইটের পর খুলবে চিড়িয়াখানা, এখন সভাস্থলে যান’, মঞ্চ থেকে আর্জি তৃণমূল কর্মীদের

সময় আন্দাজ বেলা বারোটা। নেতাদের বক্তৃতাও শুরু হয়ে গিয়েছে ২১ জুলাইয়ের মঞ্চে। ধর্মতলার সেই মঞ্চ থেকে কিলোমিটার খানেক দূরে তখন মাইকে আর্জি জানানো হচ্ছে, দয়া করে আপনারা সভাস্থলে যান। এখন চিড়িয়াখানার দিকে যাবেন না। গিয়ে লাভ নেই। সভা উপলক্ষ্যে কলকাতার বিভিন্ন জায়গাতেই বরাবরই তৈরি হয় সহায়ক মঞ্চ। তেমনই একটি মঞ্চRead More →

মন খারাপের নাম অনুব্রত, একুশের মঞ্চ থেকে ঢিল ছোড়া দুরে থেকেও সভায় নেই কেষ্ট

মন খারাপের নাম অনুব্রত। অবশ্যই অনুব্রত মন্ডলের কথা হচ্ছে। ২১-এর মঞ্চ থেকে ঢিল ছোড়া দূরত্বে থেকেও সমাবেশে থাকা হচ্ছে না বীরভূমের ‘দাপুটে’ নেতার। তিনি যে অসুস্থ। ভর্তি এসএসকেএমে। ইচ্ছা থাকলেও বেড থেকে নামতে পারছেন না। ডাক্তারের কড়া নিষেধ! শুয়ে থাকাই নাকি মোক্ষম ওষুধ। তবে মন যে সত্যিই খারাপ সে কথা জানিয়েছেন।Read More →

প্রাথমিক শিক্ষকদের তুলোধনা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন্দ্রের সমান বেতন চাইলে কেন্দ্রের অধীনে কাজ করুন, রাজ্যের না”

আজ শহীদ দিবস উপলক্ষে ধর্মতলায় শহীদ স্মরণে সমাবেশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী। দুপুর একটার সময় মঞ্চে উঠে ভাষণ দেওয়ার কথা ছিল ওনার। কিন্তু ১২ঃ৪০ এই উনি মঞ্চে উঠে মাইক হাতে ধরেন। মঞ্চে উঠেই তিনি তৃণমূলের সমস্ত কর্মী, নেতা, সমর্থক, এবং শহীদ পরিবার সমেত সভায় আগত সবাইকেRead More →

বাড়ি-মুখী জনতাকে রুখতে ২০ মিনিট আগে বক্তব্য শুরু করলেন মমতা

এমনিতেই রাজনৈতিক হাওয়া বদলের চাপে সভা ভরানো নিয়ে আশঙ্কায় ছিলেন দলের নেতা-কর্মীরা। তার মধ্যে তীব্র দাবদাহে দলের কর্মী-সমর্থকরা সভাস্থল ছাড়া শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগেই। তাই নির্ধারিত সময়ের ২০ মিনিট আগেই বক্তব্য শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মীদের ধরে রাখার জন্য তাঁকে বলতে হল, বিজেপিকে রোখার জন্য সূর্য আপনাদের তেজRead More →

অপ্রতিরোধ্য ‘ঢিং এক্সপ্রেস’, ১৯ দিনে পঞ্চম সোনা জয় হিমার

গতির ট্র্যাকে সোনার দৌড় অব্যাহত হিমা দাসের। শনিবার চেক প্রজাতন্ত্রের নোভ মেস্তো নাড মেটুজি গ্রাঁ পি-তে ৪০০ মিটার ইভেন্টে স্বর্ণপদক জিতে নিলেন অসমের এই স্প্রিন্টার। চলতি মাসে, বলা ভালো গত ১৯ দিনে এই নিয়ে ইউরোপের মাটিতে পঞ্চম সোনা জিতে নিলেন আদরের ‘ঢিং এক্সপ্রেস’। সেইসঙ্গে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ব্যর্থ হওয়ার পরRead More →

দীর্ঘ সুসম্পর্ক দিতে পারে ইরানের হাতে বন্দি ১৮ ভারতীয় নাবিকের মুক্তি

পারস্য উপসাগরে ব্রিটিশ তেলবাহী ট্যাংকার আটক করে রেখেছে ইরান। সেই জাহাজের ২৩ জন নাবিক ও অন্যান্য কর্মীদের মধ্যে ১৮ জনই ভারতীয়। ফলে উপসাগরের বুকে আমেরিকার সঙ্গে ইরানের সংঘাতে এবার নতুন মোড়। যে ব্রিটিশে জাহাজটি আটক করা হয়েছে তার নাম স্টেনা ইমপেরো। ১৮ জন ভারতীয় জাহাজকর্মীকে ফিরিয়ে আনতে তেহরানের সঙ্গে কূটনৈতিকRead More →

বানভাসি অসমে ক্ষতিগ্রস্থ মানুষের ত্রাণকার্যে এগিয়ে এল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ও সেবা ভারতীর স্বেচ্ছাসেবকবৃন্দ, আসামের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ত্রাণকার্যে নিজেদের নিয়োজিত করলেন। স্বেচ্ছাসেবকেরা বন্যা আক্রান্ত মানুষদের মধ্যে খাদ্যদ্রব্য, পানীয় জল এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন।Read More →

প্রবল বৃষ্টির কারণে তিন রাজ্যে মৃতের সংখ্যা ১৫৯

বিহার, কেরল এবং অসমে ভারী বৃষ্টিপাতের ফলে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। শনিবার পর্যন্ত এই তিন রাজ্যে শুধুমাত্র বৃষ্টিরপাতের কারণে ১৫৯ জন মানুষ মারা গিয়েছেন। অতিরিক্ত বৃষ্টির ফলে বন্যার কবলে পড়েছে বিহারের প্রায় ১২ টি জেলার ৬৬ লক্ষ মানুষ। গত ২৪ ঘন্টায় বিহারে ১৯ জন মানুষ মারা গিয়েছেন। সেখানে এখনও পর্যন্তRead More →