প্রায় আটশো পয়েন্ট বৃদ্ধি সেনসেক্সের

সোমবার রীতিমতো ঘুরে দাঁড়াল শেয়ারবাজার৷ ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের ঘোষণার সুফল পেতে দেখা গেল সেনসেক্স এবং নিফটিকে ৷ যারফলে এদিনে সেনসেক্স বাড়ল প্রায় ৮০০ পয়েন্টের৷ দিনের শেষে দেখা গিয়েছে সেনসেক্স গত দিনের তুলনায় ৭৯৩ পয়েন্ট উঠে ৩৭.৪৯৪.১২ পয়েন্টে অবস্থান করছে ৷ ৩০টি শেয়ারের মধ্যে ২২টি শেয়ারেরRead More →

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে ফের উত্তপ্ত নানুর

সোমবারের সকালে ফের উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের নানুর৷ এলাকায় সকাল হতেই চলল একটানা বোমাবাজি৷ বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয় বলে খবর৷ তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষের জেরেই এই ঘটনা বলে অভিযোগ৷ এদিকে, এই গোষ্ঠী সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের ৮জন৷ তাদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷ ধারাল অস্ত্র নিয়ে হামলাRead More →

স্বার্থপর বলেই কাশ্মীর ইস্যুর গুরুত্ব নেই মুসলিম দেশগুলোর কাছে, হতাশ পাকিস্তান

ইসলামিক দেশগুলি মোদীকে বিশেষ সম্মান দিচ্ছে। আর তাতেই পাকিস্তানের মাথা আগুন। একদিকে জখম ইমরান খান বলছেন, ভারতে মুসলিমদের উপর অত্যাচার চলছে, তখন মোদীর হতে ওঠা আমিরশাহির সম্মান মোটেও মেনে নিতে পারছে না ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার সংক্রান্ত বিশেষ উপদেষ্টা ড. ফিরদৌস আশিক আওয়ান বলেন, আন্তর্জাতিক মহলে কাশ্মীর ইস্যুকেRead More →

সংরক্ষণ বিষয়ে লিঙ্কনের মতো কঠোর ও দূরদর্শী সিদ্ধান্তের প্রয়োজন

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের বর্তমান সরসঙ্ঘচালক মোহনরাও ভাগবত সংরক্ষণ নীতি নিয়ে মন্তব্য করায় জাতপাত ভিত্তিক ও ছদ্ম ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলি অযথা ‘হল্লাবোল’ শুরু করেছে। কেউ আবার হুমকি দিয়েছেন যে, সঙ্ঘ নাকি আগুন নিয়ে খেলছে। অযথা আবেগ এবং ব্যক্তি ও গোষ্ঠীগত নিহিত স্বার্থের ঊর্ধ্বে উঠে যুক্তিসঙ্গত ভাবে একটু তলিয়ে দেখলে বোঝা যাবেRead More →

প্লাস্টিকহীন ভারত গড়ার লক্ষ্যে মোদী

পরিবেশ দূষণের ক্ষেত্রে প্লাস্টিকের একটা ভূমিকা রয়েছে। দেশে বিদেশে প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধেও বারবার কথা উঠছে । এবার সেই লক্ষ্য নিয়ে নতুন ভারত গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই জন্য দীপাবলির আগে সকল পুরসভা , স্বেচ্ছাসেবী সংগঠন ও কর্পোরেট সংস্থাগুলির থেকে এই বিষয় উপায় জানতে চেয়েছেন । এর আগেও স্বাধীনতা দিবসেরRead More →

দুর্নীতিতে অভিযুক্ত ২২ শুল্ক আধিকারিককে অবসর নিতে বাধ্য করল কেন্দ্র

দুর্নীতির দায়ে ২২ শুল্ক অধিকর্তাকে অবসর নিতে বাধ্য করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। উল্লেখ্য, গত জুন মাসেই দুর্নীতি ও যৌন হেনস্থার অভিযোগে অর্থমন্ত্রকের ১২ উচ্চপদস্থ আধিকারিককে বাধ্যতামূলক অবসরের নির্দেশ দেওয়া হয়। এই পর্যায় দুর্নীতিতে অভিযুক্ত শুল্ক দফতরের ২২ জন কর্মকর্তাকে অবসর নিতে বাধ্য করল কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, এই ২২ আধিকারিকের নাম একাধিকRead More →

পিতৃপ্রতিম অগ্রজকে হারালাম

পলিটিশিয়ান ছিলেন না অরুণ জেটলি। তিনি ছিলেন স্টেটসম্যান। নিতান্ত পলিটিশিয়ান পরিচয়ের সীমানা ছাড়িয়ে তিনি উঠতে পেরেছিলেন অনেক ওপরে। সদা হাস্যময়, সদা স্নেহময় মানুষটির কাছে কোনও ‘আমরা-ওরা’ ছিল না। যে ব্যবহার, যে আন্তরিকতার ছোঁয়া তাঁর দলের লোক তাঁর থেকে পেত, সেই আন্তরিকতার স্পর্শ থেকে বাদ যেত না অন্য দলের, অন্য রাজনৈতিকRead More →

বিডব্লুএফ বিশ্ব চ্যাম্পিয়ানশীপে পি ভি সিন্ধুর সোনা জয়ে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, পি ভি সিন্ধুকে বিডব্লুএফ বিশ্ব চ্যাম্পিয়ানশীপে সোনা জেতায় শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, “দুর্দান্ত প্রতিভাময়ী পি ভি সিন্ধু ভারতকে আবারও গর্বিত করেছেন। বিডব্লুএফ বিশ্ব চ্যাম্পিয়ানশীপে সোনা জেতায় তাঁকে অনেক অভিনন্দন। যে শ্রম ও অধ্যাবসায়ের সঙ্গে তিনি ব্যাডমিন্টন খেলেন, তা অনুপ্রেরণার যোগ্য। তাঁর এই সাফল্য পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দেরRead More →

শ্যামাপ্রসাদের স্বপ্ন বাস্তবায়িত করলেন মোদী, এই প্রথম সরকারি ভবনে উড়ল তেরঙা: কাশ্মীর প্রসঙ্গে গত এক সপ্তাহের খবর দেখুন বার্তা টুডেতে

Read More →

শোক পালনের মধ্যে বেজে উঠল মোবাইল ফোন, ‘বিধানসভা ক্লাব নাকি’, রেগে গেলেন স্পিকার

চলছিল শোকপালন, বেজে উঠল মোবাইল ফোন! সোমবার থেকে বিধানসভার অধিবেশন শুরু হয়েছে। প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত, প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি-সহ প্রয়াতদের উদ্দেশে শোক প্রস্তাব গ্রহণ করার পর নীরবতা পালন চলছিল। কিন্তু তার মধ্যেই বেজে উঠল মোবাইলের রিংটোন। গোটা ঘটনায় ক্ষুব্ধ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বললেন,Read More →