বিধানসভা ভোটে কর্মরত পুলিশকর্মীদের জন্য ৬২ কোটি ৫৫ লক্ষ টাকার সাম্মানিক ঘোষণা রাজ্যের

বিধানসভা ভোটে কর্মরত পুলিশকর্মীদের জন্য ৬২ কোটি ৫৫ লক্ষ টাকার সাম্মানিক ঘোষণা রাজ্যের

বিধানসভা নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশকর্মীদের জন্য মোট ৬২ কোটি ৫৫ লক্ষ টাকা সাম্মানিক ঘোষণা করল রাজ্য সরকার। এ বারের ভোটে নির্বাচনী ডিউটিতে যুক্ত থাকা ৩২ হাজারের বেশি পুলিশকর্মীকে মাথাপিছু ১০ হাজার টাকা করে এই সাম্মানিক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের সুপারিশ অনুযায়ী, নিজের কর্মস্থলের বাইরে সেক্টর, নাকা, কিউআরটি (কুইক রেসপন্স টিম), ফ্লাইং স্কোয়াড এবং এসএসটি (স্ট্যাটিক সার্ভেইলেন্স টিম)-সহ বিভিন্ন নির্বাচনী দায়িত্বে থাকা মোট ৩২ হাজার ১২৯ জন পুলিশকর্মী মাথাপিছু ১০ হাজার টাকা করে পাবেন।

এর পাশাপাশি, বিভিন্ন নির্বাচন সেলে দায়িত্ব পালনকারী পুলিশের আরও ২ হাজার ৯৫৬ জন কর্মীও মাথাপিছু ১০ হাজার টাকা করে সাম্মানিক লাভ করবেন। রাজ্যের অর্থ দফতর এই সুপারিশে অনুমোদন দিয়েছে বলে বৃহস্পতিবার স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের যুগ্ম সচিবের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উক্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজি), অতিরিক্ত ডিজি, আইজি, পুলিশ কমিশনার, ডিআইজি, পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার-সহ বিভিন্ন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরাও এই সাম্মানিকের আওতায় থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.