দিল্লিকে আবার ধাক্কা দিলেন নারাইন, আউট ডুপ্লেসি, কলকাতার বিরুদ্ধে চাপে অক্ষরেরা

দিল্লিকে আবার ধাক্কা দিলেন নারাইন, আউট ডুপ্লেসি, কলকাতার বিরুদ্ধে চাপে অক্ষরেরা

আইপিএলে চাপে কলকাতা নাইট রাইডার্স।

দিল্লি ক্যাপিটালসের কাছে হারলে গত বারের চ্যাম্পিয়নদের প্লে-অফের রাস্তা আরও কঠিন হবে।

তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির ম্যাচের ফলাফলের দিকে।

শুধু মূল বিষয়গুলি

timer শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২৩:০০ key status

১৬ ওভারে দিল্লি ১৪৮/৬

ব্যাট করছেন বিপরাজ (৬) এবং আশুতোষ (১)।

timer শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২২:৫৭ key status

আউট ডুপ্লেসি

নারাইনের বলে রিঙ্কুর হাতে ক্যাচ দিয়ে আউট হলেন ডুপ্লেসি (৬২)। পিচে থিতু হয়ে যাওয়া সহ-অধিনায়ককে হারিয়ে চাপে দিল্লি। অক্ষরেরা ১৫.২ ওভারে ১৪৬/৬। নারাইনের ৩ উইকেট।

timer শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২২:৪৯ key status

আউট স্টাবস

নারাইনের বলে বোল্ড স্টাবস (১)। এক ওভারে দু’টি উইকেট নিয়ে কেকেআরকে ম্যাচে ফেরালেন নারাইন। দিল্লি ১৪ ওভারে ১৩৮/৫।

timer শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২২:৪৭ key status

আউট অক্ষর

নারাইনের বলে হর্ষিতের হাতে ক্যাচ দিয়ে আউট অক্ষর (৪৩)। এ বারের আইপিএলে এটাই দিল্লি অধিনায়কের সর্বোচ্চ রানের ইনিংস। দিল্লি ১৩৬/৪।

timer শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২২:৪২ key status

১২ ওভারে দিল্লি ১২১/৩

ব্যাট করছেন ডুপ্লেসি (৫৭) এবং অক্ষর (৩১)।

timer শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২২:৩৯ key status

১২ ওভারে দিল্লি ১২১/৩

ব্যাট করছেন ডুপ্লেসি (৫৭) এবং অক্ষর (৩১)। আঙুলে চোট নিয়েও লড়াই করছেন দিল্লি অধিনায়ক। অক্ষর বজায় রাখছেন রান তোলার গতিও।

timer শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২২:২৬ key status

১০ ওভারে দিল্লি ৯৭/৩

চাপ সামলে লড়াই করছেন দিল্লির ডুপ্লেসি (৪৯) এবং অক্ষর (১৭)।

timer শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২২:১৬ key status

৮ ওভারে দিল্লি ৭১/৩

ব্যাট করছেন ডুপ্লেসি (৩২) এবং অক্ষর (৮)।

timer শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২২:১২ key status

আউট রাহুল

এক থ্রোয়ে উইকেট ভেঙে দিলেন নারাইন। ভুল বোঝাবুঝিতে রান আউট রাহুল (৭)। ৬০ রানে তৃতীয় উইকেট হারিয়ে কলকাতার বিরুদ্ধে চাপে দিল্লি। 

timer শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২২:০৮ key status

৬ ওভারে দিল্লি ৫৮/২

ব্যাট করছেন ডুপ্লেসি (২৯) এবং রাহুল (৬)। পাওয়ার প্লে শেষ। কেকেআর বোলারেরা ভাল বল করছেন। তার মধ্যেও দ্রুত রান তোলার চেষ্টা দিল্লির ব্যাটারদের। 

timer শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২২:০১ key status

আউট নায়ার

বৈভবের বলে এলবিডব্লিউ নায়ার (১৫)। ৪৩ রানে ২ উইকেট হারিয়ে চাপে দিল্লি। ক্রিজ়ে এলেন রাহুল।

timer শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২১:৫৬ key status

৪ ওভারে দিল্লি ৩৯/১

শুরুর ধাক্কা সামলে দ্রুত রান তোলার চেষ্টা করছে দিল্লি। ব্যাট করছেন ডুপ্লেসি (২৩) এবং নায়ার (১১)। হর্ষিত প্রথম ওভারে দিলেন ১৪ রান।

timer শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২১:৪৭ key status

২ ওভারে দিল্লি ১৭/১

ব্যাট করছেন ডুপ্লেসি (৮) এবং নায়ার (৪)।

timer শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২১:৪৩ key status

আউট অভিষেক

অভিষেক (৪) আউট হলেন অনুকূলের বলে রাসেলের হাতে ক্যাচ দিয়ে। ২০৫ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারাল দিল্লি।

timer শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২১:২৪ key status

২০ ওভারে কেকেআর ২০৪/৯

স্টার্কের শেষ ওভারে টানা তিন বলে ৩ উইকেট হারাল কলকাতা। প্রত্যাশার থেকে ৮-১০ রান কম তুললেন রাহানেরা। খেলতে পারলেন না রাসেল এবং পাওয়েল। জয়ের জন্য দিল্লির চাই ২০৫।

timer শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২১:২০ key status

আউট অনুকূল

স্টার্কের বলে ক্যাচ আউট অনুকূল (শূন্য)। বাউন্ডারি লাইনে ঝাঁপিয়ে কঠিন ক্যাচ ধরলেন চামিরা। কেকেআর ২০৩/৮।

timer শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২১:১৭ key status

আউট পাওয়েল

পাওয়েলকে (৫) আউট করলেন স্টার্ক। কেকেআর ২০৩/৭।

timer শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২১:০৪ key status

১৮ ওভারে কেকেআর ১৮১/৬

ব্যাট করছেন রাসেল (১) এবং পাওয়েল (৪)।

timer শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২১:০২ key status

আউট রিঙ্কু

বিপরাজকে পিচের সোজাসুজি ছক্কা মারতে গিয়ে আউট রিঙ্কু (৩৬)। বাউন্ডারি লাইনে ভাল ক্যাচ ধরলেন স্টার্ক। ক্রিজ়ে এলেন পাওয়েল। কেকেআর ১৭৭/৬।

timer শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২০:৫৭ key status

আউট রঘুবংশী

চামিরাকে তুলে মারতে গিয়ে আউট হলেন রঘুবংশী (৪৪)। ক্রিজ়ে এলেন রাসেল। কেকেআর ১৭৪/৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.