আত্মবিশ্বাস বাড়াতে নিজেই এগিয়ে এলেন, টিকা নিলেন তামিল স্বাস্থ্যমন্ত্রী

আত্মবিশ্বাস বাড়াতে নিজেই এগিয়ে এলেন, টিকা নিলেন তামিল স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাসের টিকা নেওয়ার ক্ষেত্রে অনেকের মধ্যেই দেখা যাচ্ছে অনীহা। কেউ কেউ কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলছেন! তাই ভয় কাটাতে ও আত্মবিশ্বাস বাড়াতে করোনাভাইরাসের টিকা নিলেন তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সি বিজয়াভাস্কর। শুক্রবার সকালে চেন্নাইয়ে ভারতীয় সংস্থা ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের ডোজ নিয়েছেন তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী।
প্রথম পর্যায়ে ভারতে কোভিড-১৯ বিরোধী লড়াইয়ের প্রথম সারির যোদ্ধা অর্থাৎ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া হচ্ছে। তাহলে সি বিজয়াভাস্কর তো একজন মন্ত্রী তিনি কেন প্রথম পর্যায়ে টিকা নিলেন, উত্তরে তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ‘একজন চিকিৎসক ও আইএমএ-র সদস্য হওয়ার কারণে আমি টিকা নিলাম। স্বাস্থ্যকর্মীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আমি টিকা নিলাম। প্রত্যেকের কাছে অনুরোধ করছি টিকা নিন এবং কোভিড-১৯ থেকে নিজেকে সুরক্ষিত রাখুন।’ উল্লেখ্য, গত শনিবার থেকে ভারতে শুরু হয়েছে করোনাভাইরাসের টিকাকরণ কর্মসূচি। ইতিমধ্যেই ভারতে ১০ লক্ষ ৪৩ হাজার ৫৩৪ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.