রাষ্ট্রপতির বিবেচনার জন্য পাঠানো হলো পশ্চিমবঙ্গের জননিরাপত্তা বিল, পর্যালোচনার কাজ চলছে জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক

বহুল আলোচিত ‘পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল, ২০২৬’-এর বর্তমান স্থিতি নিয়ে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শনিবার মন্ত্রকের তরফে সামাজিক মাধ্যমে স্পষ্ট জানানো হয়েছে, রাজ্যপালের মাধ্যমে সংরক্ষিত এই বিলটি বর্তমানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিবেচনা এবং অনুমোদনের জন্য পাঠানো হয়েছে এবং এটি এখনও পর্যালোচনার অধীনে রয়েছে।Read More →