‘পুষ্পা’ জাহাঙ্গিরের সঙ্গে ফোনালাপে অভিযুক্ত বিডিও শানুকে সরানো হল অন্যত্র, নয়া নির্দেশিকা জারি নবান্নের

লোকসভা ও বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে একাধিক বিতর্কে জড়ানো মালদহের হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের বিডিও (Block Development Officer) শানু বক্সীকে তাঁর পদ থেকে অপসারিত করল নবান্ন। বুধবার রাজ্য প্রশাসনের তরফে জারি করা এক নতুন নির্দেশিকায় শানু বক্সীকে বিডিও পদ থেকে সরিয়ে রাজ্য গেজেটিয়ার্স-এর ওএসডি (Officer on Special Duty) পদে বদলি করা হয়েছে।Read More →