উত্তরপ্রদেশে ৩০ এপ্রিল পর্যন্ত সমস্ত সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

 করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ বেড়ে যাওয়ায় উত্তরপ্রদেশ সরকার ৩০ এপ্রিল পর্যন্ত সমস্ত  সরকারি এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল। রবিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ব্যাপারে ঘোষণা করেন। এদিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখারRead More →

যাত্রী বোঝাই লরি খাদে পড়ে ১২ জনের মৃত্যু, জখম ৪০

এক ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১২ জন প্রাণ হারিয়েছেন বেল পুলিশ সূত্রে জানা গিয়েছে।  উত্তরপ্রদেশের এটাহ জেলার বঢ়পুরা থানা এলাকার কসোয়া গ্রামে ঘটনাটি ঘটে। যাত্রীবোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে ১২ জনের মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে। কমপক্ষে আহত ৪০ জনেরও বেশি জখম হয়েছেন। তাঁদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।Read More →

Bengal Polls: ব্যতিক্রম হাতে গোনা, বোমা-গুলির ‘চেনা ত্রাস’-এর বদলে শান্তির ভোট দেখল ভাঙড়

পিরজাদাকে ঘিরে ধরেছেন ক্ষিপ্ত তৃণমূল কর্মী-সমর্থকেরা। রাজ্য পুলিশের সামনেই আঙুল উঁচিয়ে শাসানি, ‘‘অশান্তি বাধাতে এসেছেন? কে বলেছে আপনাকে আসতে? দিব্যি শান্তিতে ভোট হচ্ছিল। ধর্মীয় উস্কানি দিচ্ছেন। বিজেপি-র থেকে টাকা নিয়ে বিকিয়ে গিয়েছেন। চোর, চোর, চোর। যান এখান থেকে। বাংলা নিজের মেয়েকে চায়।’’ এ কথা বলেই ভাঙড়ের আইএসএফ প্রার্থীর ফতুয়া ধরেRead More →

চুক্তি ভেঙে আণবিক বোমা তৈরির পথে ইরান! সিঁদুরে মেঘ দেখছে বিশ্ব

চুক্তি ভেঙে আণবিক বোমা তৈরির পথে আরও এক পদক্ষেপ এগিয়ে গেল ইরান (Iran)। শনিবার আন্তর্জাতিক মহলে উদ্বেগ উসকে তেজস্ক্রিয় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে তেহরান। সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে ‘164 IR-6 centrifuge’-এর বাক্সগুলি আনুষ্ঠানিকভাবে বিজ্ঞানীদের হাতে তুলে দেন ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানি। এইRead More →

Bengal Polls: চতুর্থ দফায় ৯টা পর্যন্ত ৫ জেলায় ভোট পড়েছে ১৫.৮৫ শতাংশ, শীর্ষে আলিপুরদুয়ার

বিক্ষিপ্ত অশান্তি শুরু হয়েছিল শুক্রবার রাত থেকেই। শনিবার সকালে রাজ্যের ৫ জেলার ৪৪টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ শুরুর পরে সংঘর্ষ এবং হিংসার খবরও আসতে শুরু করেছে। তারই মধ্যে চলছে ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৫.৮৫।ভোটদানের প্রবণতার হিসেব বলছে, উত্তরবঙ্গের জেলা আলিপুরদুয়ারে ভোট পড়েছে ১৭.৯৮ শতাংশ।Read More →

করোনা-আক্রান্ত আরএসএস প্রধান মোহন ভাগবত, শারীরিক অবস্থা স্থিতিশীল

করোনাভাইরাসে সংক্রমিত হলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরসঙ্ঘচালক মোহন ভাগবত। ভাগবতকে নাগপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে আরএসএস-এর তরফে শুক্রবার রাতে টুইট করে জানানো হয়েছে|আরএসএস টুইটে জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়েছেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত। কোভিডের সাধারণ উপসর্গ রয়েছে ভাগবতের। তাঁকে নাগপুরের কিংসওয়ে হাসপাতালে ভর্তিRead More →

প্রেসিডেন্সির পড়ুয়াদের ওপর হামলার প্রতিবাদে কলেজ ষ্ট্রিটে বিক্ষোভ

প্রেসিডেন্সির ছাত্রছাত্রীদের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার কলেজ ষ্ট্রিটে প্রতিষ্ঠানের সামনে ছাত্র সংসদের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ, বৃহস্পতিবার এই হামলা চালায় রাজ্যের শাসক দল তৃণমূল আশ্রিত সমাজবিরোধীরা। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জমায়েত করেন পড়ুয়ারা। গতকাল কলেজ স্কোয়ার চত্বরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ক্লাস রিপ্রেজেন্টেটিভ (সি আর)Read More →

৭ দিনে ১৪৯টি জেলায় নতুন করোনা-আক্রান্ত নেই : হর্ষ বর্ধন

ভারতে হু হু করে বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্রমণের হার। করোনার বাড়বাড়ন্তের মধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়ে দিলেন, “বিগত ৭ দিনের মধ্যে দেশের ১৪৯টি জেলায় নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি।” একইসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, “দেশে এই মুহূর্তে সুস্থ হয়ে উঠেছেন ১,১৯,১৩,২৯২ জন। সুস্থতার হার ২-৩ মাস আগে ছিল ৯৬-৯৭Read More →

বিগত এক বছরে বাংলাদেশে প্রায় ৩০০ জন হিন্দুকে কথিত ইসলাম অবমাননার মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে

বাংলাদেশের চাঁদপুর জেলার মতলব উপজেলার নারায়নপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে অভয় দাশ (ত্রিনাথ) নামের এক হিন্দু ছেলেকে কথিত ইসলাম অবমাননার অভিযোগ এনে গ্রেফতার করা হয়েছে। ছেলেটি সেলুনে কাজ করে। অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। উল্লেখ্য, বিগত এক বছরে বাংলাদেশে প্রায় ৩০০ জন হিন্দুকে কথিত ইসলাম অবমাননার অভিযোগে গ্রেফতারRead More →

জ্ঞানবাপী মসজিদ ও একটি হিন্দু ইতিহাস

বারাণসীতে গেলে বিশ্বনাথ মন্দির দর্শন করাটাই রেওয়াজ। কিন্তু এবার কাশীর সেই বিশ্বনাথ মন্দিরের প্রত্নতাত্ত্বিক পরীক্ষা করার বিষয়ে রায় দিল ফাস্ট ট্র্যাক আদালত। মন্দির ও সংলগ্ন জ্ঞানবাপী মসজিদ মামলায় এই রায় দিল সিনিয়র ডিভিশন ফাস্ট ট্র্যাক আদালতের বিচারপতি। আদালত পুরাতত্ত্ব বিভাগকে ৫ জনের দল বানাতে বলেছে যার পুরো বিষয়টির রিসার্চ করবে।Read More →