ত্রাণ নয়, চাই কংক্রিটের স্থায়ী নদীবাঁধ
শুধু ত্রাণ নয়, চাই কংক্রিটের স্থায়ী নদীবাঁধ। ত্রাণের লাইনে দাঁড়িয়ে এই দাবিই তুললেন সুন্দরবনের (Sundarbans) ঘূর্ণিঝড় দুর্গত মানুষজন। কংক্রিটের নদীবাঁধের দাবিতে আগামী ৫ জুন নদীবাঁধে অবস্থান বিক্ষোভের ডাকও দিয়েছেন সুন্দরবন নদীবাঁধ ও জীবন জীবিকা রক্ষা কমিটি। ঘূর্ণিঝড় ইয়াসের (Cyclone Yaas) প্রভাবে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও জলবন্দি বহু মানুষজন।Read More →










