গঙ্গায় নেমে ছবি তোলাতে গিয়ে স্ত্রীর সামনেই তলিয়ে গেলেন স্বামী

গঙ্গায় তখন জোয়ার এসেছিল। কিন্তু খেয়াল করেননি দম্পতি। অষ্টমীর ভোরে স্বামী নেমেছিলেন গঙ্গায়। স্ত্রীকে বলেছিলেন ছবি তুলতে। ইচ্ছে ছিল, গঙ্গাকে পিছনে রেখে ছবি তুলে সমাজমাধ্যমে পোস্ট করার। স্ত্রী যখন মোবাইলে স্বামীকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত, তখনই জলের স্রোতে তলিয়ে গেলেন সেই ব্যক্তি। শেষ পর্যন্ত বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা তাঁর দেহ উদ্ধারRead More →

কলকাতা-সহ দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণে নবমীর আনন্দ মাটি হতে পারে উত্তরে

পুজোর আনন্দ গায়ে মাখার শেষ দিনেও কি ডোবাবে বৃষ্টি? নবমীর সকাল থেকে রোদ ঝলমলে আকাশ কলকাতায়। একেবারে যাকে বলে ‘আশ্বিনের শারদপ্রাতে…’। কিন্তু বেলা গড়ালে কি মুখভার হতে পারে শহরের আকাশের? মাটি হতে পারে ঠাকুর দেখার আনন্দ? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরের জেলাগুলিতেRead More →

জাপানে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া! হানার পর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরাল টোকিও

জাপানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। গত পাঁচ বছরে এই প্রথম জাপানের ভূখণ্ডের উপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল কিম জং উনের দেশ। মঙ্গলবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরই দেশের নাগরিকদের সতর্ক করেছে জাপান। তাঁদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জেরে হোকাইডো ও আয়োমরিRead More →

রীতি মেনে মহাষ্টমীতে কুমারী পুজো কামারপুকুর শ্রীরামকৃষ্ণ মঠে, তারাপীঠ ও কাটোয়াতে কুমারী আরাধনা

রীতি মেনে রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মভূমি হুগলির কামারপুকুরে সম্পন্ন হল কুমারী পুজো। করোনাকালে বিধিনিষেধ থাকায় গত দু’বছর এই পুণ্যভূমিতে ভক্তসমাগম সে ভাবে হয়নি। এ বার অনেকটাই হালকা হয়েছে বিধিনিষেধ। তাই দুর্গাষ্টমীর সকাল থেকে ভক্ত এবং দর্শনার্থীর সমাগম শুরু হয়েছে। বিদেশ থেকেও অনেকে এসেছেন। অষ্টমীর অন্যতম আকর্ষণ মঠের কুমারী পুজো। সেই উপলক্ষেRead More →

বৃষ্টি মেখে উত্তরে ঠাকুর দেখার ধুম, যানজটে থমকে বিটি রোড! দেখে নিন ট্র্যাফিকের হাল

সপ্তমীর মতো হল না। অষ্টমীতে মিলে গেল হাওয়া অফিসের পূর্বাভাস। সোমবার দুপুর থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে উত্তর কলকাতার বিভিন্ন জায়গায়। তার মাঝেই অষ্টমীতে ঠাকুর দেখার ধুম। যানজটে উত্তর কলকাতার বিভিন্ন রাস্তা। বিকেলে ঠাকুর দেখতে বেরিয়েছেন? বা অন্য কোনও কাজে উত্তর কলকাতার কোথাও যাওয়ার আছে? আপনার সুবিধার জন্য ট্র্যাফিক আপডেটRead More →

সপ্তমী সিডনিতে, তো বিসর্জনে শ্রীভূমি, পুজোর ক’দিন এমনই ব্যস্ত গোবরডাঙার গোবিন্দ ঢাকি

কাঁধে ঢোল নিয়ে কত দেশেই না গিয়েছে বাঘা! এ বার ঢাক নিয়ে সোজা অস্ট্রেলিয়া পাড়ি দিলেন গোবিন্দ দাস। তাঁর অবশ্য জাদু-পাদুকা নেই। হাততালি দিলে চলে না। তবে স্মার্টফোনে খুটখুট করে কাজ হয়েছে। ভূতের রাজা বর না দিলেও, নেটমাধ্যম দিয়েছে। বয়স ৩৮। মাধ্যমিক পাশ। তার পর থেকে ঢাক বাজানোর কাজেই মনRead More →

অষ্টমীর বিকেলে ঠাকুর দেখার আনন্দে জল ঢালল বৃষ্টি! সন্ধ্যার পরে কী হবে? জানাল হাওয়া অফিস

অষ্টমীর বিকেলে কি তবে মাটি হতে চলেছে কলকাতার মণ্ডপে ঘুরে ঘুরে ঠাকুর দেখা! হাওয়া অফিস বলছে, আগামী ঘণ্টা তিনেক শহরে চলবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। সঙ্গে বইতে পারে ঝোড়ো হওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস, সোমবার, অষ্টমীর দিন বিকেল ৪টে ১৫ মিনিট নাগাদ কলকাতার বিভিন্ন অংশে শুরু হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। বজ্রপাতেরও আশঙ্কাRead More →

ঝড়ে দুলছে মণ্ডপ, দুলছে দুর্গাপ্রতিমা, দৌড়ে এসে বাঁচালেন জলপাইগুড়ির আমির, জসিরুদ্দিনরা

আচমকা ঝড়ে লন্ডভন্ড হয়ে যাচ্ছিল দুর্গাপুজোর মণ্ডপ। অষ্টমীর অঞ্জলিও শিকেয় উঠেছিল। কয়েক জন মুসলমান যুবকের চেষ্টায় শেষ পর্যন্ত বেঁচে গেল মণ্ডপটি। বাঁচল দুর্গা প্রতিমাও। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির ১২ নম্বর ওয়ার্ডের ঘটনা। সেখানে মহিলা পরিচালিত দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে সোমবার সকালে যখন অষ্টমীর অঞ্জলি চলছিল, তখন আচমকা ঝড় ওঠে। দুলতে শুরুRead More →

ভিড়ের ঝুঁকি! সন্তোষ মিত্র স্কোয়্যারের আলো নিভিয়ে নিয়ন্ত্রণ পুলিশের, পদ্মের সজল দেখছেন ‘রাজনীতি’

প্রচণ্ড ভিড়ের চোটে বন্ধ হয়ে গেল সন্তোষ মিত্র স্কোয়্যার সর্বজনীন পুজোমণ্ডপের আলো এবং শব্দের কারিগরি (লাইট অ্যান্ড সাউন্ড)। পুলিশ সূত্রে খবর, এই ‘লেজার শো’ চোখ টানছে দর্শকদের। তাই জনস্রোত সামলাতে হিমশিম খাচ্ছে তারা। লালকেল্লার আদলে তৈরি মণ্ডপে ‘লাইট অ্যান্ড সাউন্ড’ দেখতে প্রচুর দর্শক দাঁড়িয়ে থাকছেন। তবে পুলিশ এই ভিড় নিয়ন্ত্রণRead More →

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের দল ঘোষণা করল ভারত, দলে বাংলার দুই ক্রিকেটার, নেতৃত্বে ধাওয়ান

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে বিশ্রাম দেওয়া হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকা ক্রিকেটারদের। নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান।দলে বাংলার দুই ক্রিকেটার। শাহবাজ আহমেদ এবং মুকেশ কুমার জায়গা করে নিলেন ভারতীয় দলে। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ৬ অক্টোবর অস্ট্রেলিয়া রওনা দিতে পারে ভারতীয় দল। সেই কারণে রোহিত শর্মা, বিরাট কোহলিদের দলে রাখা হয়নি।Read More →