মালগাড়ির চালক সিগন্যাল মানেননি? ঠিক বলল রেল? আনন্দবাজার অনলাইনের হাতে আসা নথি কী বলছে

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির দুর্ঘটনা ঘটল কেন? দায় কার? এ সব প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্ত করবে রেল। তবে দুর্ঘটনার পর রেলের একটা বড় অংশই দাবি করছে, মালগাড়ির চালক সিগন্যাল না মেনে বিপদ ঘটিয়েছেন! সত্যিই কি সিগন্যাল ভেঙেছিলেন মালগাড়ির চালক? আনন্দবাজার অনলাইনের হাতে আসা নথি থেকে স্পষ্ট রেলের ওই দাবি ‘সঠিক’Read More →

‘শিশুদের তো মতাদর্শ নেই’, কেন্দ্রীয় বাহিনীকে স্কুল থেকে সরানোর সিদ্ধান্ত নিতে বলল হাই কোর্ট

ভোটের ফল প্রকাশের পরেও রাজনৈতিক হিংসা চলছে রাজ্যে। এই অভিযোগ করে রাজ্য বিজেপি দাবি করছে অন্তত দুর্গাপুজো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী রাখা হোক বাংলায়। অন্য দিকে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের থাকা-খাওয়ার জায়গা কোথায় হবে তাই নিয়ে প্রশ্ন উঠল খোদ কলকাতা হাই কোর্টে। মঙ্গলবার রাজ্য এবং কেন্দ্র, উভয়ের কাছেই রিপোর্ট তলব করে আদালতRead More →

বিধানসভা উপনির্বাচনের জন্য রাজ্যে কবে থেকে কত কেন্দ্রীয় বাহিনী থাকবে, জানিয়ে দিল কমিশন

রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য আগামী ২৬ জুন থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে জানাল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, এ রাজ্যের উপনির্বাচনে মোট ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে। তার মধ্যে বুথে ব্যবহার করা হবে ৪৭ কোম্পানি। বাকি বাহিনী রাখা হবে স্ট্রংরুম পাহারা দেওয়ার জন্য। অন্যRead More →

সিকিমে আটকে আর ৯১ জন, এক দিনেই উদ্ধার ১১৭৮ পর্যটক, বাড়ির পথে সাত দিনের ‘বন্দিরা’

অবশেষে স্বস্তি! আবহাওয়ার খানিক উন্নতির সুযোগে উত্তর সিকিমে আটকে থাকা বেশির ভাগ পর্যটককে উদ্ধার করতে পেরেছে প্রশাসন। সিকিম প্রশাসনের একটি সূত্রে খবর, লাচুংয়ে আটকে থাকা ১১৭৮ জন পর্যটককেই মঙ্গলবার বার করে আনা গিয়েছে। অবশ্য আরও ৯১ জন পর্যটক প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আটকে আছেন। বুধবারের মধ্যে তাঁদের সকলকেই উদ্ধার করা যাবেRead More →

চার ওভারে চারটিই মেডেন, সঙ্গে তিন-তিনটি উইকেট, বিশ্বকাপে ইতিহাস ফার্গুসনের

 টি-টোয়েন্টি বিশ্বকাপে বিশ্বরেকর্ড। অবিশ্বাস্য বোলিংয়ে নজির গড়লেন নিউ জিল্যান্ডের বোলার লকি ফার্গুসন। নিউ জিল্যান্ড ও পাপুয়া নিউ গিনির আপাত গুরুত্বহীন ম্যাচে এই নজির গড়লেন লকি ফার্গুসন। চার ওভার হাত ঘুরিয়ে চারটিই মেডেন নেন তিনি। তাঁর ঝুলিতে তিন-তিনটি উইকেট।  তাঁর আগে ২০২১ সালের ১৪ নভেম্বর কানাডার সাদ বিন জাফর পানামার বিরুদ্ধেRead More →

নাশকতার ছক বানচাল, ঝাড়খণ্ডে যৌথবাহিনীর সঙ্গে গুলিযুদ্ধে নিহত ৫ মাওবাদী

ভোট মিটতেই মাওবাদী দমনে আরও কড়া কেন্দ্র। ছত্তিশগড়ের পর ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য যৌথবাহিনীর। সোমবার ভোরে মাওবাদী-বাহিনীর গুলির লড়াইয়ে ৫ মাওবাদীর মৃত্যু হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ২ জনকে। তাদের ডেরা থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক। এদিন ওই এলাকায় মাওবাদী দমনে ঝাড়খণ্ডের বিশেষ বাহিনী‘জাগুয়ার’কে নিয়ে একেবারে সিপিআই (মাওবাদী)Read More →

Acropolis, অ্যাক্রোপলিস, কবে পরিস্থিতি স্বাভাবিক হবে এখনও প্রশ্ন

অগ্নিকাণ্ডের পর তিন দিন কেটে গেলেও সোমবার, নতুন সপ্তাহের প্রথম দিন বন্ধ রয়েছে অ্যাক্রোপলিস। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, সমস্ত বাণিজ্যিক বিভাগ ও অফিস খুলবে, পুরোটাই ধোঁয়াটে। কর্তৃপক্ষ মল খোলার অনুমতি চেয়ে চিঠি দিয়েছেন রাজ্যের অগ্নি-নির্বাপন দফতরে। অ্যাক্রোপলিসের দুটি ভাগ রয়েছে। একটি পাঁচতলা। প্রতিটিতেই মল। অপরটি ২২ তলা। এতে রয়েছে ৯৯টিRead More →

‘হলদিবাড়ি এক্সপ্রেস চললে ওকে হারাতাম না!’ স্ত্রীর দেহ নিয়ে বিড়বিড় করলেন বর্ধমানের হাসমত শেখ

জুন থেকে জুন। এক বছর আগে করমণ্ডল দুর্ঘটনার স্মৃতি ফিরল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায়। মালগাড়ি এবং এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে এখনও পর্যন্ত ন’জনের প্রাণহানির খবর মিলেছে। মৃতদের মধ্যে রয়েছেন পূর্ব বর্ধমানের গুসকরা শহরের এক বাসিন্দা। মৃতার নাম বিউটি বেগম শেখ। স্বামী কর্মসূত্রে শিলিগুড়িতে থাকেন। সেখান থেকেই সোমবার শ্বশুরবাড়ি ফিরছিলেন ওই বধূ। ইতিমধ্যেRead More →

ইউরো কাপে অস্ট্রিয়ার বিরুদ্ধে কোনও মতে জিতল ফ্রান্স, মন ভরাতে পারলেন না এমবাপেরা

বাকি বড় দলগুলির মতো জিতেই ইউরো কাপ অভিযান শুরু করল ফ্রান্স। কিন্তু সোমবার অস্ট্রিয়ার বিরুদ্ধে তাদের খেলা মন ভরাতে পারল না। আত্মঘাতী গোলে কোনও মতে ১-০ ব্যবধানে জিতল তারা। অস্ট্রিয়ার ডিফেন্ডার ভুল না করলে তিন পয়েন্ট পাওয়াই হত না তাদের। বিপক্ষের জালে এক বারও বল জড়াতে পারলেন না এমবাপেরা। উল্টেRead More →

হাসপাতালে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, কেমন আছেন প্রবীণ সাহিত্যিক?

পেসমেকার বদলের জন্য দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। পরিবার সূত্রে খবর, দিন দুয়েক আগে ভর্তি হন তিনি। জানা গিয়েছে তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে। ভাল আছেন ‘দূরবীন’-এর লেখক। চিকিৎসার নিয়ম অনুসারে নির্দিষ্ট সময় অন্তর পেসমেকার বদলাতে হয়। সাহিত্যিকের পেসমেকার পুরনো হয়ে গিয়েছিল বলে পরিবারের তরফে জানানো হয় আনন্দবাজারRead More →