সোনারপুরে বিজেপি কর্মীর উপরে হামলা, কোপানো হল স্ত্রী, পুত্রকেও! অভিযুক্ত তৃণমূল, এলাকায় উত্তেজনা

সোনারপুরে বিজেপি কর্মী এবং তাঁর স্ত্রী, পুত্রের উপরে হামলার অভিযোগ। শনিবার ভোররাতে তাঁদের ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। প্রথমে তিন জনকেই নিয়ে যাওয়া হয়েছিল এম আর বাঙুর হাসপাতালে। পরে সেখান থেকে স্থানান্তরিত করা হয় এসএসকেএম হাসপাতালে। গুরুতর জখম অবস্থায় তাঁরা চিকিৎসাধীন। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ বিজেপির।Read More →

bomb, Suvarnarekha, নিষ্ক্রিয় করা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত বোমা, সুবর্ণরেখা নদী তীরবর্তী চাষের জমি থেকে উদ্ধার

 গত শনিবার গোপীবল্লভপুর ১ ব্লকের ভুলনপুর গ্রামে সুবর্ণরেখা নদী তীরবর্তী চাষের জমি থেকে উদ্ধার হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত বোমা। শুক্রবার দুপুরে ঝাড়গ্ৰাম জেলা পুলিশ ও গোপীবল্লভপুর থানার আধিকারিক এবং বম্ব স্কোয়াডের উপস্থিতিতে এয়ারফোর্সের তরফে নিষ্ক্রিয় হয় বোমাটি। বোমাটি দেখতে মাটির একটা চাঁইয়ের আকারের। চাষের জমিতে কাজ করতে করতে যখনRead More →

Sukanta, BJP, হিলি সীমান্তে আন্তর্জাতিক মানের ইন্টিগ্রেটেড চেকপোস্ট তৈরি জন্য অধিগৃহীত জমি পরিদর্শন করলেন সুকান্ত মজুমদার

দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে অত্যাধুনিক মানের স্থলবন্দর তৈরি করতে চলেছে কেন্দ্র সরকার। তার জন্য প্রায় ২৫ একর জমি চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যেই। সেই চিহ্নিত এলাকা পরিদর্শনে যান উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। স্থল বন্দরের পাশেই তৈরি হবে বালুরঘাট- হিলি সম্প্রসারিত রেলপথে হিলি রেল স্টেশন। আজ কেন্দ্রীয় মন্ত্রী দুটি জায়গাই প্রদর্শনRead More →

Mamata, ঝাড়গ্রামে ২য় মহাযুদ্ধের না-ফাটা বোমা, নিয়ন্ত্রণে আনায় অভিনন্দন মুখ্যমন্ত্রীর

ঝাড়গ্রামে ২য় মহাযুদ্ধের না-ফাটা বোমা নিয়ন্ত্রণে আনায় অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি ভিডিও-সহ এক্স-বার্তায় মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, “গতকাল আমাদের নজরে আসে যে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের ভুলানপুর গ্রামে একটি খোলা মাঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি অবিস্ফোরিত বোমা পাওয়া গেছে। পুলিশ এবং বিমান বাহিনী সহ রাজ্য সরকারের বিভিন্ন মহল অবিলম্বেRead More →

ক্যাচ ফেললে সূর্যকে বসাতেন পরের ম্যাচেই! মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সামনে মজা করলেন রোহিত

দেশে ফেরার পর বৃহস্পতিবারটা ব্যস্ততার মধ্যে কেটেছে তাঁদের। শুক্রবারও ব্যস্ত থাকলেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদবেরা। মহারাষ্ট্র বিধানসভায় সংবর্ধিত করা হল সে রাজ্যের চার ক্রিকেটারকে। সেখানে গিয়ে সূর্যের সঙ্গে মজা করলেন রোহিত। জানালেন, বিশ্বকাপ ফাইনালে ডেভিড মিলারের ক্যাচ ফেলে দিলে হয়তো পরের ম্যাচেই বাদ দিতেন তাঁকে। রোহিত, সূর্যের পাশাপাশি বিধানসভায় গিয়েছিলেনRead More →

লেক গার্ডেন্সের হোটেলে গুলি চালানোর আগে খাবার অর্ডার করেছিলেন যুবক, মত্তও ছিলেন, বলছে পুলিশ

লেক গার্ডেন্সের হোটেলে গুলি চালানোর আগে খাবার অর্ডার করেছিলেন রাকেশকুমার শাহ। তিনি মত্ত অবস্থায় ছিলেন বলে তদন্তে নেমে জানতে পেরেছে পুলিশ। রাকেশের লেখা সুইসাইড নোট নিয়ে এখনও কাটেনি জট। তিনি লিখেছিলেন, ‘‘দু’জন মিলে আত্মহত্যা করতে চলেছি।’’ পুলিশ মনে করছে, ভুল পথে চালিত করার জন্যই এ সব করা হয়েছিল। যাতে সকলেRead More →

ইউরোয় রোনাল্ডো, কোপায় মেসি! পেনাল্টি মারায় ব্যর্থ দুই নায়ক, প্রভাব ফেলছে বয়স?

১ জুলাই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৪ জুলাই লিয়োনেল মেসি। মাঝে মাত্র তিন দিনের ব্যবধান। দুই তারকা ফুটবলার মহাদেশীয় প্রতিযোগিতায় ব্যর্থতার কারণে শিরোনামে চলে এলেন। ইউরো কাপের প্রি-কোয়ার্টার ফাইনালে স্লোভেনিয়ার বিরুদ্ধে পেনাল্টি নষ্ট করে কাঁদতে দেখা গিয়েছিল রোনাল্ডোকে। ২০ মিনিট পরে টাইব্রেকারে গোল করে শাপমোচন করেছিলেন তিনি। আর শুক্রবার ভোরে মেসিকে টাইব্রেকারRead More →

৪০০ পার করে ব্রিটেন জয় লেবার পার্টির! বিপর্যয়ে ‘দুঃখিত’ ঋষি সুনক, নতুন প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার

শুক্রবার সকাল থেকেই সকলের নজর ছিল ব্রিটেনের দিকে। সরকারে কি পালাবদল ঘটবে না কি ফের মসনদে ফিরবে কনজ়ারভেটিভ পার্টি (টোরি)? সেই প্রশ্নই ঘুরছিল। সময় যত এগিয়েছে, পালাবদলের দিকেই পাল্লা ভারী হয়েছে। ১৪ বছর পর আবারও ব্রিটেনের মসনদে ফিরল লেবার পার্টি। শুধু জিতল নয়, ৪০০-এর বেশি আসন পেল তারা। ২০০১ সালেরRead More →

Paharpur panchayat, Jalpaiguri, বাড়ি তৈরির নকশার অনুমোদন নিয়ে করা হচ্ছে নার্সিংহোম, মালিক পক্ষকে শোকজ জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের

বাড়ি তৈরি করার জন্য জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত থেকে নকশার অনুমোদন নেওয়া হয়েছিল। কয়েকমাস কাজ চলার পর নির্মীয়মাণ বাড়ির সামনে দেখা গেল নার্সিংহোম নামে একটি বোর্ড। নার্সিংহোমের বোর্ড দেখে হতবাক এলাকাবাসী থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। এদিকে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় নার্সিংহোম তৈরি করা কিংবাRead More →

Jalpaiguri, Kamtapuri language, কামতাপুরী ভাষা ও সাহিত্যকে তুলে ধরতে একাধিক বইয়ের উদ্বোধন জলপাইগুড়িতে

কামতাপুরী ভাষা ও সাহিত্যকে তুলে ধরতে একাধিক বইয়ের উদ্বোধন হল জলপাইগুড়িতে। বৃহস্পতিবার জলপাইগুড়ির ইন্দিয়া কলোনির কামতাপুরী ভাষা অ্যাকাডেমি অফিসে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মোট ১১টি বইয়ের উদ্বোধন করা হয়েছে। ২০২৩-২৪ সালের আর্থিক বর্ষে এই বই প্রকাশের অনুষ্ঠান বলে দাবি উদ্যোক্তাদের। বইগুলির মধ্যে উল্লেখযোগ্য হল- শ্রীমন্ত শংকরদেবের জীবন ও তোর্ষাপারের গল্প-Read More →