আবাসের অর্থ বেহাত হ‌ওয়া রুখতে সতর্ক নবান্ন, টাকা পাঠানোর আগে ফের যাচাইয়ের সিদ্ধান্ত

আবাস প্রকল্পে অর্থ বরাদ্দ করলেও, উপভোক্তার অ্যাকাউন্টে তা পাঠানোর আগে ফের যাচাইয়ের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের দাবি, এই কারণেই সকলকে একবারে টাকা পাঠানো হচ্ছে না। বরং তা যাচ্ছে দফায় দফায়। এ ছাড়া যাচাইয়ের পরেও ‘অযোগ্য’ কারও হাতে টাকা কোনও ভাবে পৌঁছে গেলে, সঙ্গে সঙ্গে তা ফেরানোর নির্দেশও মৌখিকRead More →

তিব্বতে ভূমিকম্প! তীব্রতা ৭.১, কম্পন অনুভূত হল নেপাল, শিলিগুড়ি এবং সিকিম-সহ বিস্তীর্ণ অঞ্চলে

মঙ্গলবার সকালে তীব্র ভূমিকম্প তিব্বতে। প্রথম কম্পনটি হয় সকাল ৬টা ৩৫ মিনিটে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.১। এর কিছু ক্ষণের মধ্যেই ফের কেঁপে ওঠে শিজ়াং। পর পর কম্পন অনুভূত হয়েছে একই অঞ্চলে। দ্বিতীয় কম্পনটি হয় সকাল ৭টা ২মিনিটে। তীব্রতা ছিল ৪.৭। এর পাঁচ মিনিট পরে আবার তৃতীয় কম্পন, সকালRead More →

Bangladesh: বিরোধিতার শেষ নেই, যদিও সব পাতে ভাত দিতে ভারত থেকেই চাল নিচ্ছে বদলের বাংলাদেশ

বাংলাদেশে সরকার বদলের পর দুদেশের সম্পর্ক অনেকটাই ধাক্কা খেয়েছে।  মহম্মদ ইউনূসের দেশে এখন ভারত বিরোধিতা প্রবল। ভারত থেকে বিভিন্ন পণ্য আমদানিতে প্রবল আপত্তি অনেকের। কোথাও কোথায় ভারতীয় পণ্য বর্জনেরও ডাক দেওয়া হচ্ছে। এর মধ্যেই ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানি করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমেRead More →

বাগনানে ভেসে এল ভারত মহাসাগরের অলিভ রিডলে কচ্ছপের দেহ, কারণ জানতে তদন্তে বন দফতর

ন’মাসের ব্যবধানে আবার প্রশান্ত এবং ভারত মহাসাগর বাসিন্দা অলিভ রিডলে প্রজাতির কচ্ছপ মিলল হাওড়ার বাগনানে। তবে এ বার জীবিত নয়, মৃত। সোমবার সকালে বাগনান-১ নং ব্লকের অন্তর্গত বাকসিহাট গ্রাম পঞ্চায়েতের মানকুর গ্রামে রূপনারায়ণ নদের তীর থেকে উদ্ধার হয় প্রায় ৪০ কিলোগ্রাম ওজনের ওই সামুদ্রিক কচ্ছপের দেহ। এর আগে গত এপ্রিলেRead More →

মধ্যপ্রদেশে ডিজিটাল গ্রেফতারির নামে প্রতারণার চেষ্টা, ভয়ে আত্মহত্যা করলেন শিক্ষিকা

বলা হয়েছিল, একটি পার্সলের প্রেরকের জায়গায় তাঁর নাম রয়েছে, আর নানা বেআইনি সামগ্রী রয়েছে সেই পার্সলে! ‘ডিজিটাল গ্রেফতার’ করে আদায় করা হয়েছিল টাকাও। সাইবার অপরাধীদের চাল বুঝতে না পেরে শেষমেশ ভয়ে আত্মহত্যা করে বসলেন মধ্যপ্রদেশের এক শিক্ষিকা! সোমবার মধ্যপ্রদেশ পুলিশের এক জন কর্মকর্তা জানিয়েছেন, মৃতার নাম রেশমা পান্ডে। ৩৫ বছরRead More →

হিজাজির এক ভুলে পয়েন্ট হাতছাড়া ইস্টবেঙ্গলের, মুম্বইয়ের কাছে ঘরের মাঠে হারল লাল-হলুদ

হিজাজি মাহেরের একটা ভুল। আর তাতেই ‘পিছিয়ে পড়া ইস্টবেঙ্গল খোঁচা খাওয়া বাঘের মতো ভয়ঙ্কর’ প্রবাদ বিফলে গেল। দু’গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফিরেও হিজাজির একটি ভুলে অন্তত পক্ষে এক পয়েন্ট হাতছাড়া হল ইস্টবেঙ্গলের। সোমবার যুবভারতীতে মুম্বই সিটি এফসি-র কাছে ২-৩ গোলে হেরে গেল তারা। প্রথমার্ধে দু’গোল হজম করা ইস্টবেঙ্গল দ্বিতীয়ার্ধে দু’টিRead More →

ইস্তফা দিচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো, ঘোষণার পরেই উত্তরসূরি নির্বাচন ঘিরে শুরু তৎপরতা

দলের অন্দরে অন্তর্বিরোধের জেরে ইস্তফা দিতে চলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ক্ষমতাসীন জোটের প্রধান দল লিবারেল পার্টির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্সের দলনেতার পদও ছাড়ছেন তিনি। সোমবার ট্রুডো নিজেই এ কথা জানিয়েছেন। আর তার পরেই ক্ষমতাসীন দলের অন্দরে ট্রুডোর উত্তরসূরি নির্বাচন নিয়ে তৎপরতা শুরু হয়েছে। সোমবার কানাডার সংবাদপত্র ‘দ্য গ্লোবRead More →

দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠক করলেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সালিভান, আলোচনায় কী?

আমেরিকায় পালাবদলের তোড়জোড়ের মধ্যেই ভারত সফরে এসে সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। সোমবার দু’জনের আলোচনায় আলাপচারিতায় ‘ইনিশিয়েটিভ অন ক্রিটিকাল অ্যান্ড এমার্জিং টেকনোলজি’ (আইসিইটি)-র ভারত মহাসাগরীয় অঞ্চল সংক্রান্ত দ্বিপাক্ষিক বৈঠক এবং পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মতো প্রসঙ্গ এসেছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।Read More →

ডিএ, ওবিসি সংরক্ষণ এবং এসএসসি, সুপ্রিম কোর্টে একই দিনে বাংলার তিন মামলার শুনানির সম্ভাবনা!

দেশের শীর্ষ আদালতে একই দিনে বাংলার তিনটি গুরুত্বপূর্ণ মামলার শুনানির সম্ভাবনা। মঙ্গলবার রাজ্য সরকারের ডিএ এবং এসএসসি-র ২৬ হাজার চাকরি বাতিলের মামলা উঠতে পারে সুপ্রিম কোর্টে। একই দিনে ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত মামলারও শুনানি হতে পারে। যদিও আদালতের একটি সূত্র মারফত জানা যাচ্ছে, তালিকায় এলেও ওবিসি শংসাপত্র এবং ২৬ হাজারRead More →

Coconut, East Medinipur, নারিকেল উন্নয়ন পর্ষদ কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় ভারত সরকারের উদ্যোগ, ৬ দিনের প্রশিক্ষণ পূর্ব মেদিনীপুরে

বর্তমানে বেশিরভাগ পরিবারের নিজস্ব নারকেল গাছগুলি অবহেলাতেই পড়ে থাকে। সঠিক পরিচর্যা নেওয়া সম্ভব হয় না। ফলে এই গাছগুলি থেকে সঠিক উৎপাদন ও সঠিক আয় পাওয়া সম্ভব হয় না। আপনারা কি জানেন প্রতি বছর প্রতিটি গাছ থেকে কত রোজগার করা যায়? এইরকম বহু প্রশ্নের সঠিক উত্তর পেতে নারিকেল উন্নয়ন পর্ষদ কৃষিRead More →