ডার্বিতে হেরে রেফারিকে দুষলেন ইস্টবেঙ্গল কোচ, অস্কার হতাশ হিজাজিদের খেলা নিয়েও

আরও একটা ডার্বি। আবার সেই একই ফলাফল। ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজ়‌ো নিজের দ্বিতীয় ডার্বিতেও ফলাফল বদলে দিতে পারলেন না। প্রথম পর্বের ডার্বিতে ০-২ হারের পর দ্বিতীয় ডার্বিতে ০-১ হারল ইস্টবেঙ্গল। ম্যাচের পর রেফারিকে যেমন দুষেছেন, তেমনই দলের খেলোয়াড়দের ভুলগুলোকেও দায়ী করতে ছাড়েননি। রেফারির ভুলে শনিবার একটি নিশ্চিত পেনাল্টি পায়নি ইস্টবেঙ্গল।Read More →

আইএসএল ডার্বি আবার বাগানের, লড়েও পারল না পেনাল্টি থেকে বঞ্চিত ১০ জনের লাল-হলুদ

সকালটাই পরিষ্কার করে দিয়েছিল দিনের শেষটা কেমন হবে। ম্যাচের শুরুতে ফুটবলারদের গা গরম হওয়ার আগেই এগিয়ে যায় মোহনবাগান। জেমি ম্যাকলারেনের সেই গোলের ধাক্কা সামলাতে পারল না ইস্টবেঙ্গল। সারা ম্যাচ জুড়ে অনেক চেষ্টা করল তারা। গোল করার মতো পরিস্থিতিও তৈরি হল। কিন্তু কাজের কাজটাই হল না। রেফারির সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠল।Read More →

ভিড় সামলাতে সকাল, সন্ধ্যার ব্যস্ত সময়ে সাত জোড়া অতিরিক্ত মেট্রো, কমছে অপেক্ষার সময়

সকাল এবং সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোযাত্রীদের ‘দমবন্ধ’ অবস্থা হচ্ছে ইদানীং। ভিড়ের ঠেলায় অনেক সময় মেট্রোয় চাপতেও পারেন না অনেকে। এ বার সেই ভিড় সামাল দেওয়ার জন্য ১৪টি অতিরিক্ত পরিষেবা চলবে ব্লু লাইনে (কবি সুভাষ থেকে নোয়াপাড়া)। আগামী সোমবার থেকে এই পরিষেবা চালু হবে। তবে আপাতত পরীক্ষামূলক ভাবে। সাতটি পরিষেবা মিলবেRead More →

ভারতের টি২০ দল ঘোষিত, ৪৩১ দিন পর ভারতের জার্সিতে নামবেন শামি, প্রত্যাবর্তন ঘরের ইডেনে

নজর ছিল মহম্মদ শামির দিকে। ভারতীয় দলে তিনি ফিরতে পারবেন কি না সে দিকেই নজর রেখেছিলেন সকলে। শেষ পর্যন্ত ফিরলেন শামি। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫ জনের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ভারত। শেষ বার ২০২৩ সালের ১৯ নভেম্বর ভারতের জার্সিতে খেলেছিলেন শামি। ৪৩১ দিন পরে ইডেন গার্ডেন্সে প্রত্যাবর্তন হতে পারে বাংলার পেসারের।Read More →

ডিফেন্স করতে গিয়ে পন্থ আউট হলে নিজের নাম বদলে দেব! গম্ভীরের কথা উড়িয়ে বললেন অশ্বিন

অস্ট্রেলিয়া সিরিজ়ের শেষ দিকে নাম না করে ঋষভ পন্থের সমালোচনা করেছিলেন গৌতম গম্ভীর। জানিয়েছিলেন, পন্থকে ধরে খেলা শিখতে হবে। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। সেই কথা উড়িয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর মতে, পন্থের রক্ষণ খুবই ভাল। চাইলেই তিনি প্রতি ম্যাচে শতরান করতে পারেন। রক্ষণ করতে গিয়ে পন্থ আউট হলে নিজেরRead More →

নতুন এলাকায় ছড়াচ্ছে লস অ্যাঞ্জেলসের আগুন! পুড়ে খাক ৩২০০০ একর জমি, মৃত বেড়ে ১০

নতুন এলাকায় ছড়াতে শুরু করেছে লস অ্যাঞ্জেলসের আগুন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ওয়েস্ট হিলসে নতুন করে আগুন ছড়াতে শুরু করেছে বলে জানিয়েছেন কাউন্টি শেরিফ রবার্ট লুনা। তাঁর কথায়, ‘‘মনে হচ্ছে যেন পরমাণু বোমা ফেলা হয়েছে।’’ স্থানীয় প্রশাসন সূত্রে খবর, আগুন এত দ্রুত গতিতে ছড়াচ্ছে যে, কয়েক ঘণ্টায় ৯০০ একর জমি নিশ্চিহ্নRead More →

মাথায় গুলির ক্ষত, আপ বিধায়কের দেহ উদ্ধার পঞ্জাবে, বাড়ির সুইমিং পুলের ধারেই রহস্যমৃত্যু

পঞ্জাবে আম আদমি পার্টির বিধায়ক গুরপ্রীত গোগি বস্সীর রহস্যমৃত্যু। নিজের বাড়ির সুইমিং পুলের ধার থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। তাঁর মাথায় গুলির ক্ষত ছিল বলে পুলিশ সূত্রে খবর। কী ভাবে গুলি লাগল, তা এখনও স্পষ্ট নয়। বিধায়কের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পঞ্জাবের লুধিয়ানা পশ্চিম কেন্দ্রের বিধায়ক ছিলেন ৫৮Read More →

Jalpaiguri, Parking Zone, ‘পেইড পার্কিং জোন’ চিহ্নিত করতে ময়দানে নামল জলপাইগুড়ি পুরসভা

‘পেইড পার্কিং জোন’ চিহ্নিত করতে ময়দানে নামল জলপাইগুড়ি পুরসভা। শুক্রবার শহরের মার্চেন্ট রোডের একাধিক জায়গা চিহ্নিত করে ‘পেইড পার্কিং জোন’ ঘোষণা করা হল। উপস্থিত ছিলেন উপ পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়, ডিএসপি (ট্র‍্যাফিক) অরিন্দম পাল চৌধুরী, সদর ট্র‍্যাফিক আইসি অমিতাভ দাস সহ পুর আধিকারিকরা ছিলেন। ৩ জানুয়ারি পুর কর্তৃপক্ষ থানা মোড় থেকেRead More →

Midnapur, Hospital, চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগ, উত্তেজনা মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে

ফের চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠলো মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এবার অভিযোগের তীর হাসপাতালের মাতৃমা বিভাগের বিরুদ্ধে। অভিযোগ, বুধবার রাতে সিজার হওয়া একাধিক প্রসূতি (৬ জন) বৃহস্পতিবার সকাল থেকে গুরুতর অসুস্থ হতে শুরু করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের স্থানান্তরিত করা হয় সিইউ-তে। ভেন্টিলেশনে দেওয়া হয় ৩ জনকে। তাদের মধ্যেইRead More →

IPL: ‘আইপিএলের এর চেয়ে অনেক কঠিন ঢাকা প্রিমিয়র লিগ’! বক্তা ভারতের স্টার অলরাউন্ডার…

 জম্মু-কাশ্মীরের স্পিন-বোলিং অলরাউন্ডার পারভেজ রসুল (Parvez Rasool) এক পডকাস্টে বিস্ফোরক বিবৃতি দিয়েছেন। আর তারপরেই বিতর্কের ঝড় উঠেছে। তিনি বলেছেন, বাংলাদেশের ঢাকা প্রিমিয়ার লিগ (DPL) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) চেয়েও কঠিন! আইপিএল বিশ্বের বৃহত্তম ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগ, তার সঙ্গে বাংলাদেশি লিগের তুলনাই চলে না, তাহলে কেন এই কথা বললেন সানরাইজার্সRead More →