১৪-র বৈভবের জন্য ‘বডিগার্ড’! কেকেআর কোচ পণ্ডিতের পা ছুঁয়ে কলকাতার বিরুদ্ধে নামছে সূর্যবংশী

একটা দল আইপিএল থেকে ছিটকে গিয়েছে। তবুও সেই দলের এক জন ক্রিকেটারের জন্য ইডেনের সামনে ভিড়। তার নাম ধরে চিৎকার। তা-ও আবার সে বাংলার কেউ নয়, কলকাতা নাইট রাইডার্সের হয়েও খেলে না। কিন্তু মাঠে নামার আগেই কলকাতার নজরে ১৪ বছরের বৈভব সূর্যবংশী। যাকে ইডেন থেকে বার করে নিয়ে যাওয়ার সময়Read More →

রাজস্থানের ভারত-পাক সীমান্তে বিএসএফের হাতে আটক পাকিস্তান রেঞ্জার্সের জওয়ান, ঢুকে পড়েছিলেন এ দেশে

আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করায় রাজস্থানে পাক সেনাবাহিনীর এক সদস্যকে গ্রেফতার করল বিএসএফ। শনিবার পাক রেঞ্জার্সের ওই সদস্যকে আটক করা হয়। পহেলগাঁও কাণ্ডের পর গত ২৩ এপ্রিল পঞ্জাবের ফিরোজপুর সীমান্তে ডিউটি করার সময় পাক রেঞ্জার্সের হাতে বন্দি হন সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের ২৪ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পূর্ণম। ভুল করেRead More →

রেডিয়োথেরাপি-কেমো ছাড়াই নির্মূল হবে ক্যানসার! নতুন কী ওষুধ তৈরির দাবি করলেন বিজ্ঞানীরা?

ইমিউনোথেরাপিতে ক্যানসার নির্মূল করার চেষ্টায় অনেকটাই সফল হলেন গবেষকেরা। নতুন এক ওষুধ তৈরি হয়েছে যা ক্যানসার আক্রান্তের উপর প্রয়োগ করলে যন্ত্রণাদায়ক রেডিয়োথেরাপি বা কেমোথেরাপি দেওয়ার প্রয়োজন হবে না বলেই দাবি গবেষকদের। ‘আমেরিকান অ্যাসোসিয়েশন ফর ক্যানসার রিসার্চ’ (এএসিআর) নতুন একটি ওষুধ তৈরি করেছে যার নাম ডস্টারলিমাব। এই ওষুধটি ক্যানসার সারাতে দিশাRead More →

রাজপরিবারের সঙ্গে ‘পুনর্মিলন’ চান! নিরাপত্তার মামলায় আবার হেরে আবেগপ্রবণ ব্রিটেনের রাজকুমার বললেন, ‘জীবন দামি’

ব্রিটেনের রাজপরিবারের সঙ্গে ‘পুনর্মিলন’ চান রাজকুমার হ্যারি। শুক্রবার ব্রিটেনের আদালতে তাঁর নিরাপত্তা সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানে আবার হ্যারির আবেদন খারিজ হয়ে গিয়েছে। তার পর ক্যালিফর্নিয়ায় বসে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে একটি সাক্ষাৎকারে রাজকুমার জানান, তিনি আর নিরাপত্তা নিয়ে আইনি লড়াই লড়তে চান না। বরং রাজপরিবারের সঙ্গে ‘পুনর্মিলন’ চান। ফিরতে চানRead More →

আইপিএলের মাঝে অন্য এক টি২০ লিগের নিলাম! আগেই দল পেয়ে গেলেন সূর্যকুমার, শ্রেয়সেরা

আইপিএলের মাঝে আর এক টি-টোয়েন্টি লিগের নিলাম। আগামী ৭ মে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস ম্যাচের দিন হবে মুম্বই টি-টোয়েন্টি লিগের নিলাম। ‘আইকন’ খেলোয়াড়ের মর্যাদা পাওয়ায় সূর্যকুমার যাদব, শ্রেয়স আয়ার, অজিঙ্ক রাহানে, শার্দূল ঠাকুর, পৃথ্বী শ, শিবম দুবে, তুষার দেশপান্ডে, সরফরাজ় খানদের নাম থাকছে না নিলামের তালিকায়। প্রতিযোগিতারRead More →

ট্রেনের ওভারহেড তারে ঝুলছে মানবভ্রূণ! উত্তরপ্রদেশের রেলস্টেশনে হুলস্থুল, তদন্তে পুলিশ

উত্তরপ্রদেশের রেলস্টেশনের ওভারহেড তার থেকে মানবভ্রূণ ঝুলতে দেখে হুলস্থুল পড়ে যায়। সাঝনওয়া রেলস্টেশনের ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রতি দিনের মতো তাঁরা স্টেশনে ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ তাঁদের মধ্যে কারও নজরে পড়ে ওভারহেড তারে কিছু একটা ঝুলছে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় রেলপুলিশকে জানান তাঁরা। জানা গিয়েছে, স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ওভারহেডRead More →

প্রকাশিত হল হাই মাদ্রাসা, আলিম ও ফাজিলের ফল, প্রথম তিনে কারা?

শনিবার, ৩ মে প্রকাশিত হল চলতি বছরের হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফলাফল। মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি আবু তাহের কামরুদ্দিন সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে সংশ্লিষ্ট পর্ষদের তরফে হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফল ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনিRead More →

পাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করল ভারতীয় বাণিজ্য মন্ত্রক! সরাসরি কিংবা ঘুরপথেও ঢুকবে না পাক পণ্য

সরাসরি হোক বা ঘুরপথে, পাকিস্তানি পণ্য কোনও ভাবেই এ দেশে প্রবেশ করতে পারবে না। পহেলগাঁও কাণ্ডের পর উদ্ভূত পরিস্থিতিতে পাকিস্তান থেকে প্রত্যক্ষ বা পরোক্ষ, সমস্ত আমদানি নিষিদ্ধ করল ভারত। বাণিজ্য মন্ত্রক থেকে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাকিস্তানে তৈরি কোনও পণ্য সরাসরি বা ঘুরপথে আমদানিRead More →

হিন্দু সমাজ কে ভক্তির মাধ্যমে ঐক্যবদ্ধ করার প্রথম সফল প্রয়াস করেছিলেন রামানুজাচার্য

রামানুজাচার্য (১০১৭–১১৩৭ সাল) দক্ষিণ ভারতের একজন প্রধান বৈষ্ণব ধর্মগুরু, যিনি বিশিষ্টাদ্বৈত দর্শনের প্রবক্তা হিসেবে খ্যাত। তাঁর জীবনের সময়কালে ভারতীয় উপমহাদেশে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক দিক থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটছিল। রামানুজাচার্যের সময় ভারত ছিল বহু রাজ্য ও সাম্রাজ্যের দ্বারা বিভক্ত। উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম ভারতে বিভিন্ন রাজবংশ শাসন করছিল।Read More →

অনুষ্কার জন্মদিনে অন্য অভিনেত্রীর লাস্যময়ী ছবিতে বিরাট ‘লাভ’! হইচই থামাতে ব্যাখ্যা দিলেন কোহলি

অনুষ্কা শর্মার জন্মদিন ছিল বৃহস্পতিবার। সমাজমাধ্যমে স্ত্রীকে নিয়ে আবেগঘন পোস্ট করেছিলেন বিরাট কোহলি। সে দিনই আর একটি পোস্টে অভিনেত্রী অবনীত কৌরের লাস্যময়ী ছবিতে ‘লাভ রিঅ্যাক্ট’ করেন কোহলি। সেই পোস্টটি অবনীত নিজে করেননি। তাঁর ভক্তদের পেজে করা হয়েছিল। তবে কোহলির ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে তৈরি হয় জল্পনা। আইপিএলের মাঝে কোহলিকে নিয়ে হঠাৎRead More →