৯ জুলাই না ১ অগস্ট? নতুন হারে শুল্ক কার্যকর কবে থেকে, ট্রাম্পের কথায় বিভ্রান্তি, স্পষ্ট করল মার্কিন প্রশাসন

আমেরিকার নয়া শুল্কনীতি ৯০ দিনের জন্য স্থগিত রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী বুধবার (৯ জুলাই) সেই স্থগিতকালের মেয়াদ শেষ হচ্ছে। প্রশ্ন উঠছে, তবে কি ৯ জুলাই থেকেই নতুন হারে আমদানি শুল্ক চাপাবে আমেরিকা? সেই জল্পনার মধ্যেই প্রকাশ্যে আসে আরও একটি তারিখ। ১ অগস্ট। দিন কয়েক আগেই ট্রাম্প জানান, ১Read More →

টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ডুপ্লেসির, ছাপিয়ে গেলেন কোহলিকে

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে খেলে বেড়ান ফাফ ডুপ্লেসি। তার মধ্যে আইপিএলও রয়েছে। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসাবে সর্বাধিক রান করেছেন তিনি। ছাপিয়ে গিয়েছেন বিরাট কোহলিকে। এখন আমেরিকায় টেক্সাস সুপার কিংসের হয়ে খেলছেন ডুপ্লেসি। সিয়াটেল ওরকাসের বিরুদ্ধে ৫২ বলে ৯১ রানের ইনিংস খেলেন তিনি। তারRead More →

প্রকাশ্যে এল মহাকাশ স্টেশনের জানলা দিয়ে সূর্যোদয় দেখার ছবি! ১০ দিনে আর কী করলেন শুভাংশুরা?

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্ল। মুখে স্মিত হাসি। বাইরে ঝলমলে রোদ। হাস্যোজ্জ্বল এবং সুস্থ দেখাচ্ছে ভারতের ভবিষ্যতের ‘গগনযাত্রী’কেও! এ বার এমনই ছবি প্রকাশ্যে আনল অ্যাক্সিয়ম স্পেস। শুভাংশুই ভারতের প্রথম নভশ্চর, যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এ পা রেখেছেন। অ্যাক্সিয়ম-৪ নামে এই অভিযানে শুভাংশুRead More →

মানালিতে পর্যটকদের নিয়ে খাদে পড়ল গাড়ি, নিহত চালক-সহ চার, এক জনের অবস্থা আশঙ্কাজনক

হিমাচল প্রদেশের মানালিতে পর্যটকদের নিয়ে খাদে উল্টে পড়ল গাড়ি! দুর্ঘটনায় দুই পর্যটক ও চালক-সহ চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক যাত্রী। নিহত দুই পর্যটকই পঞ্জাবের বাসিন্দা। এক জনের দেহ এখনও শনাক্ত করা যায়নি। কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। রবিবার মানালি এবং রোটাং পাসের মাঝেRead More →

সময়সীমা শেষের আগে বেশ কিছু বাণিজ্যচুক্তি প্রায় চূড়ান্ত, সতর্ক করতে ১০০ দেশে যাচ্ছে ট্রাম্পের চিঠি, দাবি আমেরিকার

আগামী বুধবারের মধ্যে বাণিজ্য নিয়ে বেশ কিছু বড় ঘোষণা করতে পারে আমেরিকা। রবিবার এমনটাই আভাস দিয়েছেন সে দেশের রাজস্বসচিব স্কট বেসান্ত। আমেরিকার নয়া শুল্কনীতি ৯০ দিনের জন্য স্থগিত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী বুধবার (৯ জুলাই) সেই স্থগিতকালের মেয়াদ শেষ হচ্ছে। সংবাদমাধ্যম ‘সিএনএন’কে বেসান্ত জানান, সময়সীয়া শেষ হওয়ার আগেRead More →

আবার বিতর্কে শুভমন! ভারতীয় বোর্ডকে ৩০০ কোটি টাকার ধাক্কা দিতে পারেন ভারত অধিনায়ক

ব্যাট হাতে একের পর এক রেকর্ড ভাঙার পাশাপাশি একের পর এক বিতর্কেও জড়িয়ে পড়ছেন শুভমন গিল। এ বার নতুন এক কাণ্ড করেছেন তিনি। তাঁর কাজে এ বার চাপে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রায় ৩০০ কোটি টাকা ক্ষতি হতে পারে তাদের। এজবাস্টনে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন ভারত ৮৩ ওভার ব্যাট করেRead More →

‘বঞ্চনা’ হচ্ছে দক্ষিণ গোলার্ধের দেশগুলির প্রতি! কেন অবহেলা করছে আন্তর্জাতিক জোটগুলি? ‘ব্রিক্‌স’ সম্মেলনে প্রশ্ন মোদীর

দক্ষিণ গোলার্ধের উন্নয়নশীল এবং স্বল্প উন্নত দেশগুলির প্রতি ‘বঞ্চনা’ নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষিণ গোলার্ধের এই দেশগুলি বর্তমান বিশ্ব কূটনীতিতে কেন আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তা রবিবার ‘ব্রিক্‌স’ সম্মেলনে তুলে ধরেন মোদী। তাঁর মতে, বিভিন্ন আন্তর্জাতিক জোটগুলিতে এই দেশগুলির পর্যাপ্ত প্রতিনিধিত্ব থাকা প্রয়োজন। আন্তর্জাতিক গোষ্ঠীগুলির নিজস্ব বিশ্বাসযোগ্যতারRead More →

‘ক্যানসার আক্রান্ত দিদির মুখ ভেসে উঠছিল চোখের সামনে’, ভারতকে ম্যাচ জিতিয়ে চোখে জল বাংলার আকাশদীপের

শুভমন গিল ক্যাচ ধরতেই আকাশের দিকে তাকিয়ে দু’হাত ছড়িয়ে দিলেন আকাশদীপ। এজবাস্টনে দু’ইনিংসে ১০ উইকেট নিয়ে তিনি ম্যাচের নায়ক। একগাল হাসি নিয়ে সতীর্থদের জড়িয়ে ধরছেন। নজিরের ম্যাচে স্মারক হিসাবে তুলে নিয়েছেন উইকেট। কিন্তু সেই সাফল্য, সেই হাসির মধ্যে লুকিয়ে ছিল এক যন্ত্রণা। সেই যন্ত্রণার কথাই বললেন বাংলার পেসার। খেলা শেষেRead More →

টেস্টে শুভমনের ২০০ দেখে এক দিনের ক্রিকেটে ২০০ করার স্বপ্ন দেখছে ১৪ বছরের বৈভব

ইংল্যান্ডে গিয়ে যুব দলের এক দিনের সিরিজ়ে ভাল ফর্মে রয়েছে বৈভব সূর্যবংশী। শনিবার চতুর্থ ম্যাচে ঝোড়ো শতরান করে একাধিক নজির গড়েছে সে। এ বার সে জানাল, এক দিনের ক্রিকেটে ২০০ করা তার স্বপ্ন। তার অনুপ্রেরণা এজবাস্টনে শুভমন গিলের ইনিংস। গত বৃহস্পতিবার এজবাস্টনে খেলা দেখতে গিয়েছিল ভারতের অনূর্ধ্ব-১৯ দল। চোখের সামনেRead More →

ফের তামিলনাড়ুতে বাজি কারখানায় বিস্ফোরণ! নিহত অন্তত ১, জখম বেশ কয়েক জন

তামিলনাড়ুতে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল এক ব্যক্তির। দুর্ঘটনায় জখম হয়েছেন আরও পাঁচ জন। রবিবার সকালে বিস্ফোরণটি ঘটেছে তামিলনাড়ুর বিরুদ্ধনগর জেলায় সাত্তুরের কাছে একটি গ্রামে। কী ভাবে এই দুর্ঘটনাটি ঘটল তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বিস্ফোরণের পরে ওই কারখানার সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবেRead More →