ইতিহাসের মুখে দিল্লি হাইকোর্ট,সুপ্রিম সুপারিশে বিচারপতি হতে পারেন সমকামী আইনজীবী

দিল্লি হাইকোর্ট পেতে চলেছে প্রথম সমকামী বিচারপতি। ইতিহাস গড়ার এই মুহূর্ত তৈরি হয়েছে কারণ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের কলেজিয়াম এই পদের জন্য সিনিয়র অ্যাডভোকেট সৌরভ কৃপালের নাম সুপারিশ করেছে। গত ১১ নভেম্বর কলেজিয়ামের বৈঠকে এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, এর আগেও সুপ্রিম কলেজিয়ামেরRead More →

‘দুই পুরোনো বন্ধুর বৈঠক’, জিনপিং-বাইডেন অকপট আলোচনায় উঠল ‘গার্ডরেল’ প্রসঙ্গ

সংঘর্ষ এড়াতে প্রয়োজন যোগাযোগ স্থাপন এবং ‘গার্ডরেল’। সোমবার একটি ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে এমনই আবেদন রাখলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজে বসে একটি টেলিভিশন স্ক্রিনে শি জিনপিংয়ের সঙ্গে কথা বলার সময় বাইডেন বলেন যে, ‘ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত ভাবেই হোক না কেন, আমাদেরRead More →

ত্রাণের ৭৬ লক্ষ টাকা নিয়ে বেপাত্তা তৃণমূলের পঞ্চায়েত প্রধান! ‘পলাতক’ আরও অনেকে

বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগের পরই পশ্চিমবঙ্গের একাধিক এলাকা থেকে উঠে এসেছে দুর্নীতির অভিযোগ। পরিস্থিতি এমন ছোঁয়াচে হয়ে ওঠে যে ময়দানে নেমে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ার করতে শোনা যায় দলীয় কর্মীদের। তবে রোগ যে পুরোপুরি নির্মূল হয়নি, তার প্রমাণ সোনামনি সাহা। ২০১৭ সালে বন্যা মালদহে ত্রাণের টাকা লুঠের অভিযোগ ওঠে ওইRead More →

Aryan Khan Case: তদন্তে সহযোগিতা করছেন না শাহরুখের ম্যানেজার? এড়ালেন মুম্বই পুলিশের দ্বিতীয় সমন

আরিয়ান মামলার তদন্তে নেমে বার বার মুশকিলে পড়ছে মুম্বই পুলিশের বিশেষ তদন্ত দল। মাদক মামলায় ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে এনসিবির বিরুদ্ধে, আর সেই অভিযোগ এনেছেন মুম্বই ক্রুজ ড্রাগ কাণ্ডেরই এক সাক্ষী। প্রভাকর সেইলের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। প্রভাকর সেইল নিজের হলফনামায় আদালতকে স্পষ্ট জানিয়েছে,Read More →

Aamir Khan: রাতের অন্ধকারে ‘বউয়ের সালোয়র’-এ প্রথম স্ত্রী রিনার বাড়িতে দেখা মিলল আমিরের!

প্রাক্তন স্ত্রী রিনা দত্তের বাড়ির সামনে দেখা মিলল আমির খানের। সেই সময় ধোতি প্যান্ট আর টি-শার্ট পরেছিলেন বলিউডের এই সুপারস্টার। আর আপাতত নেটপাড়ার চর্চার বিষয় আমিরের এই লুক! যদিও প্রাক্তনের সাথে রাতের অন্ধকারে দেখা করতে যাওয়া নিয়েও মন্তব্য করতে ছাড়েননি অনুরাগীরা।  আমিরের পোশাক নিয়ে নানা মজার মজার মন্তব্য চোখে পড়ল।Read More →

School Reopening: খুলল স্কুলের গেট, কোন নিয়ম মেনে চলবে ক্লাস? একনজরে গাইডলাইন

কোভিড আবহে আজ থেকে খুলছে রাজ্যের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি। তলে পড়ুয়াদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের দরজা খুলে গেলেও রাজ্যে করোনার চোখ রাঙানি এখনও আছে। এই পরিস্থিতিতে অনেক বিধিনিষেধ মেনে ক্লাস চলবে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। এই বিষয়ে বিশদ নির্দেশিকাও জারি করেছে শিক্ষা দফতর। সংক্রমণ এড়াতে জোর দেওয়া হচ্ছে পরিচ্ছন্নতার উপর। শিক্ষা দফতর জানিয়েছে, ক্লাস শুরুরRead More →

নিভল ‘আগুন পাখি’, প্রয়াত দুই বাংলার জনপ্রিয় কথা সাহিত্যিক হাসান আজিজুল হক

না ফেরার দেশে সাহিত্যিক হাসান আজিজুল হক। বাংলা সাহিত্য জগতে নক্ষত্রপতন। সোমবার রাতে প্রয়াত হলেন ‘আগুনপাখি’র স্রষ্টা। ভারতীয় সময়ানুসারে রাত ন’টা নাগাদ রাজশাহীর বাসভবনেই মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৮২ বছর। গত সেপ্টেম্বর মাসে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বর্ষীয়ান সাহিত্যিককে, পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। কিন্তু শেষরক্ষাRead More →

COVID-19 Updates: ভ্যাকসিন সার্টিফিকেটকে স্বীকৃতির উপহার, ভারতে এসে কোয়ারেন্টাইনে থাকতে হবে না বিদেশিদের!

ভারতীয় করোনা ভ্যাকসিন সার্টিফিকেটকে (Corona Certificate) স্বীকৃতি দেওয়ার উপহার। এবার থেকে বাইরের দেশ থেকে এসে আর কোয়ারেন্টাইনে থাকতে হবে না পর্যটকদের। মোট ৯৯টি দেশকে এই ছাড়পত্র দেওয়া হল। স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) তরফে গত ১২ নভেম্বর এই নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, যে ৯৯টি দেশ ভারতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেরRead More →

সিবিআই, ইডি প্রধানের পর মেয়াদ বাড়তে চলেছে RAW ও আইবি শীর্ষকর্তারও

সিবিআই (CBI), ইডি-র (ED) পরে এবার মেয়াদ বাড়তে চলেছে প্রতিরক্ষা সচিব, স্বরাষ্ট্রসচিব, RAW প্রধান ও আইবি (IB) প্রধানের। এই বিষয়ে রীতিমতো আইন সংশোধনের পথে হাঁটল কেন্দ্র। নয়া আইনে ২ বছর করে মেয়াদ বাড়তে চলেছে দেশের প্রতিরক্ষার দায়িত্বে থাকা বিভিন্ন দপ্তরের কর্তাদের। সোমবার একটি অধ্যাদেশ জারি করেছে কেন্দ্র। যেখানে জানানো হয়েছে,Read More →

‘বেশিরভাগ অস্ট্রেলিয়ান আমায় ঘৃণা করেন’ -২৬ মাস পর শাপমুক্তির নায়ক হলেন সেই মার্শ

প্রায় কেঁদে ফেলার মতো অবস্থা ছিল। আবেগের চূড়ান্ত পর্যায়ে গিয়ে বলেছিলেন, ‘অস্ট্রেলিয়ার বেশিরভাগ মানুষ আমায় ঘৃণা করেন।’ দু’বছর দু’মাসের মাথায় সেই মিচেল মার্শের হাত ধরেই প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে ৫০ বলে ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে অধরা ট্রফি এনে দেন। সেইসঙ্গে ফাইনালে ম্যাচের সেরাও নির্বাচিতRead More →