TMC: কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রশংসায় শাহকে চিঠি তৃণমূল জেলা সাধারণ সম্পাদকের, অন্ধকারে দল

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতেই এখন কেন্দ্রের সমবায় মন্ত্রকের দায়িত্ব। সরাসরি তাই শাহের কাছে এক প্রশংসাসূচক চিঠি পাঠিয়েছেন মেদিনীপুরের বিদ্যাসাগর কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান প্রদীপ পাত্র। কম্পিউটার নিয়ন্ত্রিত সমবায় চালুর কেন্দ্রীয় সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে পাঠানো ওই চিঠির ছত্রে ছত্রে রয়েছে প্রশংসা। শাহের সঙ্গে ধন্যবাদ জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। javascript:falseRead More →

India vs West Indies: চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫৯ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করল রোহিতের ভারত

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ৫৯ রানে জিতল ভারত। ফ্লরিডার প্রথম ম্যাচ জিতে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও জয় নিশ্চিত করলেন রোহিত শর্মারা। ভারতের ১৯১ রানের জবাবে ক্যারিবিয়ানরা করল ১৩২ রান। টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক নিকোলাস পুরান। রোহিতরা করেনRead More →

Mumbai Police: অবসরের পরেও হাল ছাড়েননি, ‘গার্ল নম্বর ১৬৬’-কে খুঁজে পেয়ে কেঁদে ফেললেন এএসআই

গার্ল নম্বর ১৬৬। অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর (এএসআই) রাজেন্দ্র ধোন্ডু ভোঁসলের চাকরি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা এটি। ১৬৬-এই সংখ্যার খোঁজেই চাকরি জীবনের শেষ কয়েকটা বছর কাটিয়ে দিয়েছেন তিনি। বলা ভাল, এই সংখ্যাই ছিল তাঁর চাকরি জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অবসরের পরেও তাঁকে এক মুহূর্তের জন্যও শান্তিতে ঘুমোতে দেয়নি এই সংখ্যা। তাই অবসরেরRead More →

India vs West Indies: সিরিজ জয় নিশ্চিত করে সতীর্থদের প্রশংসা রোহিতের মুখে

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করে ফুরফুরে মেজাজে ভারতীয় ক্রিকেট দল। শনিবার ফ্লরিডায় সিরিজের চতুর্থ ম্যাচে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৫৯ রানে জয় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ভারতের তরুণ বোলাররা। ম্যাচের পরেও রোহিত শর্মা মুখে শোনা গিয়েছে আবেশ খান, অর্শদীপ সিংহদের প্রশংসা। এর আগে তেমন ভাল পারফরম্যান্স করতে পারেননি আবেশ। তবুRead More →

চিত্রশিল্পী এবং সাহিত্যিক অবনীন্দ্রনাথ ঠাকুর (জন্মঃ- ৭ আগস্ট, ১৮৭১ – মৃত্যুঃ- ৫ ডিসেম্বর, ১৯৫১)

তাঁর চিত্রকলার পাঠ শরু হয় তৎকালীন আর্ট স্কুলের শিক্ষক ইতালীয় শিল্পী গিলার্ডির কাছে। তার কাছে শেখেন ড্রয়িং, প্যাস্টেল ও জলরং। পরবর্তীতে শিল্পী সি এল পামারের কাছে লাইফ স্টাডি, তেল রঙ ইত্যাদি শিক্ষা অর্জন করেন। ভারতীয় রীতিতে তার আকা প্রথম চিত্রাবলী ‘কৃষ্ণলীলা-সংক্রান্ত’। এই রীতি অনুসারী চিত্রশিল্পের তিনি নব জন্মদাতা। ১৮৯৫ সালেরRead More →

কাশ্মীরি ক্লেদ মুক্ত করে স্বচ্ছ ভারতের পথে মোদী

১৮৯৮ সালের আগষ্ট মাসের এমনই একটি সময়, স্বামীজি কাশ্মীরের জাগ্রত দেবীস্থান ক্ষীরভবানীর মন্দিরে পুজো দিতে গিয়ে দেখলেন মন্দিরের নিদারুণ ভগ্নদশা। স্বামীজির মনে তীব্র ক্রোধ আর হতাশা জন্ম নিল, মনে মনে প্রবল বিদ্রোহী হয়ে উঠলেন মন্দির ধ্বংসকারী মুসলমানদের উপর। “যবনেরা এসে তাঁর মন্দির ধ্বংস করে গেল, তবু এখানকার লোকগুলি কিছুই করলRead More →

Avinash Sable: সিয়াচেনে ডিউটি, ৬ CWG-তে প্রথম নন-কেনিয়ান হিসেবে পদক – ইতিহাস ‘আর্মি’ সাবলের

1/5ভারতীয় সেনার ৫ মহর ব্যাটেলিয়নে সিপাহি হিসেবে যোগ দিয়েছিলেন অবিনাশ। সিয়াচেন গ্লেসিয়ার, সিকিম এবং রাজস্থানে পোস্টিং ছিল। সিয়াচেনের তুমুল প্রতিকূল পরিবেশ থেকে উত্তর-পূর্ব ভারতের সিকিমের জঙ্গল থেকে রাজস্থানের গরম – বিভিন্ন জায়গায় কাজ করেছিলেন। আপাতত ভারতীয় সেনায় তিনি নায়েব সুবেদার পদে আছেন। 2/5বছরছয়েক আগেও অ্যাথলেটিক্সের সঙ্গে সেরকম কোনও সম্পর্ক ছিলRead More →

India vs West Indies 2022: টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে, বলে দিলেন কার্তিক

টি-টোয়েন্টি বিশ্বকাপ এখনও দু’মাস দূরে। তবে ওয়েস্ট ইন্ডিজ থেকেই সেই প্রতিযোগিতার প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। জানালেন দীনেশ কার্তিক। তাঁর মতে, ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় বিভিন্ন পরিবেশে খেলার ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি এখান থেকে শুরু করে দিয়েছে ভারত। ওয়েস্ট ইন্ডিজে তিনটি ম্যাচ খেলার পর ফ্লরিডাতে গিয়েছে ভারত। দু’টি ম্যাচ হবেRead More →

Rain: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, বইবে ঝোড়ো হাওয়াও

অবশেষে ভারী বৃষ্টির দাক্ষিণ্য পেতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। তার প্রভাবেই আগামী কয়েক দিন বৃষ্টি বাড়বে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, রবিবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। তার প্রভাবে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। ৮Read More →

Artist Forum Initiative: অভিনয়ের সুযোগ করে দেওয়ার নামে প্রতারণা! নতুন সিদ্ধান্ত আর্টিস্টস’ ফোরামের

নতুন উদ্যোগ ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্টস’ ফোরামের। যাঁরা অভিনয় করতে চান, তাঁদের কথায় মাথায় রেখে নতুন নিয়ম চালু করতে চলেছে আর্টিস্টস’ ফোরাম। সঙ্গে রয়েছেন প্রোডিউসার্স’ গিল্ড এবং চ্যানেলের কিছু সদস্য। অনেকেই বুঝতে পারেন না, ছবিতে কাজ পাওয়ার জন্য কোথায় এবং কাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। সেই সমস্যা সমাধান করতেইRead More →