BSF Jawan Martyred in Tripura: ‘৪টে গুলি খেয়েও হাল ছাড়েননি’, জঙ্গি হামলায় শহিদ BSF জওয়ানকে কুর্নিশ DIG-র

সম্প্রতি ত্রিপুরায় এনএলএফটি সংগঠনের জঙ্গিদের হামলায় শহিদ হয়েছিল বিএসএফ জওয়ান গিরিশ কুমার উদ্দে। মধ্যপ্রদেশের বাসিন্দা গিরিশের শেষকৃত্য সম্পন্ন হয় চারগাওয়ান মাল গ্রামে। নিম্নচাপের জেরে মধ্যপ্রদেশে প্রচুর বৃষ্টি হয় গতকাল। তবে সেই বৃষ্টি উপেক্ষা করে গিরিশের শেষকৃত্যে যোগ দিতে এসেছিলেন কয়েক হাজার জন। শহিদ গিরিশকে কুর্নিশ জানান বিএসএফ ডিআইজি সঞ্জয় বর্মা।Read More →

Durga Puja 2022: দুর্গাপুজোয় কবে নিরঞ্জন হবে? জেলা ও কলকাতায় কার্নিভাল কবে হচ্ছে? ঘোষণা মমতার

কলকাতা-সহ রাজ্যের সব জেলায় দুর্গাপুজোয় কার্নিভাল হবে। আগামী ৮ অক্টোবর জেলাগুলিতে হবে কার্নিভাল। পরদিন কলকাতায় কার্নিভাল হবে। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে দুর্গাপুজোর নিরঞ্জনের দিনক্ষণও ঘোষণা করেছেন। দুর্গাপুজো নিয়ে সোমবার নেতাজি ভবনে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘২৫ সেপ্টেম্বর হচ্ছে মহালয়া। ২৯ সেপ্টেম্বর হচ্ছে মহাচতুর্থী। ৩০ সেপ্টেম্বরRead More →

Delhi Airport: মাদক পরীক্ষায় ধরা পড়লেন বিমানকর্মী! ‘সাসপেন্ড’ করল ডিজিসিএ

মাদক নেওয়ার অভিযোগে দিল্লি বিমানবন্দরের এক এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারকে কাজ থেকে ‘সাসপেন্ড’ করল বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। ডিজিসিএ জানিয়েছে, ২০২২ সালে জানুয়ারি মাসে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলার এবং বিমানসেবিকাদের মাদক পরীক্ষা করানোর পদ্ধতি কার্যকর হওয়ার পর এমন ঘটনা এই প্রথম। ১৮ আগস্ট ওই ব্যক্তির মাদক পরীক্ষা করা হলে ফলাফল ইতিবাচকRead More →

Asia Cup 2022: বল ছোড়ায় অভিযুক্ত বোলারকেই এশিয়া কাপে শাহিনের পরিবর্ত করল পাকিস্তান

চোট পেয়ে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। তাঁর পরিবর্তে মহম্মদ হাসনাইনের নাম ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিছু দিন আগে হাসনাইনের বিরুদ্ধে বল ছোড়ার অভিযোগ করেছিলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টোইনিস। সেই বোলারকেই দলে নিল পাকিস্তান। এখন ব্রিটেনে দ্য হান্ড্রেড প্রতিযোগিতায় খেলছেন হাসনাইন। তবে খুব তাড়াতাড়ি তিনি পাকিস্তানRead More →

Sehgal Hossain: এ বার সহগল হোসেনের বোলপুরের ফ্ল্যাটে সিবিআই হানা, সঙ্গে রয়েছেন ব্যাঙ্কের কর্মী

অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সহগল হোসেনের বোলপুরের ফ্ল্যাটে এ বার হানা দিল সিবিআই। সোমবার বিকেলে বোলপুরের কাশীপুর বাইপাস সংলগ্ন এলাকায় সহগলের ফ্ল্যাটে যান দুই সিবিআই আধিকারিক। তাঁদের সঙ্গে ছিলেন এক ব্যাঙ্ককর্মী। পরে একটি বেসরকারি ব্যাঙ্কেও যান সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, সহগলের স্ত্রী রয়েছেন ওই ফ্ল্যাটে। তাঁর সঙ্গে কথা বলেনRead More →

Birbhum: পাথরবোঝাই লরি থেকে তোলা আদায়! চার সপ্তাহের মধ্যে রাজ্যের রিপোর্ট তলব কোর্টের

বীরভূমে পাথরবোঝাই লরিচালকের কাছ থেকে বেআইনি ভাবে টাকা আদায় করার অভিযোগ উঠল। ভুয়ো সরকারি বিল ছাপিয়ে সেই টাকা তোলা হয়েছে বলেও দায়ের হওয়া জনস্বার্থ মামলায় অভিযোগ জানানো হয়েছে। ওই মামলায় চার সপ্তাহের মধ্যে রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। পাশাপাশি, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, অবিলম্বেRead More →

Ladakh Trekking By Indian Army: লাদাখের অনাবিষ্কৃত ভূখণ্ড জয় ভারতীয় সেনার, ট্রেক করে ২১৩ কিমি পথ পাড়ি ১২ দিনে

1/7স্নো লেপার্ড ব্রিগেডের মোট ১৪ জন জওয়ান লাদাখের অদেখা অঞ্চলের উদ্দেশে যাত্রা শুরু করেন ৯ অগস্ট। রুমটসে থেকে তাঁরা তাঁদের যাত্রা শুরু করেছিলেন। 2/7ভারতীয় সেনাবাহিনীর ট্রেকিং গ্রুপ সতর্কতার সাথে ট্রেকিং রুট তৈরি করেছিল এবং ১২ দিনের দীর্ঘ যাত্রা শুরু করার আগে এই যাত্রা বাস্তবায়নের যাবতীয় পরিকল্পনা করে রেখেছিল। 3/7সেনার দলটিRead More →

No Extra Charges on UPI Payments: UPI লেনদেনে বাড়তি চার্জ লাগবে না, কোটি-কোটি মানুষের শঙ্কা কাটিয়ে জানাল কেন্দ্র

1/4ইউপিআই লেনদেনের ক্ষেত্রে কোনও বাড়তি চার্জ নেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করছে না কেন্দ্র। এমনটাই জানানো হল কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে। কেন্দ্রের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, অন্য কোনও উপায়ের মাধ্যমে UPI পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে নিজেদের খরচ তুলতে হবে। 2/4রবিবার অর্থ মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘ইউপিআই (ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা Unified Payments Interface)Read More →

Buy Gold at discounted prices: আগামী ৫ দিন সস্তায় সোনা কেনার সুযোগ দিচ্ছে মোদী সরকার, কী কী লাভ আছে?

1/6আজ (সোমবার, ২২ অগস্ট) থেকে বাজারে ছাড়া হচ্ছে ২০২২-২৩ অর্থবর্ষের দ্বিতীয় দফার গোল্ড বন্ড (Sovereign Gold Bond Scheme)। যা চলবে আগামী ২৬ অগস্ট (শুক্রবার) পর্যন্ত। অর্থাৎ আগামী পাঁচদিন সস্তায় সোনা কিনতে পারবেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) তরফে জানানো হয়েছে, এবার প্রতি গ্রাম সোনার দাম ৫,১৯৭ টাকা ধার্য করা হয়েছে।Read More →

Petrol-Diesel Price in Bengal: এই জেলায় একলাফে ১ টাকা দাম কমল পেট্রলের, বাংলায় আজ কোথায় কততে বিকোচ্ছে জ্বালানি?

1/5আজ বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, উত্তর দিনাজপুরে জ্বালানি তেলের দাম কমেছে। এর মধ্যে কোচবিহারে আজ সর্বোচ্চ ১ টাকা ৫ পয়সা দাম কমেয়েছে পেট্রলের। এদিকে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি, হাওড়া এবং দার্জিলিঙে পেট্রল-ডিজেলের দাম বেড়েছে। 2/5আলিপুরদুয়ারে আজ পেট্রল বিকোচ্ছেRead More →