ঝাড়খণ্ডের তিন বিধায়ককে শর্তসাপেক্ষে নিজেদের রাজ্যে যাওয়ার অনুমতি, তলবে ২৪ ঘণ্টায় হাজিরা

গাড়ি থেকে বিপুল পরিমাণে নগদ টাকা উদ্ধারের মামলায় জড়িত ঝাড়খণ্ডের তিন বিধায়ককে নিজেদের রাজ্যে যাওয়ার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। সোমবার এই নির্দেশ দিয়েছে উচ্চ আদালতের বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। আগের নির্দেশে ওই তিন বিধায়ককে ঝাড়খণ্ডে না-ফেরার শর্তে জামিন দিয়েছিল আদালত। এ বার ডিভিশন বেঞ্চRead More →

নাইট ক্লাবে পছন্দের গান বাজেনি, বাউন্সারের তাড়া খেয়ে রাগে গাড়ি নিয়ে তাণ্ডব পাঁচ যুবকের

নাইট ক্লাবে গিয়ে পছন্দের গান শুনতে পাননি। গোঁসা করে ঝামেলা করেছিলেন। পরে বাউন্সারের তাড়া খেয়ে বেরিয়ে আসেন পাঁচ যুবক। তার পর রাস্তায় হুলস্থুল কাণ্ড। যুবকের গাড়ি চালানো দেখে ইতিউতি ছোটাছুটি শুরু করেন পথচারীরা। কর্নাটকের মণিপালের ওই ছবি ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। তার পরেই এক তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী-সহ মোট পাঁচ জনকে গ্রেফতারRead More →

রোহিতদের মতো ভারতের দ্বিতীয় দলেও ধাক্কা, চোট পেয়ে ছিটকে গেলেন কেকেআরের প্রাক্তন ক্রিকেটার

চোটের জন্য ভারত ‘এ’ দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ। তাঁর বদলে দলে এলেন শার্দুল ঠাকুর। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্ট সিরিজের শেষ দু’টি ম্যাচের জন্য এই পরিবর্তন করা হয়েছে। থাইল্যান্ডে ঘুরতে যাওয়া শার্দুলকে দ্রুত ফেরার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রসিদ্ধর পিঠে চোট রয়েছে। বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন,Read More →

ঋষিবাক্যে কান দিল না ‘রক্ষণশীল’ ব্রিটেন! ভারতীয় বংশোদ্ভূত সুনককে হারিয়ে নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস

ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনককে হারিয়ে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন লিজ ট্রাস। সোমবার শাসক রক্ষণশীল দলের (কনজারভেটিভ পার্টি বা টোরি) তরফে ভোটের ফল ঘোষণা করে এ কথা জানানো হয়েছে। ২০ হাজারেরও বেশি ভোটে জিতেছেন তিনি। মোট বৈধ ভোটের মধ্যে লিজ পেয়েছেন ৮১ হাজার ৩২৬টি ভোট। সুনক ৬০ হাজার ৩৯৯টি। এইRead More →

আমাকে মিথ্যা মামলায় ফাঁসাতে বাধ্য করাতেই আত্মঘাতী সিবিআই আধিকারিক, দাবি মণীশ সিসৌদিয়ার

এক সিবিআই আধিকারিকের আত্মহত্যার ঘটনাকে টেনে দিল্লির উপমুখ্যমন্ত্র্রী মণীশ সিসৌদিয়া কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুললেন। সিসৌদিয়ার অভিযোগ, তাঁকে ‘ফাঁসাতে’ চাপ দেওয়া হয়েছিল ওই আধিকারিককে। সেই চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন তিনি। প্রধানমন্ত্রীর উদ্দেশে সিসৌদিয়ার প্রশ্ন, কেন এত চাপ দেওয়া হয় আধিকারিকদের? সোমবার সাংবাদিক বৈঠক করেন সিসৌদিয়া। সেখানে তিনিRead More →

দলের মধ্যে একা হয়ে যাওয়ার দুঃখ-যন্ত্রণাতেই কি টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন মুশফিকুর

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হঠাৎই অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। নেটমাধ্যমে বিবৃতি দিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। অবসরের আসল রহস্য ফাঁস করেননি। তবে সতীর্থ মাহমুদুল্লার শুভেচ্ছার উত্তর দিতে গিয়ে এমন কিছু বলে ফেললেন, যা তাঁর ভেতরে দুঃখ এবং যন্ত্রণাকেই প্রকাশ্যে আনল। এশিয়া কাপে দু’টি ম্যাচেই হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। দেশে ফিরেইRead More →

কানাডায় ছুরি নিয়ে হামলা, নিহত কমপক্ষে ১০, জখম বহু, দুই অভিযুক্তের খোঁজে চিরুনি তল্লাশি শুরু

কানাডায় ছুরি নিয়ে হামলায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও অনেকে। রবিবার কানাডার দুটি জায়গায় ছুরি নিয়ে আচমকা হামলা চালান দুই যুবক। তাঁদের চিহ্নিত করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। সংবাদ সংস্থা সূত্রে খবর, রবিবার জেমস স্মিথ ক্রি নেশান ও সাচকাচুয়ানের ওয়েল্ডনের কাছে ছুরি নিয়েRead More →

কলকাতা ও সোদপুরে সিবিআই-ইডির জোড়া হানা, গোপনীয়তা বজায় রেখে চলছে অভিযান

সোমবার সাতসকালে শহর ও শহরতলিতে সিবিআই ও ইডির হানা। দক্ষিণ কলকাতার রানিকুঠীতে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়েছে সিবিআই-এর একটি দল। সোদপুরের রাজেন্দ্রপল্লি এলাকায় একটি বাড়িতে হানা দিয়েছেন ইডির আধিকারিকরা। কী কারণে এই অভিযান, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, চূড়ান্ত গোপনীয়তা বজায় রেখে সকাল থেকে এই দুই জায়গায় অভিযান চালাচ্ছেRead More →

‘ডঃ সর্ভেপল্লী রাধাকৃষ্ণাণের দর্শনের উপলব্ধির মাধ্যমেই ‘শিক্ষক দিবস’ পালন স্বার্থক হতে পারে

ভারতবর্ষে আমরা প্রতি বছর ‘শিক্ষক দিবস’ পালনেরজন্য ভারতরত্ন ডঃ সর্ভেপল্লী রাধাকৃষ্ণাণ (Dr Sarvepalli Radhakrishnan) এর জন্মদিন টিকে বেছে নিয়েছি। ডঃ সর্ভেপল্লী রাধাকৃষ্ণাণ শিক্ষা জগতে এক উজ্জ্বল নাম। একাধারে দর্শনের অধ্যাপক , বিশ্ববরেণ্য দার্শনিক এবং ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি। এইরকম একজন মনীষীর জন্মদিন এমনিতেই পালন করা যায় কিন্তু শিক্ষা জগতে ভারতবর্ষে অনেকRead More →

লখনউয়ের বিলাসবহুল হোটেলে অগ্নিকাণ্ড, ভিতরে আটকে আবাসিকরা, চলছে উদ্ধারের চেষ্টা

লখনউয়ের একটি হোটেলে আগুন লেগে আটকে পড়েছেন আবাসিকরা। হোটেলটি লখনউয়ের হজরতগঞ্জ এলাকায়। গোমতি নদীর কাছেই ওই বিলাসবহুল হোটেলটিতে সোামবার সকালে আগুন লাগে বলে স্থানীয় সূত্রে খবর। প্রায় সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকলবাহিনীকে। তারা আগুন নেভানোর চেষ্টা শুরু করলেও সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে ভিতরে আটকে রয়েছেন বেশ কয়েকজন। জানলা ভেঙেRead More →