সফল অভিযানের মধ্য দিয়ে শেষ হলো ২০২৬ সালের জাপানে আয়োজিত এশিয়ান গেমস। প্রতিযোগিতার শেষ তিন দিনে ভারতীয় অ্যাথলেটদের দুর্দান্ত প্রত্যাবর্তনের ওপর ভর করে টেবিলের ৪ নম্বর স্থানে থেকে আসর শেষ করল ভারত। শীর্ষ স্থানে রয়েছে চিন, দ্বিতীয় স্থানে আয়োজক দেশ জাপান এবং তৃতীয় স্থান অধিকার করেছে দক্ষিণ কোরিয়া। টুর্নামেন্ট শেষের মাত্র দু’দিন আগেও ভারতের শীর্ষ ১০-এর বাইরে থাকার আশঙ্কা তৈরি হয়েছিল, তবে শেষ মুহূর্তের ধারাবাহিক জয়ে এশিয়ার অন্যতম সেরা পারফর্মার হিসেবে নিজেদের তুলে ধরেছে ভারতীয় দল।
পদক তালিকা ও বিগত পারফরম্যান্সের তুলনা
এবারের এশিয়ান গেমসে ভারত ২০টি পৃথক ক্রীড়া ইভেন্ট থেকে সর্বমোট ৮৫টি পদক অর্জন করেছে। এর মধ্যে রয়েছে ২১টি সোনা, ২৭টি রুপো এবং ৩৭টি ব্রোঞ্জ। গত আসরের ১০৬টি পদকের (২৮টি সোনা, ৩৮টি রুপো ও ৪০টি ব্রোঞ্জ) রেকর্ড স্পর্শ করতে না পারলেও, এটি এশিয়ান গেমসের ইতিহাসে ভারতের দ্বিতীয় সেরা সেরা পারফরম্যান্স।
খেলার ধরন অনুযায়ী পদক বিভাজন:
- অ্যাথলেটিক্স: ২৪টি (১ সোনা, ৯ রুপো, ১৪ ব্রোঞ্জ)
- শুটিং: ১৫টি (৩ সোনা, ৮ রুপো, ৪ ব্রোঞ্জ)
- তিরন্দাজি: ৯টি (৫ সোনা, ২ রুপো, ২ ব্রোঞ্জ)
- বক্সিং: ৬টি (৩ সোনা, ৩ ব্রোঞ্জ)
- কুস্তি: ৬টি (২ সোনা, ২ রুপো, ২ ব্রোঞ্জ)
- স্কোয়াশ: ৫টি (২ রুপো, ৩ ব্রোঞ্জ)
- সেলিং: ৩টি (১ রুপো, ২ ব্রোঞ্জ)
- ক্রিকেট: ২টি (২ সোনা)
- হকি: ২টি (২ সোনা)
- কবাডি: ২টি (২ সোনা)
- গল্ফ: ২টি (১ সোনা, ১ রুপো)
- অন্যান্য (প্রতিটিতে ১টি করে পদক): ব্যাডমিন্টন (ব্রোঞ্জ), কুরাশ (ব্রোঞ্জ), মিক্সড মার্শাল আর্ট (ব্রোঞ্জ), রোয়িং (ব্রোঞ্জ), সেপাকটাক্র (ব্রোঞ্জ), সফ্ট টেনিস (ব্রোঞ্জ), টেবল টেনিস (ব্রোঞ্জ), ভারোত্তোলন (রুপো), উশু (রুপো)।
ভারতীয় পদকজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা
স্বর্ণপদক (২১টি)
১. ক্রিকেট: ভারতীয় মহিলা দল
২. শুটিং: কমলজিৎ ও সুরুচি সিংহ (মিক্সড ১০ মি. এয়ার পিস্তল)
৩. কবাডি: ভারতীয় মহিলা দল
৪. কবাডি: ভারতীয় পুরুষ দল
৫. শুটিং: নীরু ঢাঁডা (মহিলাদের সিঙ্গসল ট্র্যাপ)
৬. অ্যাথলেটিক্স: কিরণ পাহাল, পুভাম্মা, প্রাচী চৌধরী ও বিথ্যা রামরাজ (মহিলাদের ৪ x ৪০০ মি. রিলে)
৭. তিরন্দাজি: জ্যোতি সুরেখা, প্রিথিকা প্রদীপ ও চিকিথা তানিপার্থি (মহিলাদের কমপাউন্ড টিম)
৮. তিরন্দাজি: চিকিথা তানিপার্থি ও সাহিল যাদব (মিক্সড কমপাউন্ড)
৯. শুটিং: কিনান চেনাই ও নীরু ঢাঁডা (মিক্সড ট্র্যাপ)
১০. তিরন্দাজি: সাহিল যাদব, গণেশ রতনম ও কুশল দালাল (পুরুষদের কমপাউন্ড টিম)
১১. তিরন্দাজি: অঙ্কিতা ভকত, কুমকুম মোহদ ও কীর্তি শর্মা (মহিলাদের রিকার্ভ টিম)
১২. বক্সিং: লভলীনা বরগোঁহাই (মহিলাদের ৭৫ কেজি)
১৩. বক্সিং: পরভীন হুডা (মহিলাদের ৬৫ কেজি)
১৪. কুস্তি: সুজিত কলকল (পুরুষদের ৬৫ কেজি)
১৫. হকি: ভারতীয় মহিলা দল
১৬. তিরন্দাজি: কুমকুম মোহদ (মহিলাদের ব্যক্তিগত রিকার্ভ)
১৭. গল্ফ: প্রণবী উরস (মহিলাদের ব্যক্তিগত)
১৮. ক্রিকেট: ভারতীয় পুরুষ দল
১৯. কুস্তি: অমন সেহরাওয়াত (পুরুষদের ৫৭ কেজি)
২০. হকি: ভারতীয় পুরুষ দল
রৌপ্যপদক (২৭টি)
১. শুটিং: এলাভেনিল বালারিবান, সোনম মকরক ও বিদর্শা বিনোদ (মহিলাদের ১০ মি. এয়ার রাইফেল টিম)
২. শুটিং: এলাভেনিল বালারিবান (মহিলাদের ১০ মি. এয়ার রাইফেল)
৩. শুটিং: রুদ্রাংশ পাটিল, পার্থ মানে ও হিমাংশু ঢিলোঁ (পুরুষদের ১০ মি. এয়ার রাইফেল টিম)
৪. শুটিং: হিমাংশু ঢিলোঁ (পুরুষদের ১০ মি. এয়ার রাইফেল)
৫. ভারোত্তোলন: মীরাবাই চানু (মহিলাদের ৪৯ কেজি)
৬. উশু: রোশিবিনা দেবী (মহিলাদের ৬০ কেজি সান্ডা)
৭. অ্যাথলেটিক্স: মনু থেক্কিনালিল, পুভাম্মা, বিশাল ও বিথ্যা রামরাজ (মিক্সড ৪ x ৪০০ মি. রিলে)
৮. শুটিং: ঐশ্বর্য প্রতাপ সিংহ, রুদ্রাংশ পাটিল ও নীরজ কুমার (পুরুষদের ৫০ মি. রাইফেল ৩ পজিশনস টিম)
৯. অ্যাথলেটিক্স: গুলবীর সিংহ (পুরুষদের ১০,০০০ মি.)
১০. অ্যাথলেটিক্স: সাওয়ান বেরওয়াল (পুরুষদের ম্যারাথন)
১১. শুটিং: বিদর্শা বিনোদ, আশি চৌকসি ও তিলোত্তমা সেন (মহিলাদের ৫০ মি. রাইফেল ৩ পজিশনস টিম)
১২. অ্যাথলেটিক্স: তেজিন্দরপাল সিংহ তুর (পুরুষদের শট পাট)
১৩. স্কোয়াশ: অভয় সিংহ (পুরুষদের ব্যক্তিগত)
১৪. স্কোয়াশ: অনাহত সিংহ (মহিলাদের ব্যক্তিগত)
১৫. অ্যাথলেটিক্স: অ্যান্সি সোজান (মহিলাদের লং জাম্প)
১৬. অ্যাথলেটিক্স: সর্বেশ কুশারে (পুরুষদের হাই জাম্প)
১৭. শুটিং: এষা সিংহ (মহিলাদের ২৫ মি. পিস্তল)
১৮. অ্যাথলেটিক্স: গুলবীর সিংহ (পুরুষদের ১৫০০ মি.)
১৯. অ্যাথলেটিক্স: মুরলী শ্রীশঙ্কর (পুরুষদের লং জাম্প)
২০. অ্যাথলেটিক্স: যশবীর সিংহ (পুরুষদের জ্যাভেলিন)
২১. শুটিং: নীরু ঢাঁডা, মনীশা কির ও আশিমা অহলাওয়াত (মহিলাদের ট্র্যাপ টিম)
২২. সেলিং: প্রিন্স নোবেল ও মনু ফ্রান্সিস (পুরুষদের স্কিফ)
২৩. কুস্তি: নীতেশ কুমার (পুরুষদের ৯৭ কেজি গ্রিকো-রোমান)
২৪. তিরন্দাজি: কুমকুম মোহদ ও ধীরজ বোম্মাদেরাভা (মিক্সড রিকার্ভ টিম)
২৫. তিরন্দাজি: ধীরজ বোম্মাদেরাভা, নীরজ চৌহান ও যশদীপ ভোগে (পুরুষদের রিকার্ভ টিম)
২৬. গল্ফ: প্রণবী উরস, অদিতি অশোক ও দীক্ষা ডাগর (মহিলাদের টিম)
২৭. কুস্তি: অন্তিম পাঙ্ঘাল (মহিলাদের ৫৩ কেজি)
কাংস্যপদক (৩৭টি)
১. শুটিং: রুদ্রাংশ পাটিল (পুরুষদের ১০ মি. এয়ার রাইফেল)
২. মিক্সড মার্শাল আর্টস: সুচিকা তরিয়াল (মহিলাদের ৬০ কেজি)
৩. শুটিং: পারিনাজ় ঢালিওয়াল, রাইজ়া ঢিলোঁ ও মহেশ্বরী চৌহান (মহিলাদের স্কিট টিম)
৪. শুটিং: অনন্তজিৎ সিংহ, ভাবতেগ সিংহ ও আহমেদ খান (পুরুষদের স্কিট টিম)
৫. সফ্ট টেনিস: জয় মীনা (পুরুষদের সিঙ্গলস)
৬. ব্যাডমিন্টন: লক্ষ্য সেন, সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি, চিরাগ শেট্টি, আয়ুষ শেট্টি, কিদম্বি শ্রীকান্ত, হরিহরণ ও অর্জুন (পুরুষদের টিম)
৭. রোয়িং: সতনাম সিংহ ও সলমন খান (পুরুষদের ডাবল স্কালস)
৮. শুটিং: অনন্তজিৎ সিংহ ও পারিনাজ় ঢালিওয়াল (মিক্সড স্কিট টিম)
৯. অ্যাথলেটিক্স: সীমা কুমারি (মহিলাদের ১০,০০০ মি.)
১০. টেবল টেনিস: দিয়া চিতালে ও মানুশ শাহ (মিক্সড ডাবলস)
১১. অ্যাথলেটিক্স: মনপ্রীত কৌর (মহিলাদের শট পাট)
১২. অ্যাথলেটিক্স: বারানিকা এলানগোভান (মহিলাদের পোল ভল্ট)
১৩. স্কোয়াশ: জোশনা চিনাপ্পা ও ভেলাভাল সেনথিলকুমার (মিক্সড ডাবলস)
১৪. অ্যাথলেটিক্স: প্রাচী চৌধরী (মহিলাদের ৪০০ মি.)
১৫. অ্যাথলেটিক্স: হরিথা ভদ্র (মহিলাদের ২০০ মি.)
১৬. অ্যাথলেটিক্স: তেজস্বিন শঙ্কর (পুরুষদের ডেকাথলান)
১৭. অ্যাথলেটিক্স: পারুল চৌধরী (মহিলাদের ৩০০০ মি. স্টিপলচেজ়)
১৮. কুরাশ: পিঙ্কি বালহারা (মহিলাদের ৭৮ কেজি)
১৯. অ্যাথলেটিক্স: বিথ্যা রামরাজ (মহিলাদের ৪০০ মি. হার্ডলস)
২০. অ্যাথলেটিক্স: পারুল চৌধরী (মহিলাদের ৫০০০ মি.)
২১. অ্যাথলেটিক্স: রোহিত যাদব (পুরুষদের জ্যাভেলিন)
২২. বক্সিং: নরেন্দ্র বেরওয়াল (পুরুষদের ৯০+ কেজি)
২৩. অ্যাথলেটিক্স: গুলবীর সিংহ (পুরুষদের ৫০০০ মি.)
২৪. অ্যাথলেটিক্স: গুরিন্দরবীর সিংহ, স্নেহা, অনিমেশ কুজুর ও হরিতা ভদ্র (মিক্সড ৪ x ১০০ মি. রিলে)
২৫. অ্যাথলেটিক্স: পুজা সিংহ (মহিলাদের হাই জাম্প)
২৬. অ্যাথলেটিক্স: ধর্মবীর চৌধরী, মনু, জয় কুমার ও বিশাল (পুরুষদের ৪ x ৪০০ মি. রিলে)
২৭. বক্সিং: প্রিয়া ঘাংঘাস (মহিলাদের ৬০ কেজি)
২৮. বক্সিং: কপিল পোখারিয়া (পুরুষদের ৯০ কেজি)
২৯. কুস্তি: সুনীল কুমার (পুরুষদের ৮৭ কেজি গ্রিকো-রোমান)
৩০. স্কোয়াশ: অনাহত সিংহ, জোশানা চিনাপ্পা, তন্বী খন্না ও শামিনা রিয়াজ (মহিলাদের টিম)
৩১. সেলিং: হর্ষিতা তোমর ও শীতল বর্মা (মহিলাদের স্কিফ)
৩২. সেলিং: নেত্রা কুমানান (মহিলাদের ডিঙি)
৩৩. সেপাকটাক্র: ভারতীয় পুরুষ দল (কোয়াড্রান্ট)
৩৪. তিরন্দাজি: গণেশ রতনম (পুরুষদের কমপাউন্ড ব্যক্তিগত)
৩৫. স্কোয়াশ: অভয় সিংহ, বীর চোতরানি, ভেলাভান সেনথিলকুমার ও সুরজ কুমার (পুরুষদের টিম)
৩৬. তিরন্দাজি: নীরজ চৌহান (পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত)
৩৭. কুস্তি: দীপক পুনিয়া (পুরুষদের ৯৭ কেজি)

