মুর্শিদাবাদ: গুজব রটানো হচ্ছে ভিন্‌রাজ্যে বসে, অপরাধীদের কাউকে ছাড়া হবে না! বললেন জাভেদ, গ্রেফতারি ২০০ ছাড়াল

গত ৩৬ ঘণ্টায় মুর্শিদাবাদে কোনও অশান্তির ঘটনা ঘটেনি। উপদ্রুত এলাকায় শান্তই রয়েছে। কিন্তু তার অর্থ এই নয়, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক। তবে স্বাভাবিকের দিকে এগোচ্ছে। সোমবার সাংবাদিক বৈঠকে এ কথা জানালেন রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম। তাঁর হুঁশিয়ারি, ‘‘অপরাধীরা ছাড় পাবে না।’’ জনসাধারণকে গুজবে কান না দেওয়ারও বার্তা দিয়েছেন এডিজিRead More →

‘দেখে যান, পুতিন কী করেছেন’! রুশ হামলার পর ট্রাম্পকে ইউক্রেনে যাওয়ার আহ্বান জ়েলেনস্কির

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুমি। রবিবার সেই শহরের কেন্দ্রস্থলে একের পর এক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। দাবি, রাশিয়া থেকেই ওই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। রুশ হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় শহরের বিস্তীর্ণ এলাকা। মৃত্যু হয় কমপক্ষে ৩৪ জনের! সেই ঘটনার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর দেশে আসার জন্য অনুরোধ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি! তাঁরRead More →

‘স্টুডিয়োয় বসে মন্তব্য করা সহজ’, আইপিএলের ধারাভাষ্যকারদের উপর রেগে লাল লখনউয়ের শার্দূল

কয়েক জন ক্রিকেটারের আপত্তিতে আইপিএলের শুরুতেই ধারাভাষ্যকারদের তালিকা থেকে বাদ পড়েছিলেন ইরফান পঠান। এ বার ধারাভাষ্যকারদের এক হাত নিলেন শার্দূল ঠাকুর। লখনউ সুপার জায়ান্টসের অলরাউন্ডারের কটাক্ষ, স্টুডিয়োয় বসে কথা বলাই সবচেয়ে সহজ কাজ। আইপিএলের নিলামে দল পাননি শার্দূল। পরে প্রতিযোগিতা শুরুর আগে আহত মহসিন খানের পরিবর্ত হিসাবে মুম্বইয়ের ক্রিকেটারকে দলেRead More →

ছ’ম্যাচে করেছেন ১৬৫ রান, তাতেই ভারতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন রাজস্থানের ক্রিকেটার

আইপিএলের প্রথম তিন ম্যাচে রাজস্থানের রয়্যালসের অধিনায়ক ছিলেন। তবে বিশেষ সুবিধা করতে পারেননি। ব্যাট হাতে ছয় ম্যাচে মাত্র ১৬৫ রান করেছেন। একটিও অর্ধশতরান নেই। তাতেই ভারতীয় দলে ফেরার স্বপ্ন দেখতে শুরু করেছেন রিয়ান পরাগ। গত বারের আইপিএলে ১৬টি ম্যাচে ৫৭৩ রান করেছিলেন রিয়ান। সেটাই প্রথম বার রাজস্থানের হয়ে এক মরসুমেRead More →

ছ’দিন ধরে চিরকুট পকেটে নিয়ে ঘুরছিলেন? সতীর্থের দাবি উড়িয়ে দিলেন শতরানকারী অভিষেক

শনিবার পঞ্জাবের বিরুদ্ধে শতরান করার পর একটি চিরকুট তুলে ধরে উচ্ছ্বাস করেছিলেন অভিষেক শর্মা। সেখানে সমর্থকদের উদ্দেশে বার্তা ছিল। ম্যাচের পর ট্রেভিস হেড জানিয়েছিলেন, ছ’টি ম্যাচে সেই চিরকুট পকেটে রেখে ঘুরছিলেন অভিষেক। সেই দাবি উড়িয়ে দিলেন হায়দরাবাদের ওপেনার। জানালেন, ম্যাচের দিক সকালেই সেই চিরকুটটি লিখেছিলেন। শনিবার সাংবাদিক বৈঠকে এসে হেডRead More →

যৌথ বাহিনীর অভিযান চলছে, মুর্শিদাবাদের অশান্তি ‘নিয়ন্ত্রণে’ এলেও পরিবেশ থমথমে! গুজব নিয়ে ফের সতর্ক করল পুলিশ

সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ঘিরে অশান্তি ছড়িয়েছে মুর্শিদাবাদের একাধিক এলাকায়। ধুলিয়ান, সুতি, শমসেরগঞ্জের মতো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। অশান্ত এলাকায় শান্তি ফেরাতে তৎপর হয় কলকাতা হাই কোর্টও। আদালতের নির্দেশেই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। একই সঙ্গে টহল দিচ্ছে পুলিশও। যৌথ বাহিনীর অভিযানে ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে’ এলেও পরিবেশRead More →

বুধবার দিল্লির যন্তরমন্তরে ধর্না, লিফলেট বিলি হবে ভিন্‌রাজ্যে, অনশনেরও পরিকল্পনা! গুচ্ছ কর্মসূচি ঘোষণা চাকরিহারাদের

আগামী বুধবার দিল্লির যন্তরমন্তরে ধর্নায় বসতে চলেছেন চাকরিহারাদের একাংশ। সোমবারই বাসে দিল্লির উদ্দেশে রওনা দিতে চলেছেন তাঁরা। দিল্লির পথে বাস যে সমস্ত রাজ্যের উপর দিয়ে যাবে, সেই সমস্ত রাজ্যে লিফলেট বিলি করে সমস্যার কথা তুলে ধরা হবে বলে জানানো হয়েছে চাকরিহারাদের তরফে। রবিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একগুচ্ছ কর্মসূচির কথাRead More →

গ্রেফতার মেহুল চোক্সী! ভারত অনুরোধ করার পর পিএনবি কেলেঙ্কারিতে অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ বেলজিয়ামের

বেলজিয়ামে গ্রেফতার করা হল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আর্থিক তছরুপ মামলায় অভিযুক্ত মেহুল চোক্সীকে। সূত্রের খবর, ভারতের অনুরোধেই বেলজিয়াম সরকার এই পদক্ষেপ করেছে। ইকোনমিক টাইম্‌স জানিয়েছে, ৬৫ বছরের পলাতক এই ব্যবসায়ী আপাতত রয়েছেন বেলজিয়ামের জেলে। তাঁর গ্রেফতারির জন্য বেলজিয়ামে আবেদন জানিয়েছিল ভারতের তদন্তকারী সংস্থা সিবিআই। সেই অনুযায়ী শনিবার তাঁকে গ্রেফতার করেRead More →

একটি লাথির জন্য!

সকাল সকাল কালো এসইউভি-টা এসে দাঁড়ায় সিংদরজার সামনে। তিনি নামেন। সাধারণত স্ত্রী থাকেন সঙ্গে। পতির পরনে মামুলি ট্র্যাক বটম আর সাদা টি-শার্ট। পত্নীর পরিধেয়ও তেমনই। কোনও হাঁকডাক নেই। হল্লাগুল্লা নেই। দু’জনে পাশাপাশি গেট পেরিয়ে ঢুকে পড়েন ভিতরে। তাঁদের সঙ্গে আগত সান্ত্রীরা ঢোকেন না। তাঁরা দাঁড়িয়ে থাকেন পাঁচিলের বাইরে কালো গাড়িটাRead More →

ইউক্রেনে ফের হামলা রাশিয়ার, মৃত অন্তত ৩১! ‘বিশ্বকে কঠোর প্রতিক্রিয়া’ জানানোর আহ্বান জ়েলেনস্কির

ইউক্রেনের সুমিতে পর পর ক্ষেপণাস্ত্র হামলা। ধ্বংসস্তূপে পরিণত হল শহরের একাংশ। রবিবারের রুশ হামলায় কমপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে। আহত ৮৩। রাশিয়ার এই ধ্বংসযজ্ঞের ভিডিয়ো শেয়ার করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। শুধু তা-ই নয়, এই হামলার ঘটনায় ‘বিশ্বকে কঠোর ভাবে প্রতিক্রিয়া জানানোর’ আহ্বানও জানিয়েছেন তিনি। রবিবারের হামলার ঘটনা নিয়ে ইউক্রেনRead More →