গত ৩ দিনে মুর্শিদাবাদের ১৪০ ঘরছাড়া বাড়ি ফিরলেন, বাকি সাড়ে ৩০০ জনকেও ফেরানোয় উদ্যোগী পুলিশ এবং বিএসএফ

পুরুষদের কাঁধে ব্যাগপত্র। মহিলাদের কাঁখে পুটলি। কারও কারও এক হাতের আঙুল ছুঁয়ে আছে কোনও শিশু। অনেকের পিছু পিছু গবাদি গরু-ছাগল। কয়েক দিন পর তাঁরা সকলেই বাড়ি ফিরছেন। চোখেমুখে ভয়, উদ্বেগ! আবার বাড়ি ফিরতে পারার স্বস্তিও রয়েছে মুখের রেখায়। বাড়ির পথে হাঁটতে হাঁটতে তাঁদেরই এক জন গিন্নিকে আশ্বাস দেওয়ার সুরে বললেন,Read More →

বুধবার ভোরে কেঁপে উঠল দিল্লি ও সংলগ্ন এলাকা! উৎসস্থল ছিল এ বার আফগানিস্তান, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৬

ভোরের আলো তখনও ভাল করে ফোটেনি। হঠাৎ কেঁপে উঠল বাড়িঘর, রাস্তাঘাট সর্বত্র! আতঙ্কে অনেকেই ঘুম থেকে উঠে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন! বুধবার ভোরে এমনই অভিজ্ঞতা হল দিল্লি এবং তার সংলগ্ন এলাকার বিস্তীর্ণ অঞ্চলের মানুষের। আফগানিস্তানের ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইমএসসি)Read More →

এমবাপে লাল কার্ড দেখলেও জয় রিয়ালের, প্রিমিয়ার লিগে আবার লজ্জার হার ম্যান ইউর

আগের দিন ১-০ গোলে লেগানেসকে হারিয়েছিল বার্সেলোনা। এ বার আলাভেসকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার পিছু ছাড়ছে না রিয়াল। কিলিয়ান এমবাপে লাল কার্ড দেখলেও রিয়ালের জয় আটকায়নি। তবে প্রিমিয়ার লিগে খারাপ হাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। এ বার নিউক্যাসল ইউনাইটেডের কাছে লজ্জার হার হেরেছে তারা। রিয়ালের হয়ে একমাত্র গোল করেছেন এডুয়ার্ডোRead More →

পার পেলেন না অক্ষরও, আইপিএলে ষষ্ঠ অধিনায়ক হিসাবে শাস্তি পেলেন দিল্লি ক্যাপিটালসের নেতা

আইপিএলে রবিবার প্রথম হারের স্বাদ পেয়েছে দিল্লি ক্যাপিটালস। দলের পরাজয়ের পাশাপাশি শাস্তি পেতে হল অধিনায়ক অক্ষর পটেলকে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাঁকে ১২ লাখ টাকা জরিমানা করেছে। এ বারের আইপিএলে ষষ্ঠ ক্রিকেটার হিসাবে শাস্তি পেলেন অক্ষর। রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে পারেননি দিল্লির বোলারেরা।Read More →

মুর্শিদাবাদে অশান্তি নিয়ে মামলা সুপ্রিম কোর্টে, বিশেষ দল গঠন করে আদালতের নজরদারিতে তদন্তের আর্জি আইনজীবীর

মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে এ বার মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। মামলাকারী আইনজীবীর আর্জি, বিশেষ দল গঠন করে শীর্ষ আদালতেরই নজরদারিতে মুর্শিদাবাদের অশান্তির ঘটনার তদন্ত করা হোক। আদালত সূত্রে খবর, আইনজীবী শশাঙ্কশেখর ঝা মামলাটি করেছেন শীর্ষ আদালতে। তাঁর আর্জি, মুর্শিদাবাদে অশান্তিতে যে মৃত্যুর ঘটনা ঘটেছে, তার তদন্ত হওয়া জরুরি। সুপ্রিম কোর্টেরRead More →

মুর্শিদাবাদ: গুজব রটানো হচ্ছে ভিন্‌রাজ্যে বসে, অপরাধীদের কাউকে ছাড়া হবে না! বললেন জাভেদ, গ্রেফতারি ২০০ ছাড়াল

গত ৩৬ ঘণ্টায় মুর্শিদাবাদে কোনও অশান্তির ঘটনা ঘটেনি। উপদ্রুত এলাকায় শান্তই রয়েছে। কিন্তু তার অর্থ এই নয়, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক। তবে স্বাভাবিকের দিকে এগোচ্ছে। সোমবার সাংবাদিক বৈঠকে এ কথা জানালেন রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম। তাঁর হুঁশিয়ারি, ‘‘অপরাধীরা ছাড় পাবে না।’’ জনসাধারণকে গুজবে কান না দেওয়ারও বার্তা দিয়েছেন এডিজিRead More →

‘দেখে যান, পুতিন কী করেছেন’! রুশ হামলার পর ট্রাম্পকে ইউক্রেনে যাওয়ার আহ্বান জ়েলেনস্কির

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুমি। রবিবার সেই শহরের কেন্দ্রস্থলে একের পর এক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। দাবি, রাশিয়া থেকেই ওই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। রুশ হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় শহরের বিস্তীর্ণ এলাকা। মৃত্যু হয় কমপক্ষে ৩৪ জনের! সেই ঘটনার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর দেশে আসার জন্য অনুরোধ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি! তাঁরRead More →

‘স্টুডিয়োয় বসে মন্তব্য করা সহজ’, আইপিএলের ধারাভাষ্যকারদের উপর রেগে লাল লখনউয়ের শার্দূল

কয়েক জন ক্রিকেটারের আপত্তিতে আইপিএলের শুরুতেই ধারাভাষ্যকারদের তালিকা থেকে বাদ পড়েছিলেন ইরফান পঠান। এ বার ধারাভাষ্যকারদের এক হাত নিলেন শার্দূল ঠাকুর। লখনউ সুপার জায়ান্টসের অলরাউন্ডারের কটাক্ষ, স্টুডিয়োয় বসে কথা বলাই সবচেয়ে সহজ কাজ। আইপিএলের নিলামে দল পাননি শার্দূল। পরে প্রতিযোগিতা শুরুর আগে আহত মহসিন খানের পরিবর্ত হিসাবে মুম্বইয়ের ক্রিকেটারকে দলেRead More →

ছ’ম্যাচে করেছেন ১৬৫ রান, তাতেই ভারতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন রাজস্থানের ক্রিকেটার

আইপিএলের প্রথম তিন ম্যাচে রাজস্থানের রয়্যালসের অধিনায়ক ছিলেন। তবে বিশেষ সুবিধা করতে পারেননি। ব্যাট হাতে ছয় ম্যাচে মাত্র ১৬৫ রান করেছেন। একটিও অর্ধশতরান নেই। তাতেই ভারতীয় দলে ফেরার স্বপ্ন দেখতে শুরু করেছেন রিয়ান পরাগ। গত বারের আইপিএলে ১৬টি ম্যাচে ৫৭৩ রান করেছিলেন রিয়ান। সেটাই প্রথম বার রাজস্থানের হয়ে এক মরসুমেRead More →

ছ’দিন ধরে চিরকুট পকেটে নিয়ে ঘুরছিলেন? সতীর্থের দাবি উড়িয়ে দিলেন শতরানকারী অভিষেক

শনিবার পঞ্জাবের বিরুদ্ধে শতরান করার পর একটি চিরকুট তুলে ধরে উচ্ছ্বাস করেছিলেন অভিষেক শর্মা। সেখানে সমর্থকদের উদ্দেশে বার্তা ছিল। ম্যাচের পর ট্রেভিস হেড জানিয়েছিলেন, ছ’টি ম্যাচে সেই চিরকুট পকেটে রেখে ঘুরছিলেন অভিষেক। সেই দাবি উড়িয়ে দিলেন হায়দরাবাদের ওপেনার। জানালেন, ম্যাচের দিক সকালেই সেই চিরকুটটি লিখেছিলেন। শনিবার সাংবাদিক বৈঠকে এসে হেডRead More →