New Year 2026 Accident: পয়লা জানুয়ারির আনন্দ বদলে গেল আর্তনাদে, বর্ধমানে গাড়িতে ঢুকে গেল গ্যাস ট্যাংকার! মুহূর্তে শেষ একই পরিবারের ৩…

নতুন বছরের প্রথম দিনে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। গাড়ির সঙ্গে গ্যাস ট্যাঙ্কারের সংঘর্ষে প্রাণ গেল এক পরিবারের ৩ জনে। মৃতেরা সম্পর্কে বাবা, মা ও ছেলে। চাঞ্চল্য পূর্ব বর্ধমানে বামচাঁদাইপুরে। পুলিস সূত্রে খবর, মৃতেরা হলেন শেখ মহম্মদ মুর্শেদ, তাঁর স্ত্রী  রেজিনা খাতুন ও ছেলে শেখ শাহনাওয়াজ। কর্মসূত্রে মুম্বইয়ে থাকতেন  শাহনাওয়াজ। সেখানকারRead More →

৮৫-ঊর্ধ্ব কাউকে শুনানিকেন্দ্রে দেখা গেলে শাস্তি পেতে হবে সংশ্লিষ্ট বিএলও-কেই! নিয়মে কঠোর হচ্ছে নির্বাচন কমিশন

৮৫ বছরের বেশি বয়সি কোনও ভোটারকে শুনানিকেন্দ্রে দেখা গেলেই পদক্ষেপ করবে নির্বাচন কমিশন। শাস্তি পেতে হবে সংশ্লিষ্ট বুথ স্তরের আধিকারিককেই (বিএলও)। সূত্রের খবর, বয়স্ক ভোটারদের শুনানিকেন্দ্রে যেতে বাধ্য করা হলে বিএলও এবং তাঁর সুপারভাইজ়ারকে দায়ী করা হবে। তাঁদের কাছে জবাবদিহি চাইতে পারে কমিশন। ৮৫ বছরের বেশি বয়সি ভোটারদের শুনানির জন্যRead More →

পঞ্চম টেস্টের দল ঘোষণা অস্ট্রেলিয়ার, কেকেআরের ২৫.২০ কোটির ক্রিকেটারের প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়ে ধোঁয়াশা

অ্যাডিলেডে অ্যাশেজ় জিতলেও মেলবোর্নে চতুর্থ টেস্টে হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া। আশঙ্কা ছিল পঞ্চম টেস্টের জন্য দলে পরিবর্তন আনা হয় কি না। বৃহস্পতিবারই সিডনি টেস্টের দল জানিয়ে দিল অস্ট্রেলিয়া। কোনও পরিবর্তন আনা হয়নি দলে। তবে ক্যামেরন গ্রিন প্রথম একাদশে আর জায়গা পাবেন কি না, তা নিয়ে জল্পনা চলছে। আইপিএল নিলামে কেকেআর ২৫.২০Read More →

নতুন বছরে নতুন চ্যালেঞ্জ রোহিতের সামনে, জাতীয় দলের হয়ে খেলবেন ১৫টি ম্যাচ, রয়েছে আইপিএলও

গত বছরের শুরুটাই খুব খারাপ গিয়েছিল রোহিত শর্মার কাছে। অস্ট্রেলিয়া সফরে গিয়ে নিজেই নিজেকে সিডনি টেস্টে বসিয়ে দিয়েছিলেন। বছরের অর্ধেক পেরোনোর আগেই টেস্ট থেকে অবসর নিয়েছিলেন। তার কয়েক মাস পরে চলে গিয়েছিল এক দিনের ক্রিকেটের অধিনায়কত্ব। নতুন বছরে তাই নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে রোহিতের সামনে। কোহলির মতো একটি ফরম্যাটেই খেলেনRead More →

নতুন বছরের প্রথম কোচ ছাঁটাই! পয়লা জানুয়ারিই সিদ্ধান্ত জানিয়ে দিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি

নতুন বছরের প্রথম দিনই কড়া সিদ্ধান্তটা নিয়ে ফেলল চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাব ছেঁটে ফেলল কোচ এনজ়ো মারেসকাকে। বৃহস্পতিবার এক বিবৃতিতে চেলসি এই কথা জানিয়ে দিয়েছে। মারেসকার প্রশিক্ষণে উয়েফা কনফারেন্স লিগ এবং ক্লাব বিশ্বকাপে চেলসির সাফল্যের কথা তুলে ধরে ক্লাব জানিয়েছে, ‘‘ভবিষ্যতের কথা ভেবে এবং চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতাRead More →

সব ম্যাচ হেরে প্রতিযোগিতা থেকে বিদায়, গোটা ফুটবল দলকেই নিলম্বিত করল দেশের সরকার! ছাঁটাই কোচ, অধিনায়ক

আফ্রিকা কাপ অফ নেশনসে জঘন্য খেলেছে গ্যাবন। একটি ম্যাচও জিততে পারেনি তারা। পয়েন্ট তালিকায় সকলের নীচে থেকে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয়েছে। খারাপ খেলার শাস্তি পেতে হল গ্যাবনকে। গোটা ফুটবল দলকেই নিলম্বিত করেছে গ্যাবন সরকার। দলের কোচ থিয়েরি মৌউয়োমা, অধিনায়ক পিয়ের-এমেরিক অউবামেয়াং ও ডিফেন্ডার একুয়েলে মাঙ্গাকে জাতীয় দল থেকে ছেঁটেRead More →

‘সিন্ধু জলচুক্তি ভেঙে দখলদারি বরদাস্ত করা হবে না’, চন্দ্রভাগার জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে ভারতকে পাক হুঁশিয়ারি

জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ারে চন্দ্রভাগা নদীর উপরে নতুন জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের জন্য ভারতের উদ্যোগের বিরোধিতায় সরব হল পাকিস্তান। বৃহস্পতিবার ইসলামাবাদের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে ১৯৬০ সালের সিন্ধু জলবণ্টন (আইডব্লিউটি) চুক্তি ভেঙে ভারত পশ্চিমমুখী নদীগুলির জলের উপর দখলদারি কায়েম করতে চাইলে, কোনও অবস্থাতেই তা বরদাস্ত করা হবে না। সম্প্রতি কেন্দ্রীয়Read More →

দায়িত্ব নেওয়ার আট মাসের মধ‍্যেই কেন পাকিস্তানের কোচের পদ থেকে ইস্তফা গিলেসপির? নিজেই জানালেন নেপথ্য কারণ

কোচের দায়িত্ব নেওয়ার পর সাংবাদিক বৈঠক করে বলেছিলেন, দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন তিনি। কিন্তু মাত্র আট মাসেই মোহভঙ্গ হয়েছিল জেসন গিলেসপির। ২০২৪ সালের এপ্রিল মাসে পাকিস্তানের টেস্ট দলের কোচ হয়েছিলেন গিলেসপি। কিন্ত আট মাসের মধ্যেই কোচের পদ থেকে ইস্তফা দেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার। কেন এই সিদ্ধান্ত নিয়েছিলেন গিলেসপি, সেইRead More →

মেসি-সফর: টিকিটের টাকা দর্শকদের ফিরিয়ে দিতে এ বার উদ্যোগী হতে চলেছে সিট, কী ভাবনা তদন্তকারীদের?

যুবভারতীকাণ্ডে এ বার দর্শকদের টিকিটের টাকা ফেরত দিতে উদ্যোগী হতে চলেছে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)। দর্শকদের যে টিকিটের টাকা ফেরত দেওয়া উচিত, তা প্রথম দিনেই বলে দিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। ফুটবল তারকা লিয়োনেল মেসির সফরের মূল আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতারের পরেই নিজেদের মনোভাব বুঝিয়ে দিয়েছিল রাজ্যRead More →

কলকাতায় ভিড়ের লড়াইয়ে বড়দিনকেও হারাল ১ জানুয়ারি! চিড়িয়াখানা না ভিক্টোরিয়া? কে কাকে টেক্কা দিল? রইল হিসাব

কলকাতায় ভিড়ের লড়াইয়ে বড়দিনকেও টেক্কা দিল ১ জানুয়ারি। কনকনে ঠান্ডা সহ্য করেই বছরের প্রথম দিনে শহর জুড়ে উদ্‌যাপনের আমেজ। কেউ ভিড় করলেন চিড়িয়াখানায়, কেউ সপরিবার চলে গেলেন ইকো পার্ক। সকাল থেকে শহরের দর্শনীয় স্থানগুলিতে উৎসাহী জনতার ভিড় লেগে ছিল। দিনের শেষে পরিসংখ্যান বলছে, বড়দিনের চেয়েও বেশি মানুষ ১ জানুয়ারি উদ্‌যাপনRead More →