কলকাতা বইমেলায় এ বারও থাকছে না বাংলাদেশের প্যাভিলিয়ন! জানিয়ে দিল গিল্ড, হাসিনা-পতনের পরে দ্বিতীয় বার

কলকাতা বইমেলায় এ বছরও থাকছে না বাংলাদেশের প্যাভিলিয়ন। এমনটা যে হতে চলেছে, তা অনুমান করা গিয়েছিল আগেই। গত মাসেই তার আভাস পাওয়া গিয়েছিল। এ বার তা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করে দিল আন্তর্জাতিক কলকাতা বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। ২০২৪ সালের অগস্টে বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেRead More →

হ্যারিস, স্মৃতির দাপটে ইউপি-কে উড়িয়ে দিল বেঙ্গালুরু, মেয়েদের আইপিএলে টানা দ্বিতীয় ম্যাচ জিতে শীর্ষে মন্ধানার দল

অল্পের জন্য ১০ উইকেটে জেতা হল বেঙ্গালুরুর। তবে দ্বিতীয় ম্যাচে ইউপি ওয়ারিয়র্জ়কে ৯ উইকেটে হারিয়ে জয়ে ফিরল তারা। টানা দুই ম্যাচ জিতে মেয়েদের প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) শীর্ষে উঠে এল বেঙ্গালুরু। গ্রেস হ্যারিস এবং স্মৃতি মন্ধানার দাপুটে ব্যাটিংয়ে জিতেছে বেঙ্গালুরু। ১৪৪ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমেছিল বেঙ্গালুরু। তারা জিতল ৪৭ বলRead More →

নিজের উপর ‘প্রতিশোধ’ নিয়েই রাতে কম ঘুমোচ্ছেন অনেকে! সেই মানসিক সমস্যা কাটাবেন কী করে?

নৈশাহার সেরে যথাসময়ে শুতে এলেন। হঠাৎ খেয়াল হল, ঘণ্টা খানেক কেটে গিয়েছে অথচ আপনি তখনও বিছানায় উপুড় হয়ে শুয়ে মোবাইল স্ক্রল করছেন। শীতে ঠান্ডাবোধ হচ্ছে কিন্তু বালিশ গুছিয়ে যথাযথ ভাবে লেপ-কম্বল টানতে যত আলস্য। এর নেপথ্যে এক ধরনের মানসিক সমস্যা রয়েছে বলে জানাচ্ছেন ঘুমের ব্যাপারে পরামর্শদাতা এক চিকিৎসক। অহমদাবাদের ওইRead More →

বাংলাদেশের অনুরোধ খারিজ করার পথে আইসিসি, ভারতেই বিশ্বকাপ খেলতে হবে, চাপে পড়ে পিছু হটল সে দেশের ক্রিকেট বোর্ডও

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না আসার যে অনুরোধ করেছিল বাংলাদেশ, তা সম্ভবত খারিজ করে দিতে চলেছে আইসিসি। ইঙ্গিতে তারা জানিয়েছে, বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হলে তা ভারতের মাটিতেই খেলতে হবে। নিরাপত্তা এবং সুরক্ষা সংক্রান্ত বাংলাদেশের দাবিকে উড়িয়ে আইসিসি জানিয়েছে, ভারতে এসে বিপদে পড়ার সম্ভাবনা ‘খুবই কম’। আইসিসি সূত্রের দাবি, ঝুঁকি পর্যালোচনাRead More →

নিপা ভাইরাস আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি দুই নার্স, অবস্থা সঙ্কটজনক! চালু হেল্পলাইন নম্বর, নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা

পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসের খোঁজ! উত্তর ২৪ পরগনার বারাসতের দুই নার্সকে এই ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রাথমিক ভাবে তাঁরা এই ভাইরাসে আক্রান্ত বলেই সন্দেহ। তবে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হতে পুণেতে নমুনা পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, দু’জনের অবস্থা সঙ্কটজনক। ভেন্টিলেশনে রেখে তাঁদের চিকিৎসা চলছে। সোমবার রাজ্যের মুখ্যসচিব নন্দিনীRead More →

আর্থিক ক্ষতির মুখে বাংলাদেশের ক্রিকেটারেরা! বিশ্বকাপের আগে লিটনদের সঙ্গে চুক্তি স্থগিত রাখল ভারতের সংস্থা

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ কোথায় খেলবে তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি ঠিকই। তবে বাংলাদেশের ক্রিকেটারেরা সমস্যায় পড়েছেন। সাম্প্রতিক বিতর্কের আবহে বাংলাদেশের একাধিক ক্রিকেটারের সঙ্গে স্পনসরশিপ সংক্রান্ত চুক্তি স্থগিত করে দিয়েছে ভারতীয় সংস্থা। ফলে আর্থিক ক্ষতির সামনে বাংলাদেশের ওই ক্রিকেটারেরা। ‘টাইমস অফ ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা ‘এসজি’ বাংলাদেশের বেশRead More →

মুস্তাফিজুর বিতর্কের মাঝে ভারতে বাংলাদেশের আম্পায়ার, নির্বিঘ্নে শুভমনদের ম্যাচের দায়িত্ব সামলাচ্ছেন সরফুদ্দৌলা

মুস্তাফিজুর রহমান বিতর্কে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে না আসার অবস্থানে অনড়। জয় শাহের আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে এখনও দড়ি টানাটানি চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এর মধ্যেই ভারতে এসেছেন এলিট প্যানেলে থাকা বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত। রবিবার ভারত-নিউ জ়িল্যান্ড প্রথম এক দিনের ম্যাচে তৃতীয় আম্পায়ারের দায়িত্বও সামলাচ্ছেন নির্বিঘ্নে।Read More →

বডোদরায় নতুন স্টেডিয়ামে দু’ইনিংসের মাঝে সংবর্ধিত কোহলি-রোহিত, ছিলেন আইসিসি চেয়ারম্যান জয়ও

বডোদরায় নতুন স্টেডিয়ামে সংর্বধিত হলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। রবিবার ভারত-নিউ জ়িল্যান্ডের প্রথম এক দিনের ম্যাচের মাঝে দুই ক্রিকেটারকে সংবর্ধনা দেয় বডোদরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার চেয়ারম্যান জয় শাহ। নিউ জ়িল্যান্ডের ইনিংস শেষ হওয়ার পর মাঠের এক ধারে আয়োজন করা হয় ছোট্ট অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে সংবর্ধিতRead More →

গায়ক তামাঙের উত্থানই ইন্ধন জুগিয়েছিল গুরুঙের গোর্খাল্যান্ড আন্দোলনে, পাহাড়ের রাজনীতি থেকে মুছে গিয়েছিলেন ঘিসিং

নেপালি গায়ক তথা অভিনেতা প্রশান্ত তামাঙের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদনজগৎ। এত অল্প বয়সে তাঁর মৃত্যু, অনেকে বিশ্বাসই করতে উঠতে পারেননি। কলকাতা পুলিশের কনস্টেবল থেকে রাতারাতি বিনোদনজগতের উজ্জ্বল নক্ষত্র হয়ে ওঠা প্রশান্তের কাহিনি যেন রুপোলি পর্দার বাস্তব চিত্রায়ন। সেই প্রশান্ত কেবল পশ্চিমবঙ্গ তথা ভারতের বিনোদনজগতের কাছেই চিরস্মরণীয় হয়ে থাকবেন না, থাকবেনRead More →

মোবাইলের গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে, বদলাতে হবে সফ্‌টঅয়্যারও! সাইবার সুরক্ষায় স্মার্টফোন নির্মাতাদের প্রস্তাব কেন্দ্রের

এ বার মোবাইলের সোর্স কোড জানাতে হবে সরকারের কাছে। সফ্‌টঅয়্যারেও বেশ কিছু পরিবর্তন করতে হবে। সংবাদসংস্থা রয়টার্স জানাচ্ছে, বিভিন্ন স্মার্টফোন সংস্থাকে সম্প্রতি এমনটাই প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। তা নিয়ে অ্যাপ্‌ল, স্যামসাং-এর মতো প্রথম সারির মোবাইল সংস্থাগুলির অন্দরে অসন্তোষও দেখা দিয়েছে। যদিও প্রকাশ্যে কেউই কোনও মন্তব্য করেনি। কোনও মোবাইল কী ভাবেRead More →