বিরাট কোহলীর জন্য ‘বিশেষ’ উপহার পাঠাবেন পেপ গুয়ার্দিওলা

বিশ্ব ফুটবলের মঞ্চে তিনি কত বড় মাপের প্রশিক্ষক সেটা সবাই জানে। যদিও এ হেন পেপ গুয়ার্দিওলা এ বার ক্রিকেট শিখতে চান। সেটাও আবার বিরাট কোহলীর কাছ থেকে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সি হাতে নিয়ে এমনটাই জানালেন ম্যাঞ্চেস্টার সিটির সর্বেসর্বা। কয়েক দিন আগেই আরসিবি-র জার্সি হাতে পেয়েছিলেন পেপ। সেই ভিডিয়ো এ বারRead More →

কমছে ট্রেন, পাল্টাচ্ছে সময়সূচিও, করোনা পরিস্থিতিতে সিদ্ধান্ত কলকাতা মেট্রোর

করোনার প্রভাব এ বার শহর কলকাতার মেট্রো পরিষেবার উপরেও। রাজ্যে সংক্রমণ যে ভাবে বেড়ে চলেছে, তাতে ট্রেনের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। আপ এবং ডাউন, দুই রুটের জন্য নির্ধারিত সময়সূচিও পাল্টানো হচ্ছে। আগামী ২৬ এপ্রিল, সোমবার থেকে এই নয়া নিয়ম কার্যকর হতে চলেছে। মেট্রো সূত্রে জানা গিয়েছে, চালকদেরRead More →

বিনামূল্যে খাদ্যশস্য দেশের ৮০ কোটি মানুষকে, বরাদ্দ ২৬ হাজার কোটি টাকা, করোনা পরিস্থিতিতে ঘোষণা কেন্দ্রের

করোনা পরিস্থিতিতে বিনামূল্যে খাদ্যশস্য বণ্টনের ঘোষণা কেন্দ্রের। মে ও জুন মাসে দরিদ্র মানুষদের মাথাপিছু ৫ কেজি খাদ্যশস্য দেবে কেন্দ্র। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় যে ৮০ কোটি মানুষ রয়েছেন, তাঁরাই এই সুবিধা পাবেন। শুক্রবার করোনা পরিস্থিতি নিয়ে অতিমারির প্রকোপ যে যে রাজ্যে বেশি, সেখানকার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেনRead More →

আইপিএল-এ প্রথম শতরান পেয়ে পাড়িক্কলের মনে পড়ছে কোভিডের কথা

আইপিএল-এ প্রথম শতরান করে দেবদত্ত পাড়িক্কলের সবার আগে মনে পড়ছে অন্ধকার দিনগুলোর কথা। আইপিএল শুরুর ঠিক আগে কোভিডে আক্রান্ত হয়েছিলেন বিরাট কোহলীর দলের এই ওপেনার। অধিনায়ক কোহলীকে সঙ্গে নিয়ে ১০ উইকেটে ম্যাচ জিতে ম্যাচের সেরা পাড়িক্কল এখন সেই কথাই মনে করছেন। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে তিনি বলেন, ‘‘আমিRead More →

২৪ ঘণ্টায় ২৫ রোগীর মৃত্যু দিল্লির হাসপাতালে, আকাশপথে অক্সিজেন পাঠানোর আর্জি

রোগীদের প্রাণ বাঁচাতে আকাশপথে অক্সিজেন পাঠান। গত ২৪ ঘণ্টায় দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ২৫ জন কোভিড রোগীর মৃত্যুর পর হাসপাতালের তরফে এমনই আর্জি জানানো হল। শুক্রবার সকাল ৮টা নাগাদ হাসপাতালের তরফে একটি ‘এসওএস’ বার্তা দেওয়া হয়। তাতে বলা হয়, আর মাত্র ২ ঘণ্টার অক্সিজেন রয়েছে হাসপাতালে এবং ৬০ জন রোগীরRead More →

ব্রিটেন, হংকংয়ের পর এ বার ভারতের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করল কানাডাও

ভারত এবং পাকিস্তান থেকে আসা সমস্ত যাত্রিবাহী বিমানের প্রবেশ নিষিদ্ধ করল কানাডা। এই দুই দেশে কোভিড অতিমারির বাড়বাড়ন্তের জন্যই আগামী ৩০ দিন এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন সে দেশের পরিবহণ মন্ত্রী ওমর আলঘাবরা। যাত্রিবাহী বিমান বন্ধ থাকলেও পণ্যবাহী বিমান চলবে বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে এক সাংবাদিক সম্মেলনেRead More →

বাড়িতে কী ভাবে অক্সিজেন তৈরি করা যায়, গুগল-শরণে উদ্বিগ্ন ভারতবাসী

দেশে লাফিয়ে বাড়ছে কোভিড সংক্রমণ। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বিধ্বস্ত গোটা দেশ। দেশের বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের জন্য হাহাকার। এমন পরিস্থিতিতে গুগল সার্চ ইঞ্জিনে অনেক ভারতীয় খুঁজছেন, ‘বাড়িতে কী ভাবে অক্সিজেন তৈরি করা যায়’, ‘কী ভাবে অক্সিজেন তৈরি করা যায়’, ‘কী ভাবে অক্সিজেন সিলিন্ডার তৈরি করা যায়’-এর মতো বিষয়। গুগল সার্চRead More →

বেড়েই চলেছে দৈনিক সংক্রমণ এবং মৃত্যু, সক্রিয় রোগীর সংখ্যা ছাড়াল ২৪ লক্ষের গণ্ডি

কোভিডের জেরে দেশে দৈনিক সংক্রমণ এবং মৃত্যু একটানা বেড়ে চলেছে। সপ্তাহ দুয়েকে ধরে ক্রমাগত এই বৃদ্ধির জেরে দৈনিক সংক্রমণ ৩ লক্ষ ছাড়িয়েছে। দৈনিক মৃত্যুও পৌঁছে গিয়েছে ২৩০০-র কাছাকাছি। বৃহস্পতিবার দেশের দৈনিক সংক্রমণ প্রথমবার ৩ লক্ষের গণ্ডি টপকায়। শুক্রবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩২ হাজার ৭৩০ জন। এ নিয়েRead More →

রাজ্যে নতুন আক্রান্ত ১২ হাজারের কাছাকাছি, শীর্ষে কলকাতা ও উত্তর ২৪ পরগনা, মৃত ৫৬

নজিরবিহীন করোনা সংক্রমণ রাজ্যে। বুধবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১১ হাজারের কাছাকাছি। বৃহস্পতিবার এক ধাক্কায় তা ১২ হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে। তাতে দৈনিক সংক্রমণের হারও বেড়েছে আগের থেকে। মৃতের সংখ্যাও ৫৬। সব মিলিয়ে রাজ্যে করোনা পরিস্থিতি আশঙ্কা জাগিয়ে তুলেছে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।Read More →

Bengal polls: বাগদার ভোটে গুলি, মেনে নিল কমিশন, দেখুন পুলিশি অভিযানের সেই ভিডিয়ো

কোচবিহারের শীতলখুচির পর এ বার ভোট চলাকালীন গুলি চালানোর অভিযোগ উত্তর ২৪ পরগনার বাগদায়। পুলিশের চালানো গুলিতে দলের ২ কর্মী জখম বলে অভিযোগ তুলছে বিজেপি। পাল্টা পুলিশের অভিযোগ, এক আধিকারিক এবং এক কনস্টেবলও আহত হয়েছেন। ঠিক এই সময়েই আনন্দবাজার ডিজিটালের হাতে এসেছে পুলিশি অভিযানের ভিডিয়ো। যদিও সেই ভিডিয়ো আসল কিRead More →