‘আবার এসো মা’! ঢাকের বাদ্যিতে বিষাদ গঙ্গার ঘাটে, পুলিশি নিরাপত্তায় শুরু হয়েছে বিসর্জন-পর্ব

প্রতি বারই এমন হয়। শিবঘরনি দুর্গা, হিমালয়নন্দিনী পার্বতী, মেনকাকন্যা উমা ক’টা দিনের জন্য কৈলাস ছেড়ে বাপের বাড়ি আসেন। তখন ‘মা আসছে’র আনন্দসুরে ভেসে যায় চার দিক। তার পর উৎসব শুরু হতে না হতেই হুস্ করে কেটে যায় দিনগুলো! আচমকা বেজে ওঠে বিদায়ের বিষাদধ্বনি। আবার কৈলাসে ফিরে যাচ্ছেন উমা। উৎসব শেষ।Read More →

‘আমরা সৌভাগ্যবান’, দশেরায় রাবণ বধের উৎসবেও মোদীর মুখে অযোধ্যার রামমন্দির

‘শুভশক্তির হাতে অশুভের পরাজয়’। বিজয় দশমীর সকালে এক্স হ্যান্ডলে দেশবাসীকে শুভেচ্ছাবার্তা দিতে গিয়ে এ কথা লিখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সন্ধ্যায় দিল্লির দ্বারকা ১০ নম্বর সেক্টরের রামলীলা ময়দানে দশেরার প্রতীকী রাবণবধ উৎসবে তাঁর মুখ থেকে সরাসরি শোনা গেল অযোধ্যায় রামমন্দির নির্মাণ প্রসঙ্গ। মঙ্গলবার বিকেলে শ্রী রামলীলা সোসাইটি আয়োজিত দশেরা উৎসবে প্রধানRead More →

দশমীর বিকেলে আগুন বাঁশদ্রোণীর কয়েকটি বাড়িতে, মোকাবিলায় দ্রুত ঘটনাস্থলে দমকল

বিজয় দশমীর বিকেলে অগ্নিকাণ্ড বাঁশদ্রোণীর ক্ষীরপুকুরের কয়েকটি বাড়িতে। দমকল সূত্রের খবর, গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লেগেছিল বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। খবর পেয়ে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। স্থানীয় সূত্রের খবর, ঘনবসতিপূর্ণ ওই অঞ্চলের একটি দরমার বাড়িতে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টে নাগাদ আগুন লাগে। আশপাশে বেশRead More →

একের পর এক কামরা দখল পুণে থেকে হাওড়া দুরন্ত এক্সপ্রেসে, যাত্রীহেনস্থায় ‘হেলদোল নেই’ রেলের

রাতের দুরন্ত এক্সপ্রেস। এসি কামরার প্রত্যেকটিতেই একে একে নিভতে শুরু করেছে আলো। ঘুমোনোর তোড়জোড় শুরু করে দিয়েছিলেন যাত্রীরা। ঠিক তখনই ঘটনাটা ঘটল। আর এক ঝটকায় রাতের ঘুম কেড়ে নিল হাওড়ামুখী দুরন্ত এক্সপ্রেসের যাত্রীদের। আতঙ্কে কাঁটা হয়ে তাঁরা দেখলেন, তাঁদেরই টিকিট কেটে সংরক্ষণ করা কামরায় তাঁদেরকেই আসন থেকে সরিয়ে জবরদখল নিচ্ছেনRead More →

পাকিস্তানের দুই ক্রিকেটারের হাতাহাতি? বাবরদের সাজঘরের অশান্তি নিয়ে জবাব দিল পাক বোর্ড

বিশ্বকাপে ভারতের কাছে হারের পর থেকেই কি অশান্তি পাকিস্তানের সাজঘরে? বাবর আজ়মকে কি দলের বাকি ক্রিকেটারেরা সহ্য করতে পারছেন না? টানা দুই হারের পর আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগে পাকিস্তান শিবির নিয়ে এমনই খবর ছড়িয়ে পড়েছিল। আফগানিস্তান ম্যাচের মাঝেই তার উত্তর দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা জানিয়েছে, দলের অন্দরেRead More →

গ্যাংটকে গন্ডগোল! ভুয়ো পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার কলকাতা দফতরের তিন অফিসার-সহ চার জন

কলকাতার পাসপোর্ট অফিসের তিন পদস্থ অফিসারকে গ্রেফতার করেছে সিবিআই। সঙ্গে গ্রেফতার করা হয়েছে পাসপোর্ট অফিসেরই এক জন সিনিয়র স্টেনোগ্রাফারকেও। সোমবারই সিবিআই সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, গত ২১ অক্টোবর পড়শি রাজ্য সিকিমের গ্যাংটকে চার জনকে আদালতে পেশ করা হয়েছিল। গ্যাংটকের আদালত তাদের ২৫ অক্টোবর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশRead More →

বিশ্বকাপে পাঁচে পাঁচ হলেও চিন্তা যাচ্ছে না রোহিতের, দলকে কড়া বার্তা দিলেন ভারত অধিনায়ক, কেন?

বিশ্বকাপে ধারাবাহিক সাফল্যের পরেও চিন্তা যাচ্ছে না রোহিত শর্মার। দল ভাল খেললেও কপালে ভাঁজ পড়ছে ভারত অধিনায়কের। তার একটাই কারণ। দলের ফিল্ডিং। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দু’টি সহজ ক্যাচ পড়েছে। কিছু বল হাতের ফাঁক গলে চার হয়েছে। এই ভুলগুলিই পরবর্তী কালে দলকে সমস্যায় ফেলতে পারে বলে মনে করছেন রোহিত। ম্যাচ শেষেRead More →

বঙ্গোপসাগরে নিম্নচাপ, নবমীর উৎসবযাপনে বাধা দিতে আসছে ‘অসুর’ বৃষ্টি! ভিজতে পারে কলকাতা-সহ ৫ জেলা

দুর্গাপুজোর আনন্দে মেতে আপামর বাঙালি। রবিবার, অষ্টমীর দিন সকাল থেকেই দিকে দিকে ঠাকুর দেখার ধুম শুরু হয়েছে। তবে নবমী থেকে বাঙালির পুজোযাপনে ছেদ পড়তে পারে। বৃষ্টিতে ভিজতে পারে সারা রাজ্য। আপাতত নবমীতে কলকাতা-সহ রাজ্যের পাঁচ জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরেরRead More →

ভারতের বিরুদ্ধে ধোনিই অস্ত্র! মাহির বুদ্ধিতেই রোহিতদের হারানোর ছক নিউ জ়িল্যান্ডের

রবিবার ধর্মশালায় ভারতের মুখোমুখি নিউ জ়িল্যান্ড। এ বারের বিশ্বকাপের সব থেকে ভাল দু’টি দল। চার ম্যাচের চারটিতেই জিতেছে তারা। অর্থাৎ, রবিবার যে দল জিতবে তারা পয়েন্ট তালিকায় এক নম্বরে নিজেদের জায়গা আরও পাকা করবে। এই পরিস্থিতিতে ভারতের মাটিতে রোহিত শর্মাদের হারাতে মহেন্দ্র সিংহ ধোনির দ্বারস্থ হয়েছে নিউ জ়িল্যান্ড। ম্যাচের আগেরRead More →

‘তিনি ভারতে, দুবাই থেকে তাঁর আইডিতে লগইন’! নতুন ‘তথ্য’ দিল বিজেপি, ফের চ্যালেঞ্জ করলেন মহুয়া

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র যখন ভারতে, তখন দুবাই থেকে তাঁর সংসদীয় আইডিতে লগইন করা হয়েছে। এতে বিঘ্নিত হয়েছে গোটা দেশের নিরাপত্তা। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে এমনটাই অভিযোগ করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁকে এক্সেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন মহুয়া। জানালেন, সাংসদদের বিষয়ে সমস্ত তথ্য প্রকাশ্যে আনুক এনআইসি (ন্যাশনাল ইনফরমেটিকস সেন্টার)। দেখাক,Read More →