মাদ্রাসার আড়ালে জামাত জঙ্গি প্রশিক্ষণ শিবির তৈরি হচ্ছিল ২৫ কাঠা জমিতে, নেপথ্যে সেই আসাদুল্লা

সদ্য এসটিএফ-এর হাতে ধরা পড়েছে বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের অন্যতম অভিযুক্ত জামাত উল মুজাহিদ্দিন বাংলাদেশ বা জেএমবি জঙ্গি আসাদুল্লা শেখ। পাঁচ বছর ধরে মরিয়া চেষ্টা চালানোর পর চেন্নাই থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। আর তারপরেই জিজ্ঞাসাবাদে গোয়েন্দাদের হাতে উঠে আসছে একের পর এক খবর। চোখ কপালে তুলছেন গোয়েন্দারা। রাজ্যে জেএবি শাখাRead More →

রোজভ্যালি কাণ্ডে আয়কর কর্তার কলকাতা-মুম্বই-পাটনার বাড়ি-অফিসে তল্লাশি, বাজেয়াপ্ত নথি

রোজভ্যালি তদন্তে নয়া মোড়। দেশের তিন প্রান্তে এক ইনকাম ট্যাক্স অফিসারের অফিস এবং বাড়িতে তল্লাশি চালাল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। শনিবার কলকাতা, মুম্বই এবং পাটনায় সিনিয়র ইনকাম ট্যাক্স অফিসার নিরজ সিং-এর বাড়ি এবং অফিসে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক সম্পত্তির নথি। এই তল্লাশি দেখেRead More →

সস্তায় গৃহনির্মাণের জন্য ১০ হাজার কোটির তহবিল, ঘোষণা করলেন নির্মলা সীতারমন

অর্থনীতির বিকাশের হার হয়ে পড়েছে ধীর। অর্থনীতিকে চাঙ্গা করার জন্য দফায় দফায় কয়েকটি পদক্ষেপের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আবাসন শিল্পকে চাঙ্গা করার জন্য তিনি শনিবার ঘোষণা করলেন, মধ্য আয়ের মানুষজন যাতে সস্তায় বাড়ি কিনতে পারেন, সেজন্য ১০ হাজার কোটি টাকার তহবিল বানানো হবে। বিভিন্ন আবাসন প্রকল্পে ওই তহবিলRead More →

বকেয়া ডিএ কোথায় গেল? উৎসব ভুলে আশঙ্কার মেঘ রাজ্য কর্মচারীদের মনে

শুক্রবারই নতুন পে কমিশনের কথা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, কমিশনের সব সুপারিশ মেনে নেবে সরকার। কী হারে বেতন বাড়বে তাও বলেছেন। কিন্তু বলেননি স্টেট ট্রাইব্যুনালের রায় মানবেন কিনা। বলেননি রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে কী ভাবনা সরকারের। বরং, বলেছেন– আদালতের বিষয়টি তিনি দেখে নেবেন। এখানেই যত চিন্তা।Read More →

ছড়াচ্ছে কঙ্গো ফিভার, কীভাবে বিপদ ঘটতে পারে জেনে নিন

জ্বরের সঙ্গে পেটে অসহ্য যন্ত্রণা। মাঝে মাঝে বমি। বিছানায় শুয়ে ছটফট করছেন গুজরাতের কোলাত গ্রামের আমিনা মোমিন। তিনি রোজ গরু চরাতে যেতেন। অসুস্থ হওয়ার পরে আর পারেন না। কিছুদিন অসুস্থ থাকার পর ৩০ বছরের আমিনা ভর্তি হলেন প্রাইভেট হাসপাতালে। কিন্তু বেশিদিন বাঁচেননি। তাঁকে অ্যাটেন্ড করেছিলেন চিকিৎসক গগন শর্মা ও নার্সRead More →

তালিকা তৈরি, সিগারেটের ফিল্টার-সহ ১২ প্লাস্টিক জাতীয় পদার্থ নিষিদ্ধ করতে চায় কেন্দ্র

প্লাস্টিক নিষিদ্ধ করতে বদ্ধপরিকর কেন্দ্র। ইতিমধ্যেই এই বিষয়ে কমিটি গড়া থেকে শুরু করে পেপসি-কোলার মতো পানীয় কোম্পানিগুলির সঙ্গে বৈঠকও হয়েছে। জানা গিয়েছে, ১২টি প্লাস্টিক জাতীয় পদার্থের উপর নিষেধাজ্ঞা আনতে চাইছে কেন্দ্র। তার মধ্যে পানীয় বোতল, থার্মোকল ছাড়াও রয়েছে সিগারেটের ফিল্টার। জানা গিয়েছে, সরকার একটি তালিকা তৈরি করে সেই তালিকা কেন্দ্রীয়Read More →

চাপ বাড়াচ্ছেন অমিত শাহ, মহালয়ায় নিহত কর্মীদের উদ্দেশে তর্পণ করতে নাড্ডাকে পাঠাচ্ছেন কলকাতায়

বাংলায় রাজনৈতিক সন্ত্রাসে খুন হওয়া দলীয় কর্মীদের উদ্দেশে এই মহালয়ায় তর্পণ করবেন বিজেপি-র সর্বভারতীয় কার্যকরী সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। সম্ভবত কলকাতায় গঙ্গার কোনও ঘাটে সেই তর্পণ করবেন তিনি। গত কাল দিল্লিতে বিজেপি সদর দফতরে বাংলার নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সেখানে উপস্থিত ছিলেন জে পি নাড্ডাও।Read More →

সন্ত্রাসবাদী হামলা হতে পারে দক্ষিণ ভারতে! স্যার ক্রিকে পরিত্যক্ত নৌকো, সতর্কবার্তা সেনাবাহিনীর

কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের পর থেকে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনের হামলার আশঙ্কা এমনিই রয়েছে। সে জন্য সব রাজ্যে মুখ্য সচিব ও ডিজি পুলিশের কাছে ইতিমধ্যে অ্যাডভাইজারি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সোমবার সেনাবাহিনী জানাল, দক্ষিণ ভারতে বড় রকমের সন্ত্রাসবাদী হামলা হতে পারে। সেনার তরফে এও জানানো হয়েছে, স্যার ক্রিকে কয়েকটি পরিত্যক্তRead More →

চাপে কমলনাথ, ৮৪-র শিখ হিংসার ফাইল খুলছে অমিত শাহের দফতর

চাপে পড়তে পারেন মধ্যপ্রদেশের কংগ্রেসি সরকারের মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কমল নাথ। সূত্রের খবর, ১৯৮৪-র শিখ হিংসার ফাইল নতুন করে খুলতে চাইছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মাস দেড়েক আগেই অগুস্তা-ওয়েস্ট ল্যান্ড ভিভিআইপি চপার কেলেঙ্কারি মামলায় কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এনফোর্স ডিরেক্টরেট গ্রেফতার করেছে কমল নাথের ভাইপো রাতুল পুরীকে। এর মধ্যেই আইএনএক্স মিডিয়াRead More →

নানুরে গুলিতে নিহত বিজেপি কর্মীর দেহ নিয়ে বচসা পুলিশের সঙ্গে, রাতেই হাইকোর্টের দ্বারস্থ পরিবার

শুক্রবার রাতে পতাকা লাগানোকে কেন্দ্র করে বচসার জেরে গুলিবিদ্ধ হন বীরভূম জেলার নানুরের বিজেপি কর্মী স্বরূপ গড়াই। পরে কলকাতায় মৃত্যু হয় তাঁর। ময়নাতদন্তের পর দেহ নিয়ে পরিবার ও রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে বচসা শুরু হয় পুলিশের। অবশেষে দেহ হাতে পেতে হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরূপবাবুর পরিবার। সোমবারRead More →