বিজ্ঞান নুডলস-পিৎজা নয়, এখানে ফটাফট সংস্কৃতি চলে না: মোদী

এই প্রথম কলকাতায় বিজ্ঞানের মহাসঙ্গম। মঙ্গলবার থেকে কলকাতায় শুরু হয়েছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল। বিকেলে নয়াদিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেই উৎসবের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করে বলে দিলেন, “বিজ্ঞান নুডলস নয় যে, ফটাফট দু’মিনিটে তৈরি হয়ে যাবে। এটা পিৎজাও নয় যে, আধ ঘণ্টায় পাওয়া যাবে। গবেষণা, আবিষ্কারRead More →

থিম আর আলো নয়, শুধু ভক্তির টানে ভক্তের ভিড় সূত্রাগড়ের জগদ্ধাত্রী পুজোয়

রাসের জন্যই চেনেন সবাই । তবে শান্তিপুরের আনাচে কানাচে কিন্তু ছড়িয়ে রয়েছে আরও নানা পুজোর ইতিহাস। সূত্রাগড়ের জগদ্ধাত্রী পুজোর কথাই ধরা যাক। থিম, আলোর কারিকুরি, বিশাল উন্মাদনা এত কিছু হয়তো নেই। কিন্তু শুধুমাত্র ইতিহাস আর ঐতিহ্যের গর্বেই এখনও উদ্ভাসিত সূত্রাগড়ের জগদ্ধাত্রী পুজো। একদিনেই পুজো সারা হয় এখানে। বিসর্জন পরের দিন।Read More →

পুরোভাগে ভারত নাকি চিন? আরসিইপিতে দু’ভাগ আন্তর্জাতিক মহল

ভারত কী করছে তা নিয়ে মাথাব্যথা নেই এক পক্ষের, আর অন্য পক্ষ চাইছে, চিনের সঙ্গে ভারসাম্য রক্ষা করার জন্য মুক্ত বাণিজ্যের চুক্তি যেন ভারতকে বাদ দিয়ে না হয়।  রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি) নিয়ে এখন দ্বিধাবিভক্ত সংশ্লিষ্ট দেশগুলি। চিনের হয়ে মুখ খুলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহাথির বিন মহম্মদ। কাশ্মীর নিয়ে আগেইRead More →

চিটফান্ড তদন্ত: সিবিআই দফতরে গেলেন কলকাতার ডিসি বন্দর ওয়াকার রাজা, দময়ন্তী কবে?

কালীপুজো মিটতেই চিটফান্ড তদন্তে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু করে দিল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি সিবিআই। গত ২৬ অক্টোবর প্রথম জানা গিয়েছিল, চিটফান্ড তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই ডেকে পাঠিয়েছে কলকাতা পুলিশের প্রাক্তন গোয়েন্দা প্রধান দময়ন্তী সেন ও বর্তমান ডিসি (বন্দর) ওয়াকার রাজাকে। সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজিরা দিলেন ওয়াকার রাজা। ২০১২Read More →

শুধু জরুরি অবস্থাই নয়, দূষণদৈত্যের আক্রমণে রীতিমতো আতঙ্কের পরিস্থিতি রাজধানীতে

ঘর থেকে বাইরে পা রাখার অপেক্ষা। চোখ জ্বলতে শুরু করছে কয়েক মিনিটের মধ্যেই। সেই সঙ্গে প্রবল কাশি। খানিক পরেই ভারী বাতাস টেনে শ্বাস নেওয়া দায়। মাস্ক পরে থাকলে একটু স্বস্তি, কিন্তু সে-ও বেশিক্ষণের জন্য নয়। যেন মনে হচ্ছে, গোটা শহরটাকে কেউ একটা ধূসর ধুলোর চাদরে মুড়ে দিয়েছে। সে চাদর পেরিয়েRead More →

ছট মিটতেই রবীন্দ্র সরোবরে মড়ক, ভেসে উঠছে মরা মাছ-কচ্ছপ

গ্রিন ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা সত্ত্বেও ছটপুজোতে দেদার দূষণ ছড়িয়েছে রবীন্দ্র সরোবরের জলে। সেদিনই পরিবেশকর্মীরা আশঙ্কা করেছিলেন, এর প্রভাব ভয়াবহ হতে পারে। সোমবার দেখা গেল সেটাই সত্যি হল। রবীন্দ্র সরোবরের জলে ভেসে উঠল মরা মাছ, কচ্ছপ। কার্যত মড়ক লেগেছে লেকে। গোটা ঘটনায় ক্ষুব্ধ পরিবেশকর্মীরা। তাঁদের বক্তব্য, ভোটের রাজনীতি করতে গিয়েই সর্বনাশ হলRead More →

এনআরসি শুধু নথি নয়, আগামীর ভিত্তি, মন্তব্য প্রধান বিচারপতির

জাতীয় নাগরিক পঞ্জিকরণ তথা এনআরসি নিয়ে যখন রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে তখন খোদ অসমে দাঁড়িয়ে এ নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। ‘পোস্ট কলোনিয়াল অসম’ নামক একটি বই প্রকাশ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, “এনআরসি শুধু বর্তমানের নথি নয়। এটা আগামীর ভিত্তি।” উদ্বেগ, আশঙ্কা, গুজব—সব মিলিয়ে এনআরসিRead More →

খুনের পিছনে সেই তৃণমূলই আছে! সন্দেশখালি-কাণ্ডে রাজ্য প্রশাসনকে তীব্র তোপ দিলীপের

দুষ্কৃতীদের গ্রেফতার করা কিংবা কোনও এলাকায় অপারেশন চালানো সিভিক পুলিশদের কাজ নয়।– সন্দেশখালির ঘটনায় রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে একথায় বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পুরো ঘটনাটিইই পুলিশের ব্যর্থতা হিসেবে দাবি করে তিনি বলেন, “রাজ্যে পুলিশ নেই তাই সিভিক পুলিশ দিয়ে করানো হচ্ছে এই সমস্ত কাজ। এটা অত্যন্ত অন্যায়।” লোকসভাRead More →

চাকরিজীবীদের সুদিন দিতে আরও ছাড় আয়করে, ইঙ্গিত খোদ মোদীর

আমাদের দেশে সামগ্রিক ক্রেতাচাহিদার সিংহভাগটাই আসে মধ্যবিত্ত এবং উচ্চবিত্তদের থেকে। কিন্তু কমছে ভোগব্যয়। দেশের জনগণ ভোগব্যয়ের জন্য খরচ কমাচ্ছেন এবং সেটাই ক্রেতাচাহিদা কমে আসার প্রধান কারণ। ব্যাঙ্কের সুদের হারা কমা থেকে নানা কারণে বাজারমুখী নন এই ক্রেতারা। এখন তাই মধ্যবিত্তদের আয় বাড়ানোই এখন লক্ষ্য মোদী সরকারের। সেটা করতেই কর কমিয়েRead More →

কঠোর সিদ্ধান্ত নিলে তা নিয়ে সমালোচনা হবেই, ব্যাঙ্ককে বললেন প্রধানমন্ত্রী মোদী

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করার সিদ্ধান্ত কুঠারাঘাত করেছে বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসবাদের মূলে। থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসিয়ান-ভারত বৈঠক, পূর্ব এশিয়ার দেশগুলির বৈঠক ও আরসিইপি-র বৈঠকে যোগ দিতে তিন দিনের সফরে শনিবার ব্যাঙ্ককে গেছেন প্রধানমন্ত্রী। তিন দিনের বৈঠকের প্রথম দিনেই ‘স্বয়াসদী পিএম মোদী’ অনুষ্ঠানে পাঁচ হাজারRead More →