JU Student Death: হস্টেলে কারা সুযোগ পাবেন? নিয়ম বদলাচ্ছে যাদবপুরে…

হস্টেলে কারা সুযোগ পাবেন? প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর পর এবার নিয়মে বড়সড় রদবদন আনতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ জানালেন, ‘ইউজিসির নিয়ম মেনে যেটুকু সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে, সেটুকু তারা লাগাবেন। যদি অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা লাগাতে হয়, সেক্ষেত্রে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে’। সপ্তাহ দেড়েক পার। যাদবপুরকাণ্ডRead More →

Pingla Blast: শিশু-সহ ১৩ জনের মৃত্যু, পিংলা বিস্ফোরণ মামলায় ৩ জনের ১৫ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ

 পশ্চিম মেদিনীপুরের পিংলায় বাজি কারখানার বিস্ফোরণ মামলায় রায় ঘোষণা করল মেদিনীপুর আদালত। ওই বিস্ফোরণকাণ্ডে দোষী সাব্যস্ত ৩ জনকে ১৫ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিল আদালত। ২০১৫ সালের ৬ মে-র ঘটনা। ওই বিস্ফোরণের ঘটনায় মারা যান ১৩ জন। তার মধ্যে ছিল ১০টি শিশু। টানা ৮ বছর বিচার প্রক্রিয়া চলার পর পশ্চিমRead More →

Jungle Safari: বিশাল আকারের কয়েকটি বাঘ ঘিরে ফেলল বাস, জানলায় ভয়ংকর থাবা…

চিড়িয়াখানায় মানুষ যে শুধু খাঁচাবন্দি পশুপাখিই দেখেন, তা নয়, পৃথিবীতে এমন বহু জু আছে যেখানে বন্য প্রাণীরাই মুক্ত ভাবে চলাফেরা করে আর দর্শকেরা বরং ঢাকা-চাপা কোনও ভেহিকলে করে চিড়িয়াখানা ঘোরেন। এভাবেই ঘুরতে-ঘুরতে তাঁরা দেখে নেন বাঘ, সিংহ, ভাল্লুক থেকে শুরু করে অন্যান্য হিংস্র সব পশু ও প্রাণী।  প্রাণীরা সব পর্যটকদেরRead More →

Bengal Weather: রাজ্যে ফের বৃষ্টির দুর্যোগের চরম সতর্কতা, দক্ষিণবঙ্গ ভাসতে পারে প্রবল বর্ষণে

ফের দুর্যোগের আবহাওয়া বাংলায়। উত্তরবঙ্গে অতিবৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। তবে দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে হাওয়া অফিস। এর জেরে উত্তরবঙ্গে নদীর জল স্তরও বাড়বে। নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে। শষ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনাও রয়েছে। পার্বত্য এলাকায় ধস নামতে পারে। এমনকী ভারী বৃষ্টিতে দৃশ্যমানতাRead More →

FIFA Women’s World Cup 2023: বিশ্বকাপের রং লাল, ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন স্পেন

মহিলাদের বিশ্বকাপ (FIFA Women’s World Cup 2023) পেল নতুন চ্যাম্পিয়ন দেশ। ফিফা-র শোপিস ইভেন্টের নবম সংস্করণের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে বাজিমাত করল স্পেন (England vs Spain)। রবিবার সিডনির অলিম্পিক স্টেডিয়ামে (Sydney Olympic Stadium) ম্যাচের একমাত্র গোলটি আসে স্পেনের ক্যাপ্টেন ওলগা কারমোনার (Olga Carmona) পা থেকে। আর তাঁর গোলেই বিশ্বকাপের রং হয়েRead More →

JU Student Death: ‘কোনও র‌্যাগিং হয়নি, ছেলেটি নিজে করিডর থেকে ঝাঁপ দেয়’!

 যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যু। কীভাবে? ‘কোনও র‌্যাগিং হয়নি, মিথ্যা অভিযোগ। আমরা গরিব বলে ফাঁসানো হচ্ছে’, এক ধৃত অভিযুক্তের। যাদবপুরকাণ্ডে ধরপাকড় অব্যাহত। পুলিসকে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার আরও এক প্রাক্তন ছাত্র! পুলিস সূত্রে খবর, ধৃতের নাম জয়দীপ ঘোষ। বাড়ি, পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। ২০২১ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কেRead More →

Lionel Messi | Miami: মেসি ম্যাজিকে কাপ জিতল মায়ামি, ট্রফি হাতে বাঁধনহারা উচ্ছ্বাসে সেলিব্রেশন

লিওনেল মেসির হাত ধরে প্রথম ট্রফি জিতল ইন্টার মায়ামি। লিগস কাপ ফাইনালে টাইব্রেকারে ন্যাশভিলকে হারিয়ে দিল ইন্টার মায়ামি। ফাইনালে অনবদ্য একটি গোল করেন মেসি। লিগস কাপে প্রতি ম্যাচেই মেসি গোল করেছেন। ফাইনালেও তার ব্যতিক্রম ঘটল না। ম্যাচের ২৩ মিনিটেই গোল করে মায়ামিকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন মেসি। তবে প্রথমার্ধে গোলRead More →

Army Jawan Killed in Ladakh: রাস্তা থেকে পিছলে নদীতে পড়ল সেনার ট্রাক, লাদাখে নিহত জেসিও-সহ ৯ জওয়ান

ভয়ংকর দুর্ঘটনা লাদাখে। সেনার ট্রাক পাহাড়ি রাস্তা থেকে পিছলে গিয়ে পড়ল নদীতে। এখনওপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এক জেসিও ও ৮ জওয়ানের মৃত্যু হয়েছে ওই দুর্ঘটনায়। শনিবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ লেহ থেকে ১৫০ কিলোমিটার দূরে কিয়ারিতে ওই দুর্ঘটনা ঘটে। জানিয়েছেন লেহ-র পুলিস সুপারে পি ডি নিত্য। ওই দুর্ঘটনায় আহত অবস্থায়Read More →

Recruitment Scam: টাকা দিয়ে প্রাথমিকে চাকরি, মুর্শিদাবাদের ৪ শিক্ষককে জামিন আদালতের

 নিয়োগ দুর্নীতি মামলায় ৪ শিক্ষককে জামিন দিল আদালত। টাকা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল মুর্শিদাবাদের ওই ৪ শিক্ষকের বিরুদ্ধে। সোমবার তাঁদের জামিন মঞ্জুর করল আলিপুর সিবিআই আদালত। ৬ হাজার টাকা করে ব্যক্তিগত বন্ডে তাঁদের জামিন দেওয়া হয়। টাকা দিয়ে চাকরি বিক্রি করা হয়েছে এই অভিযোগ বহু পুরনো। কিন্তু গত আগস্টRead More →

Article 370: ৩৭০ ধারা নিয়ে কড়া সুপ্রিম কোর্ট! সংবিধান বিরোধী প্রমাণ পেলে হস্তক্ষেপে দ্বিধা নয়

৫ অগস্ট ২০১৯ সালে, কেন্দ্রীয় সরকার সংসদে ৩৭০ ধারা অপসারণের কথা ঘোষণা করেছিল। সেই সঙ্গে জম্মু-কাশ্মীর ও লাদাখকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়েছে। এভাবে জম্মু-কাশ্মীর ও লাদাখ আলাদা হয়ে যায়। কিছু রাজনৈতিক দল কেন্দ্রীয় সরকারের এই ঘোষণাকে সমর্থন করলেও এর বিরুদ্ধেও বহু দাবি উঠে এসেছে। বিষয়টি সুপ্রিম কোর্টের দ্বারস্থRead More →