দেশে খাদ্য প্রক্রিয়াকরণ বিপ্লব দরকার : প্রধানমন্ত্রী

ভারতীয় কৃষি ক্ষেত্রের প্রসারের প্রয়োজনে এবং খাদ্য প্রক্রিয়াকরণে বিশ্ব বাজার ধরতে চলতি শতকে কৃষি পরবর্তী বিপ্লব এবং খাদ্য প্রক্রিয়াকরণ বিপ্লব আনা দরকার।  সোমবার এক ওয়েবিনারে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।  এদিন তিনি বলেন, ‘কৃষি পণ্যের জন্য একাধিক বিকল্প বাজার তৈরি করা প্রয়োজন। কৃষিপণ্য বিক্রির সীমিত বাজারে ধাক্কা খাচ্ছেRead More →

ভারতে ২১.৭৬-কোটির ঊর্ধ্বে করোনা-টেস্ট, সুস্থতা বাড়ছেই

ফের স্বস্তি, করোনা-আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা কমল ভারতে। বিগত ২৪ ঘন্টায় কমেছে ২৬৯ জন। করোনা-টেস্টের সংখ্যাও সমানে বাড়ছে দেশে। শেষ ২৪ ঘন্টায় ৭.৫৯-লক্ষের বেশি মানুষের করোনা-পরীক্ষা করার পর ভারতে ২১.৭৬-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-টেস্টের সংখ্যা। মঙ্গলবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১ মার্চ সারা দিনে ভারতে ৭,৫৯,২৮৩টিRead More →

গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনা আক্রান্ত ১৯৮ জন

করোনা হানা পিছু ছাড়ছে না ।যত সময় বাড়ছে রাজ্যে  ততোই আতঙ্ক বাড়াচ্ছে অদৃশ্য ভাইরাস করোনা। গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনা আক্রান্ত ১৯৮ জন । সোমবার এমনটাই খবর স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিন সূত্রে। স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় ১৯৮ জন করোনা আক্রান্ত হওয়ার জেরে বর্তমানে রাজে মোট করোনা আক্রান্তেরRead More →

কোভ্যাক্সিন টিকার প্রথম ডোজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

 দিল্লির এইমস হাসপাতালে গিয়ে কোভ্যাক্সিন টিকা নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সোমবার সকালে টিকার প্রথম ডোজ নিয়েছেন তিনি । এদিন নিজেই টুইট করে সেই খবরও জানিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন সকালে এইমসের নার্স পি নিবেদিতা তাঁকে কোভ্যাক্সিনের প্রথম ডোজ দেন। টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, “এইমস থেকে করোনা টিকার প্রথম ডোজ নিলাম। চিকিৎসক এবং বিজ্ঞানীরাRead More →

পশ্চিমবঙ্গে পরিবর্তনের ঢেউ উঠেছে, ক্ষমতায় আসবে বিজেপিই : শিবরাজ

পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিই (বিজেপি) ক্ষমতায় আসবে। আগামী ২ মে দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) বিদায় হবে এবং বিজেপি ক্ষমতায় আসবে। কলকাতায় এসে এমনই দাবি করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। শিবরাজের কথায়, “পশ্চিমবঙ্গে এখন পরিবর্তনের ঢেউ উঠেছে। ২ মে দিদির বিদায় হবে এবং বিজেপি ক্ষমতায় আসবে।” শনিবার রাতেইRead More →

প্রতীক্ষা শেষ, অ্যামাজোনিয়া-১ ও ১৮টি উপগ্রহের সফল উৎক্ষেপণ

 দীর্ঘ প্রতীক্ষার অবসান। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল (পিএসএলভি)-সি৫১-এ চেপে মহাকাশে পাড়ি দিল ব্রাজিলের অ্যামাজোনিয়া-১ এবং আরও ১৮টি অন্যান্য স্যাটেলাইট। রবিবার সকাল ১০.২৪ মিনিট নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল (পিএসএলভি)-সি৫১-এ চেপে মহাকাশে পাড়ি দিয়েছে অ্যামাজোনিয়া-১ এবং আরও ১৮টি অন্যান্যRead More →

জল যেমন জীবন ও আস্থা, তেমনই প্রগতির ধারা : প্রধানমন্ত্রী

জল সংরক্ষণের প্রতি আমাদের কী দায়িত্ব তা বুঝতে হবে। জল আমাদের কাছে যেমন জীবন ও আস্থা, তেমনই প্রগতির ধারাও বটে। রবিবার রেডিয়ো অনুষ্ঠান ‘মন কি বাত’-এ এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, কিছু দিনের মধ্যেই বৃষ্টির জল ধরে রাখার জন্য কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক একটি অভিযানও চালাবে। এদিন বেলাRead More →

ভূমিধসে অবরুদ্ধ জম্মু-শ্রীনগর হাইওয়ে, কাশ্মীরে ফের তুষারপাত

সারারাতের বৃষ্টির জেরে ভূমিধস নামল জম্মু ও কাশ্মীরের রামবান জেলার বানিহাল এলাকায়। ফলে শনিবার বন্ধ রাখা হয়েছে জম্মু-শ্রীনগর হাইওয়ে। রাত থেকে বৃষ্টি চলছিলই, কিন্তু শনিবার ভোররাত তিনটে থাকা বৃষ্টির বেগ আরও বাড়তে থাকে। তাই শনিবার সকালে ধস নামে বানিহাল এলাকায়। ভূমিধসের কারণে ভূস্বর্গের সঙ্গে গোটা দেশের সংযোগকারী জম্মু-শ্রীনগর হাইওয়ে বন্ধRead More →

মৃদু ভূমিকম্পে কাঁপল সুরাট, তীব্রতা মাত্র ৩.১

মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাটের সুরাট। শনিবার সকালে সুরাটে ৩.১ তীব্রতার ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল দক্ষিণ গুজরাটে, সুরাট থেকে মাত্র ২৯ কিলোমিটার উত্তর-উত্তর পূর্বে। ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয় সুরাট শহর এবং পার্শ্ববর্তী এলাকায়। যদিও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।গান্ধীনগরের ইনস্টিটিউট অফ সিসমোলোজিক্যাল রিসার্চ জানিয়েছে, শনিবার সকাল ৪.৩৫Read More →

খেলনা শিশুদের চতুর্মুখী বিকাশে অবদান রাখে : প্রধানমন্ত্রী

শিশুর বিকাশে খেলনারও ভূমিকা রয়েছে। ভারতীয় খেলনা এমনভাবে বানানো হয় যা শিশুদের চতুর্মুখী বিকাশে অবদান রাখে| তাই শিশুদের বিকাশে খেলনার ভূমিকা কী, পিতা-মাতার তা বোঝা উচিত এবং শিক্ষক-শিক্ষিকাদেরও স্কুলে তা প্রয়োগ করা উচিত। শনিবার ভারতের প্রথম খেলনা মেলা ২০২১-এর উদ্বোধন করার পর এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ভার্চুয়ালিRead More →