করোনা-টিকা ১০০ শতাংশ সুরক্ষিত, বিজ্ঞানীদের ধন্যবাদ : গিরিরাজ সিং

করোনাভাইরাসের টিকা নিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। শুক্রবার সকালে বিহারের বেগুসরাই সদর হাসপাতালে করোনা ভ্যাকসিনের প্রথম দফার ডোজ নিয়েছেন গিরিরাজ সিং। ভ্যাকসিন নেওয়ার পর ভারতীয় বিজ্ঞানীদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে গিরিরাজ সিং জানিয়েছেন, “করোনা ভ্যাকসিন ১০০ শতাংশ সুরক্ষিত।”করোনাভাইরাসের টিকা নেওয়ার জন্য শুক্রবার সকালেই বেগুসরাই সদর হাসপাতালে পৌঁছে যান গিরিরাজ সিং। হাসপাতালেরRead More →

গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত ২০৯ জন

করোনা হানা পিছু ছাড়ছে না শহরের। এরই মাঝে ফের রাজ্য জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ২০০ পেরোলো। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা-আক্রান্ত ২০৯। বৃহস্পতিবার এমনটাই খবর স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিন সূত্রে।স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ২০৯ বেড়ে রাজ্যে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫,৭৫,৯২১ জন। একদিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছেRead More →

ভারতে ২২-কোটি ছুঁইছুঁই করোনা-টেস্ট, সার্বিক সুস্থতা ক্রমেই বাড়ছে

বাড়তে বাড়তে ভারতে ২২-কোটির কাছাকাছি পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। শেষ ২৪ ঘন্টায় ৭.৬১-লক্ষের বেশি মানুষের করোনা-পরীক্ষা করার পর ভারতে ২১.৯৯-কোটির ঊর্ধ্বে পৌঁছে গিয়েছে করোনা-টেস্টের সংখ্যা। শুক্রবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৪ মার্চ সারা দিনে ভারতে ৭,৬১,৮৩৪টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ২১,৯৯,৪০,৭৪২-এ পৌঁছেRead More →

দৈনিক করোনা-সংক্রমণ ঊর্ধ্বমুখী, ভারতে সক্রিয় রোগী ১.৫৮ শতাংশ

ভারতে দৈনিক মৃত্যু এবার ১০০-র গণ্ডি ছাড়িয়ে গেল, উদ্বেগ বাড়িয়ে ১৬ হাজার ছাড়াল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার সারা দিনে ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৮৩৮ জন, বিগত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে ১১৩ জনের। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় ১৩,৮১৯ জন করোনা-রোগী ভারতে সুস্থ হয়ে উঠেছেন। ফলে শুক্রবারRead More →

মাও-হামলায় রক্তাক্ত ঝাড়খণ্ড, আইইডি বিস্ফোরণে মৃত্যু দু’জন জওয়ানের

মাওবাদী হামলায় ফের রক্তাক্ত হল ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার চাইবাসার টোকোলো থানা এলাকায় মাওবাদীদের পুঁতে রাখা ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ঝাড়খন্ড জাগুয়ার ইউনিটের দু’জন জওয়ান, বিস্ফোরণে আহত হয়েছেন দু’জন জাগুয়ার জওয়ান ও একজন সিআরপিএফ জওয়ান। টোকোলো থানার অন্তর্গত লানজি জঙ্গলের ঘটনা। পশ্চিম সিংভূম জেলার ডিএসপি (সদরRead More →

টিকা নিলেন মনোজ সিনহা, জম্মু-কাশ্মীরকে করোনা-মুক্ত করার আহ্বান

করোনাভাইরাসের টিকা নিলেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। বৃহস্পতিবার সকালে জম্মু-র সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গিয়ে কোভিড টিকার প্রথম দফার ডোজ নিয়েছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। টিকা নেওয়ার পর জম্মু ও কাশ্মীরকে করোনা-মুক্ত করার আহ্বান জানিয়েছেন মনোজ সিনহা। টুইট করে লেফটেন্যান্ট গভর্নর জানিয়েছেন, যাঁরাRead More →

তাজমহলে বোমাতঙ্কে সতর্ক সিআইএসএফ, মেলেনি সন্দেহজনক কিছুই

বোমাতঙ্ক আগ্রার তাজমহলে! বৃহস্পতিবার সকালে কন্ট্রোল রুম থেকে বোমা-হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাজমহল চত্বর থেকে বের করে দেওয়া হয় পর্যটকদের। তাজমহলের বাইরে সমস্ত দোকানও বন্ধ করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয় তাজমহলের প্রধান সমস্ত দরজা। সতর্ক করা হয়েছে সিআইএসএফ-কেও। সকাল সাড়ে সাতটা নাগাদ তাজমহলে পৌঁছে যান বিস্ফোরক বিশেষজ্ঞরা।Read More →

ভয় বাড়াচ্ছে করোনা, মহারাষ্ট্র ও কেরল-সহ ৬ রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ

ভারতে গত কয়েকদিন ধরে দৈনিক মৃত্যুর সংখ্যা ১০০-র নীচে থাকলেও, সংক্রমণ ভয় বাড়াচ্ছে। বিগত ২৪ ঘন্টাতেই ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪০৭ জন, এই সময়ে ভারতে মৃত্যু হয়েছে ৮৯ জনের। নতুন করোনা-আক্রান্তের সিংহভাগই মহারাষ্ট্র ও কেরল-সহ ৬টি রাজ্যে। বাকি চারটি রাজ্য হল পঞ্জাব, তামিলনাড়ু, গুজরাট এবং কর্ণাটক।Read More →

ভারতে ২১.৯১-কোটির ঊর্ধ্বে করোনা-টেস্ট, স্বস্তি দিচ্ছে সুস্থতা

ফের অস্বস্তি! করোনা-আক্রান্ত রোগীর সংখ্যা ফের বাড়ল ভারতে। বিগত ২৪ ঘন্টায় একধাক্কায় বেড়েছে ৩,২৮৭ জন। করোনা-টেস্টের সংখ্যাও সমানে বাড়ছে দেশে। শেষ ২৪ ঘন্টায় ৭.৭৫-লক্ষের বেশি মানুষের করোনা-পরীক্ষা করার পর ভারতে ২১.৯১-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-টেস্টের সংখ্যা। বৃহস্পতিবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৩ মার্চ সারা দিনে ভারতেRead More →

সংক্রমণ ১৭ হাজারের ঊর্ধ্বে, ভারতে করোনায় মোট মৃত্যু ১,৫৭,৪৩৫

দৈনিক মৃত্যু নিয়ন্ত্রণে থাকলেও, উদ্বেগ বাড়াচ্ছে করোনা-আক্রান্তের সংখ্যা। ভারতে এবার ১৭ হাজারের গণ্ডি ছাড়াল দৈনিক করোনা-সংক্রমণ, দৈনিক মৃত্যুর সংখ্যা অবশ্য ১০০-র নীচে রয়েছে। বুধবার সারা দিনে ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৪০৭ জন, বিগত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে ৮৯ জনের। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় ১৪,০৩১ জনRead More →