পঞ্জশিরের পতন,দাবি তালিবানের,পাকিস্তানকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দাবি ওড়াল মাসুদরা

পঞ্জশির পুরোপুরি তাদের কব্জায় চলে এসেছে বলে দাবি করল তালিবান। যদিও তালিবানের এই দাবি উড়িয়ে দিয়েছে আহমদ মাসুদের নেতৃত্বাধীন ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স। তবে রক্তক্ষয় ঠেকাতে যুদ্ধবিরতির ডাক দিয়েছে পঞ্জশির প্রতিরোধ বাহিনী। সূত্রের খবর, তালিবানের সঙ্গে যুদ্ধে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে প্রতিরোধ বাহিনীর দুই শীর্ষ নেতার। তাঁদের মধ্যে রয়েছেন আহমেদ মাসুদের আত্মীয়-ও।Read More →

১৩দিনে ভারত দর্শন, কোভিড বিধি মেনে দুর্গাপুর থেকে ছাড়ল ট্রেন,মাথাপিছু কত টাকা?

করোনার দাপটে দিনের পর দিন ধরে ঘরবন্দি জীবন। একেবারে হাঁফিয়ে ওঠা অবস্থা। আর যেন ঘরে মন টিকছে না। এদিকে ট্রেনে, বাসে চেপে কোথাও যেতে গেলেও নানা আশঙ্কা বুকের মধ্যে চেপে বসছে। তবে বর্তমানে করোনার দাপট কিছুটা কমতেই পর্যটকদের জন্য ট্রেনে বিশেষ ভ্রমণ প্যাকেজের সুবিধা মিলছে। একেবারে আকর্ষণীয় প্যাকেজ। যাবতীয় কোভিডRead More →

US Open: ওপেন যুগে সবথেকে কম বয়সে ফ্লাশিং মিডোর কোয়ার্টার ফাইনালে অ্যালকারাজ

ওপেন যুগে সবথেক কম বয়সে ফ্লাশিং মিডোয় কোয়ার্টার ফাইনালে উঠে নজির গড়লেন কার্লোস অ্যালকারাজ। প্রি-কোয়ার্টারে তিনি পাঁচ সেটের লড়াইয়ে পরাজিত করেন জার্মানির পিটার গজউজিককে। যুক্তরাষ্ট্র ওপেনের তথ্য অনুযায়ী এতদিন সবথেকে কম বয়সে ফ্লাশিং মিডোর শেষ আটে জায়গা করে নেওয়ার রেকর্ড ছিল আন্দ্রে আগাসির। তিনি ১৯৮৮ সালের ইউএস ওপেনের সেমিফাইনালে ওঠারRead More →

বিকেলেই নয়াদিল্লি যাচ্ছেন রাজ্যপাল ধনখড়, সন্ধ্যায় যাচ্ছেন শুভেন্দু, জরুরি বৈঠক

আজ সন্ধ্যায় ঝটিকা সফরে নয়াদিল্লি সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। ঠিক তার আগেই সেখানে তড়িঘড়ি পৌঁছতে চলেছেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়। সুতরাং নয়াদিল্লিতে হাইভোল্টেজ বৈঠক বসতে চলেছে বলে সূত্রের খবর। এমনকী সেই বৈঠকে রাজ্যপাল–বিরোধী দলনেতা উপস্থিত থাকতে পারেন বলেই খবর। কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, বিকেল ৪টের বিমানে রাজধানীর উদ্দেশ্যে রওনা হবেনRead More →

অবশেষে এসসি ইস্টবেঙ্গলের জালেই ধরা দিলেন এটিকে মোহনবাগানের অরিন্দম ভট্টাচার্য

শেষ পর্যন্ত এসসি ইস্টবেঙ্গলের পথে হাঁটলেন এটিকে মোহনবাগানের গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য।এ বার সব জল্পনার অবসান হল। সব প্রশ্নের উত্তর দিয়ে অবশেষে সপ্তাহের প্রথম দিনে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন অরিন্দম ভট্টাচার্য। সোমবার লাল-হলুদেই সই করলেন গতবারের আইএসএলের গোল্ডেন গ্লাভস জয়ী গোলকিপার। এদিন সকালে দু’পক্ষের আলোচনার পরই এসসি ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে সই করেন তিনি। কেরালা ব্লাস্টার্স এবং মুম্বই সিটি এফসিকেRead More →

বকখালির সৈকতে ফের ভেসে এল বিশাল তিমি

বকখালির সৈকতে ফের ভেসে এল জলচর স্তন্যপায়ীর দেহ। সোমবার সকালে বকখালি লাগোয়া হরিপুরের সৈকতে বিশাল প্রাণীটিকে পড়ে থাকতে দেখে ভিড় করেন স্থানীয়রা। খবর যায় বনদফতরে। বনকর্মীরা এসে দেহটি বালিতে পোঁতার ব্যবস্থা করেন। এদিন সকালে কালিস্তান নদীর চরে বিশাল প্রাণীটিকে পড়ে থাকতে দেখে ছবি তুলতে শুরু করেন স্থানীয়রা। বেশ কিছুক্ষণ পরRead More →

করোনা বিতর্ক, ম্যাচ শুরুর কয়েক মিনিটের মধ্যে থমকে গেল ব্রাজিল-আর্জেন্তিনা মহারণ

চূড়ান্ত নাটকের সাক্ষী থাকল বিশ্ব ফুটবলের মহাযুদ্ধ। করোনাভাইরাস নিয়ে বিতর্কের জেরে ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যেই থমকে গেল ২০২২ সালের বিশ্বকাপের যোগ্যতা-অর্জন পর্বের ব্রাজিল বনাম আর্জেন্তিনার ম্যাচ। খেলা শুরুর বাঁশি বাজার মিনিট সাতেক পরে সাও পাওলোর মাঠে ঢুকে আসে ব্রাজিলের পুলিশ। ব্রাজিলের স্বাস্থ্য আধিকারিকরা দাবি করেছেন, আর্জেন্তিনার চারজন খেলোয়াড় করোনা সংক্রান্তRead More →

পেট্রোপোল সীমান্তে উদ্ধার ৭ সিমবক্স, ধৃত বাংলাদেশি-সহ ৩

সদ্য সিমবক্স নিয়ে দমদম বিমানবন্দর এলাকা থেকে এসটিএফের হাতে ধরা পড়েছিল বাংলাদেশের নাগরিক-‌সহ মোট তিনজন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সিমবক্স-সহ ভারত-‌বাংলাদেশের পেট্রোপোল সীমান্ত থেকে গ্রেফতার করা হল আরও এক বাংলাদেশি নাগরিক ও ভিনরাজ্যের এক বাসিন্দাকে। রাজ্য পুলিশের গোয়েন্দাদের হাতে গ্রেফতার হয়েছে এক বাংলাদেশি। এসটিএফ সূত্রে জানা গিয়েছে,Read More →

CPL 2021: চেনা ছন্দে নারিন, রাসেলদের বিরুদ্ধে নাইট রাইডার্সকে জেতালেন সিমন্স

ব্যাট হাতে বিশেষ কিছু করে দেখাতে পারলেন না সুনীল নারিন। তবে বল হাতে ছিলেন পরিচিত ছন্দে। তেমন একটা ঘাম ঝরাতে হয়নি ক্যাপ্টেন কায়রন পোলার্ডকেও। তার আগেই ত্রিনবাগো নাইট রাইডার্সের জয় কার্যত নিশ্চিত করেন লেন্ডল সিমন্স। চলতি ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের ১৮তম ম্যাচে জামাইকা তালাওয়াজকে ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে টিকেআর।Read More →

কলকাতায় জ্বরহীন ‘ম্যালেরিয়া’, আক্রান্ত শিশু-সহ ১০

করোনার মধ্যেই অদ্ভুত ধরনের ‘ম্যালেরিয়া’ রোগের দাপট দেখা গেল কলকাতায়। শরীরে ম্যালেরিয়া রোগের জীবাণু। কিন্তু কাঁপুনি দিয়ে জ্বর আসেনি। এখনও পর্যন্ত ৪ শিশু সহ মোট ১০ জন এই অন্য ধরনের ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। ম্যালেরিয়ার এই নতুন ধরণ নিয়ে চিন্তিত চিকিৎসকরা। জানা গিয়েছে, সম্প্রতি বেলভিউ হাসপাতাল, ভাগীরথীRead More →