IND vs ENG: কেন বই প্রকাশে গিয়েছিলেন কোহলি, শাস্ত্রী? জানতে চাইবে ক্ষুব্ধ BCCI

ওভাল টেস্টে ভারত দুরন্তভাবে জিতেও ম্যাচে ফিরে এসেছে। তবে তা সত্ত্বেও দলকে চিন্তায় রাখছে রবি শাস্ত্রীসহ একাধিক কোচিং স্টাফের করোনা পজিটিভ হওয়ার দুঃসংবাদ। টেস্ট চলাকালীনই শাস্ত্রীর করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট বেরোয়। এই ঘটনায় রবি শাস্ত্রীসহ দলের একাধিক সদস্যের ভারতীয় কোচের বই উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকেই কারণ হিসাবে ধরা হচ্ছে। গোটা ঘটনায়Read More →

Durga Puja 2021: প্রতিটি দুর্গাপুজো কমিটিকে ৫০,০০০ টাকা অনুদান, বিদ্যুতের বিলে ৫০% ছাড় : রাজ্য

প্রতিটি দুর্গাপুজো কমিটিকে ৫০,০০০ টাকা অনুদান দেবে রাজ্য সরকার। সেইসঙ্গে প্রতিটি কমিটির বিদ্যুতের বিলে ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে। এমনটাই জানালেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। মঙ্গলবার নেতাজি ইন্ডোরে পুজো কমিটিগুলির সঙ্গে প্রশাসনিক এবং সমন্বয় বৈঠক হয়। করোনাভাইরাস পরিস্থিতিতে কীভাবে পুজো হবে, তা নিয়ে আলোচনা করেন মুখ্যসচিব এবং প্রশাসনিক কর্তারা। তিনি জানান,Read More →

কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নিয়ে নয়া নির্দেশ আদালতের

সাধারণত করোনা ভ্যাকসিনের দুটি ডোজের মধ্যে ৮৪ দিনের ফারাক রাখার কথাই বলা হয়। তবে যাঁরা দ্বিতীয় ডোজ আগেই নিতে চান তাঁদের জন্য প্রথম ডোজের ৪ সপ্তাহ পর কো উইন পোর্টালে রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া দরকার। সোমবার কেরল হাইকোর্ট এব্যাপারে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে। জাস্টিস পিবি সুরেশ কুমারের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, প্রবাসে যাঁরাRead More →

আরেক সোমবার রাজ্যে করোনা সংক্রমণ নামল তলানিতে, আবারও মৃত্যুতে শীর্ষে নদিয়া

পরীক্ষা কম হওয়ায় আরেক সোমবার রাজ্যে ৫০০ কাছাকাছি নামল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। তবে মৃত্যু রইল সেই ২ সংখ্যাতেই। এদিনও রাজ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে নদিয়ায়। রাজ্যে ফের সামান্য বেড়েছে সুস্থতার হার। সোমবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে রাজ্যে ২৬,৩৩৮টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে ৫০৫টিতে সংক্রমণ মিলেছে। কলকাতায় সংক্রমণ ১০০-রRead More →

তৃতীয় ঢেউ রুখতে ৭টি দেশের যাত্রীদের ওপর নজরদারি চালাবে রাজ্যে

তৃতীয় ঢেউ রুখতে বদ্ধপরিকর রাজ্য। সেকারণে সাতটি দেশ থেকে আসা যাত্রীদের উপর নজরদারি চালাতে চাইছে রাজ্য সরকার। কলকাতা বিমানবন্দরকে নিরাপত্তায় মুড়ে ফেলতে জরুরি ভিত্তিতে বৈঠকে বসতে চলেছেন রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। করোনার এই নয়া ভ্যারিয়েন্টের সঙ্গে লড়তে ঢাল তৈরি করে রাখতে চাইছে রাজ্য। সেকারণেই মঙ্গলবার এই জরুরি ভিত্তিতে উচ্চ পর্যায়েরRead More →

IND vs ENG: ওভাল টেস্ট জিতে ‘লর্ড’ শার্দুলের বন্দনায় মাতলেন বুমরাহ

লিডসের লজ্জার পর ওভালে ফের ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে জয়ের সরণীতে ফিরেছে ভারত। ১৫৭ রানে ওভাল টেস্ট জিতে সিরিজে ২-১ লিড নিতে সক্ষম হয়েছে কোহলি বাহিনী। রোহিত শর্মা ম্যান দ্য ম্যাচ হলেও টেস্টে যার অবদান একেবারেই ভোলার নয়, তিনি হলেন শার্দুল ঠাকুর। ম্যাচ শেষে ‘লর্ড’ শার্দুলের বন্দনা শোনা গেল ভারতীয়Read More →

‘আমার সঙ্গে বিয়ে নয় তো, চেহারা খারাপ করে দেব’, মহিলার মুখে অ্যাসিড ছুড়ল যুবক

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় অ্যাসিড হামলার শিকার হলেন মহিলা। ওই মহিলার মুখে অ্যাসিড ছোড়ার অভিযোগ উঠল তাঁর প্রেমিকের বিরুদ্ধে। ঘটনার পরে অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে। সোমবার ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের আইনস্টাইন এলাকায়। গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে। সেখানেই তাঁর বয়ান রেকর্ড করেছে পুলিশ। পুলিশRead More →

Ind vs Eng: এই ৩ ঘটনা একসঙ্গে হলে কখনও জেতেনি ভারত, ওভালে সেই ইতিহাস পালটে দিলেন বিরাটরা

টসে হার, প্রথমে ব্যাট, ২০০ রানের নীচে অল-আউট – সেই তিনটি বিষয় একই টেস্টে হওয়ার পর কখনও ম্যাচ জেতেনি ভারত। সোমবার ওভালে সেই বড় ‘বাধা’ পার করলেন বিরাট কোহলিরা। ইংল্যান্ডকে ১৫৭ রানে হারিয়ে গড়লেন সেই নজির। পরিসংখ্যান অনুযায়ী, সোমবারের আগে পর্যন্ত দেশ-বিদেশ মিলিয়ে ১৬ টি টেস্টে একইসঙ্গে ‘টসে হার, প্রথমেRead More →

রোজ দিতে হবে তিন ভোট-এলাকার আইন-শৃঙ্খলার রিপোর্ট, রাজ্যকে চিঠি কমিশনের

বিধানসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক হানাহানির অভিযোগ উঠেছিল। ভোট-পরবর্তী হিংসারও অভিযোগ উঠেছে। আগামী ৩০ সেপ্টেম্বর রাজ্যের তিন কেন্দ্রে যাতে কোনওভাবে আইন-শৃঙ্খলার পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে রাজ্য সরকারকে নির্দেশ দিল নির্বাচন কমিশন। সেজন্য প্রতিদিন রিপোর্ট জমা দিতে হবে। সোমবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং মুখ্য নির্বাচনীRead More →

ভারতে হিন্দু ও মুসলিমদের পূর্বপুরুষ একই, প্রত্যেক ভারতীয় হলেন ‘হিন্দু’ : ভাগবত

হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভুল ধারণা তৈরি করেছিল ব্রিটিশরা। তার ফলে দুই সম্প্রদায়ের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছিল। শুরু হয়েছিল দ্বন্দ্ব। সোমবার ‘ঐক্যের’ বার্তা দিয়ে এমনই মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। সেইসঙ্গে তাঁর দাবি, ভারতে বসবাসকারী হিন্দু এবং মুসলিমদের পূর্বপুরুষরা একই। সকলেই ‘হিন্দুও’ বলে দাবিRead More →