মীনাদেবী পুরোহিতের পোশাক ছেঁড়ার অভিযোগ, রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন

সকাল থেকেই শুরু হয়েছে কলকাতা পুরসভার নির্বাচন। কিন্তু তারপর থেকেই একের পর এক অভিযোগ উঠতে শুরু করে। কলকাতা পুরসভা এলাকার বেলেঘাটায় ৩০ নম্বর ওয়ার্ডে বোমাবাজির অভিযোগ উঠল। তার আগে টাকি হাইস্কুলের কাছে ৩৬ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের এজেন্টকে মারধর করার অভিযোগ ওঠে। আবার তৃণমূল কংগ্রেসের ক্যাম্পের ব্যানার, ফেস্টুন ছেঁড়ার অভিযোগ উঠেছে।Read More →

ভোট উত্তাপেও কনকনে ঠান্ডা কলকাতায়, দার্জিলিংয়ে তাপমাত্রা নেমেছে ৪ ডিগ্রিতে

নভেম্বরের শেষ বা ডিসেম্বরের প্রথম দিকে ঠান্ডা না থাকায় খুব হতাশ হয়েছিলেন বঙ্গবাসী৷ তবে ডিসেম্বরের মাঝামাঝি আসতেই কনকনে ঠাণ্ডা রাজ্যে৷ এই আবহে বিগত বেশ কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ নিম্নমুখী রয়েছে। দক্ষিণ-পূর্ব দিকের সামুদ্রিক বাতাস সরে যাওয়ায় দক্ষিণবঙ্গের বাতাস থেকে জলীয় বাষ্প দ্রুত কমে গিয়েছে। এই আবহে নতুন সপ্তাহের প্রথম দুই দিন পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখীRead More →

দুই প্রার্থীর হাতাহাতিতে রণক্ষেত্র বড়বাজার, লাঠিচার্জ করল পুলিশ, উত্তেজনা চরমে

কলকাতা পুরসভা নির্বাচনে এবার পুলিশকে লাঠিচার্জ করতে হল বলে অভিযোগ। এই ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল কলকাতা পুরসভার ৪৫ এবং ৭ নম্বর ওয়ার্ড। এমনকী শাসক–বিরোধী দুই প্রার্থীদের মধ্যে হাতাহাতির অভিযোগ পর্যন্ত উঠেছে। কোথাও তৃণমূল কংগ্রেস–কংগ্রেসের মধ্যে হাতাহাতি, কোথাও বিজেপি– তৃণমূল কংগ্রেসের মধ্যে হাতাহাতির অভিযোগ। এমনকী পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন বিজেপিRead More →

ব্রিটেনের গতিতে ওমিক্রন ছড়ালে, ভারতে দৈনিক ১৪ লক্ষ আক্রান্ত হবে: নীতি আয়োগের সদস্য ভিকে পাল

করোনা আবহে ক্রমেই আতঙ্ক ছড়াচ্ছে নয়া স্ট্রেন ওমিক্রন। বিশ্বে ওমিক্রন হানায় সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিটেন। সেখানে প্রতিদিন কয়েক হাজার লোক ওমিক্রনে আক্রান্ত হচ্ছে। এই পরিস্থিতিতে ভারতেও ১৫ দিনের মধ্যে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১০০ পার করে গিয়েছে। এই বিষয়ে নীতি আয়োগের সদস্য ডঃ ভিকে পাল দাবি করলেন, ব্রিটেনের গতিতে ওমিক্রনRead More →

হঠাৎ করেই পদত্যাগ হাবাসের, তাঁকে ছেড়েও দিল ATK MB, আপাতত দায়িত্বে সহকারী কোচ

আইএসএলের শেষ চার ম্যাচে জয় পায়নি এটিকে মোহনবাগান। এর মধ্যে দু’টিতে তারা হেরেছে। দু’টি ম্যাচ ড্র করেছে। এই পরিস্থিতিতে ব্যর্থতার সব দায় নিজের ঘাড়ে নিয়ে পদত্যাগ করলেন সবুজ-মেরুনের হেড কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তবে পদত্যাদের আসল কারণ এখনও জানা যায়নি। গত বারের আইএসএলে-র রানার্সরা এই বছর শুরুটা খারাপ করেনি। প্রথমRead More →

এপিজে আবদুল কালাম দ্বীপে নতুন প্রজন্মের অগ্নি প্রাইম মিসাইলের সফল পরীক্ষা DRDO-র

শনিবার বালাসোরে ওড়িশার উপকূলে অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে ভারত। সরকারি কর্মকর্তারা এমনটাই জানিয়েছেন। অগ্নি-পি অগ্নি শ্রেণীর ক্ষেপণাস্ত্রের একটি নতুন প্রজন্মের উন্নত রূপ। এটি এক থেকে দুই হাজার কিলোমিটারের মধ্য পাল্লার ক্ষমতা সম্পন্ন একটি দ্বি-পর্যায়ের ক্যানিস্টারাইজড ক্ষেপণাস্ত্র। এটি ছিল অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের দ্বিতীয় পরীক্ষা। বালাসোরের এপিজে আবদুল কালাম দ্বীপেRead More →

IPL 2022: দু’বার আইপিএল জয়ী কলকাতার প্রাক্তন অধিনায়ককে দলের মেন্টর করল সঞ্জীব গোয়েঙ্কার লখনউ

আসন্ন আইপিএল-এ নতুন দায়িত্বে দেখা যাবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং দিল্লির সাংসদ গৌতম গম্ভীরকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন মরশুমের জন্য নতুন দল লখনউ-এর মেন্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ককে। সূত্রের খবর অনুসারে, গম্ভীর, যিনি কেকেআরকে তার অধিনায়কত্বে দুবার আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন, তিনি আসন্ন মরশুমে লখনউ ফ্র্যাঞ্চাইজিরRead More →

তিন ঘণ্টার চেষ্টায় কিডনি থেকে বের হল ১৫৬টি পাথর! হায়দরাবাদে সফল অস্ত্রোপচার

তিন ঘণ্টার অস্ত্রোপচারে হায়দরাবাদের একটি হাসপাতালের ডাক্তাররা ৫০ বছর বয়সী একজন রোগীর শরীর থেকে ১৫৬টি কিডনি পাথর সরাল। চিকিত্সকরা জানান যে ভারতে এর আগে কখনও এক রোগীর কিডনি থেকে একসাথে এত সংখ্যক পাথর বের হয়নি। রোগী একজন স্কুল শিক্ষক। তাঁর পেটে হঠাৎ ব্যথার কথা জানিয়ে তিনি হাসপাতালে যান। হুবলির বাসিন্দাRead More →

যুবতীর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট,অভিযানে মধ্যপ্রদেশ পুলিশ, ধৃত বাংলার ছাত্র

মধ্যপ্রদেশের অনুপপুর জেলার এক যুবতীর সঙ্গে আলাপ হয়েছিল বীরভূমের  এক কলেজ ছাত্রের। এরপর ওই যুবতীর নগ্ন ছবি সে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিয়েছিল বলে অভিযোগ। মধ্যপ্রদেশের পুলিশ বীরভূমে এসে ওই ছাত্রকে গ্রেফতার করেছে। বীরভূম পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের ভুবনডাঙা এলাকায় ওই ছাত্রের বাড়ি। সে বর্ধমান রাজ কলেজের প্রথম বর্ষের ছাত্র।Read More →

লাল কাপড় হাতে লাইনে মানুষজন, থমকে দাঁড়াল লোকাল, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

আর কয়েক মিনিট দেরি হলেই বড় দুর্ঘটনা ঘটে যেত শিয়ালদহগামী লোকাল ট্রেনে। কিন্তু সাধারণ মানুষের তৎপরতায় এই বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল লোকাল ট্রেন। শনিবার এই ঘটনায় শোরগোল পড়ে যায়। কারণ ট্রেন লাইনে বড় ফাটল ছিল। যা দূর থেকে চালকের বোঝা সম্ভব ছিল না। সেটা দেখতে পান সাধারণ মানুষ। তাইRead More →