ভারতে লাগাতার হ্যাকিং-এর চেষ্টা চালাচ্ছে চিনা হ্যাকাররা, দাবি মার্কিন সংস্থার

কয়েক দিন আগেই মার্কিন সংস্থার রেকর্ডেড ফিউচার জানিয়েছে গতবছর যখন লাদাখ সীমান্তে ভারত-চীন বিরোধ তুঙ্গে, ঠিক সেই সময়, চিনারা ভারতের একাধিক দপ্তরের নেটওয়ার্কিং সাইট হ্যাক করার চেষ্টা করেছিল।এরপর বুধবার রেকর্ডেড ফিচার আবারও জানালো, ভারতের একটি বন্দরে এখনো হ্যাকিংয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে চিনারা। চীন সরকারের মদদপুষ্ট একটি গোষ্ঠী ভারতের বিদ্যুৎ সরবরাহRead More →

যে কোনো দিন যে কোনো সময় নেওয়া যাবে করোনার টিকা: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

সারা দিনে ২৪ ঘন্টার মধ্যে যখন আপনার সময় হবে এবার তখনই আপনি গিয়ে করোনার টিকা নিয়ে আসতে পারবেন। টিকা নেওয়ার জন্য কোন নির্দিষ্ট দিন বা নির্দিষ্ট সময়ের বাঁধন আর থাকবে না। টুইট করে একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। হাসপাতালগুলিও ইচ্ছেমতো কোভিড টিকা দেওয়ার সময়সীমা বাড়িয়ে নিতে পারবেন বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী।Read More →

৭ মার্চ ব্রিগেডে মোদীর সভায় হাজির থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়!

বিজেপিতে যোগদান করতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়? এমন প্রশ্নই উঁকি দিচ্ছে রাজ্য বিজেপির অন্দরে। বিজেপির একটা অংশ দাবি করছে আগামী ৭ মার্চ ব্রিগেডে যোগদান করতে পারেন প্রাক্তন ভারত অধিনায়ক। প্রসঙ্গত, আগামী ৭ মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা রয়েছে। সেই সভাতে সৌরভকে হাজির করিয়ে বড় চমক দিতে চলেছে বিজেপি। তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতেRead More →

তোষণের রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক “জয় শ্রীরাম” ধ্বনি: শাহ

মাত্র সাতদিনের মাথাতেই আবার রাজ্য সফরে এসে জয় শ্রীরাম প্রসঙ্গ টেনে মমতাকে আক্রমণ করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি বলেন তুষ্টিকরণের রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হচ্ছে জয় শ্রীরাম ধ্বনি। এই জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে আমরা বাড়িতে বাড়িতে পৌঁছে যাব। তিনি প্রশ্ন তোলেন জয় শ্রীরামRead More →

“ভোটের দিন তৃণমূলের একটা গুন্ডাও রাস্তায় দেখা যাবে না” প্রতিশ্রুতি দিয়ে রাজ্যবাসীকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান অমিত শাহের

একুশের ভোটে রাজনৈতিক হিংসা আটকাতে বাড়তি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়ে আসছিল বিজেপি। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার নামখানায় পরিবর্তন যাত্রার সূচনা অনুষ্ঠানে থেকে বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা চাণক্য মমতা সরকারকে একেবারে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন, “একুশের ভোটের দিন রাস্তায় তৃণমূলের একটা গুন্ডাও রাস্তায় দেখা যাবে না। এই আশ্বাস ওRead More →

ভালো মানুষদের তৃণমূলে থাকা সম্ভব নয়, দীনেশ ত্রিবেদীর ইস্তফার পর বললেন কৈলাস বিজয়বর্গীয়

ভালো মানুষরা তৃণমূলের সঙ্গে থাকতে পারবেন না। শুক্রবার রাজ্যসভা থেকে দীনেশ ত্রিবেদীর পদত্যাগের পর কথা বললেন কৈলাস বিজয়বর্গীয়। হেস্টিংসে দলের সদরদপ্তরে তিনি বলেন, ওই দলে আত্মসম্মান নিয়ে কেউ টিকে থাকতে পারবেন না। প্রসঙ্গত, আজ রাজ্যসভায় বক্তব্য রাখার সময় হঠাৎ তাঁর পদত্যাগের কথা জানান সাংসদ দীনেশ ত্রিবেদী। সেই প্রসঙ্গে, কেন্দ্রীয় নেতাRead More →

দিল্লিকে কি লড়াইয়ের মুখে ফেলবে কেকেআর

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারের পর লড়াই ক্রমশ কঠিন হচ্ছে কেকে আরের। বাকি চারটে ম্যাচের মধ্যে দুটো ম্যাচ তাদের জিততেই হবে।তবে তিনটে ম্যাচ জিততে পারলে প্লে অফে জায়গা পাকা হয়ে যাবে।শনিবার বিকালে আবুধাবিতে শেখ জায়েদ স্টেডিয়ামে  কলকাতা দিল্লির মুখোমুখি হচ্ছে। শিশির ফ্যাক্টর না হলে দুটি দলই প্রথমে ব্যাটিং করে নিতেRead More →

‘নো এন্ট্রি জোন’-এ ঢাক বাজাতে পারবেন ঢাকিরা, নিষেধাজ্ঞা অঞ্জলি-সিঁদুর খেলায়, জানাল হাইকোর্ট

হাইকোর্টের ঐতিহাসিক রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পুর্নবিবেচনার আবেদন জানিয়েছিল ‘ফোরাম ফর দুর্গোৎসব’। কিন্তুপঞ্চমীর দিন সকালেই খারিজ হয়ে গেল তাদের সেই রিভিউ পিটিশনের আবেদন। উলটে আরও কিছু বাড়তি নিয়ম ঘোষণা করল হাইকোর্ট। তার মধ্যে একদিকে যেমন ‘নো এন্ট্রি জোন’ এ ঢাকিদের ঢাক বাজানোর অনুমতি দেওয়া হয়েছে, ঠিক তেমনই অঞ্জলি এবং সিঁদুরখেলায় নিষেধাজ্ঞাRead More →

ষষ্ঠীর দিন ভার্চুয়াল সভার মাধ্যমে পুজো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভার্চুয়াল সভার মাধ্যমে ষষ্ঠীর দিন দুর্গাপূজার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সল্টলেকের একটি দুর্গাপূজা উদ্বোধন করবেন তিনি। উদ্বোধন করে দুর্গাপুজোয় বাঙালির সংস্কৃতি ও কৃষ্টি নিয়ে বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্রে জানাগেছে। তবে তার এই বক্তব্যের কোন রাজনৈতিক দিক থাকবে না বলেই জানা গিয়েছে। দুর্গাপুজোয় বাঙালিকে শুভেচ্ছা জানাতে হত চমক থাকতেRead More →

পুজোর ভিড় নিয়ন্ত্রণে রাজ্য সরকারের পরিকল্পনা জানতে রিপোর্ট চাইল হাইকোর্ট

করোনা আবহে বাংলায় বারোয়ারি দুর্গাপুজো বন্ধ করার আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। শুক্রবার ছিল সেই মামলার শুনানি। এই মামলাতেই এবার ভিড় নিয়ন্ত্রণে রাজ্য সরকারের পরিকল্পনা কী, তা জানতে চেয়ে রিপোর্ট চাইল হাইকোর্ট। প্রসঙ্গত, খোলামেলা মণ্ডপ তৈরি থেকে মণ্ডপে কোভিড নির্দেশাবলী প্রয়োগ বা মণ্ডপ দেখতে ই পাসের একাধিক ব্যবস্থাRead More →