বদলির নির্দেশ অমান্য করলে শাস্তিমূলক পদক্ষেপ: রাজ্য পুলিশের কড়া নির্দেশিকা

নির্বাচন কমিশনের বদলির নির্দেশ পাওয়ার পরেও যে সব পুলিশ অফিসার বা আধিকারিক এখনও পুরনো কর্মস্থলে কাজ করছেন, তাঁদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য পুলিশ। এডিজি (আইনশৃঙ্খলা) অজয় মুকুন্দ রানাডে এক নির্দেশিকায় জানিয়েছেন, কমিশনের নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট অফিসার এবং তাঁদের উর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।Read More →