রাজ্যে বিধানসভা নির্বাচন: প্রথম দফায় ১৫২ কেন্দ্রে ভাগ্যপরীক্ষা, নজর বহু হেভিওয়েট প্রার্থীর ওপর

বৃহস্পতিবার রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম দফায় মোট ১৫২টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে। উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলা মিলিয়ে এই বিপুল সংখ্যক আসনে রাজনৈতিক দলগুলির ভাগ্য নির্ধারণ করবেন ভোটাররা। এই দফার নির্বাচনী লড়াইয়ে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং বাম-কংগ্রেস জোটের হেভিওয়েট প্রার্থীদের পাশাপাশি নজর রয়েছে বেশ কয়েকজন নতুন মুখেরRead More →