পশ্চিমবঙ্গ গঠনের ঐতিহাসিক দলিল উধাও! প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআরের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

পাঁচ মাস পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি পশ্চিমবঙ্গ গঠনের ইতিহাসের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ নথির। ১৯৪৭ সালের ২০ জুন অবিভক্ত বাংলার আইনসভায় পশ্চিমবঙ্গকে পৃথক রাজ্য হিসেবে ভারতের অন্তর্ভুক্ত করার প্রস্তাব নিয়ে যে ঐতিহাসিক আলোচনা হয়েছিল, তার প্রামাণ্য বিবরণ বিধানসভার গ্রন্থাগার থেকে কার্যত উধাও। এই ঘটনায় এ বার কড়া পদক্ষেপের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রীRead More →