পঞ্জাবকে হারিয়ে টানা তৃতীয় জয় মোহনবাগানের, গোলের সুযোগ নষ্টের রোগে চিন্তা বাড়ল দিমপেরিসের

আইএসএলে প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে দুরন্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে মোহনবাগান। টানা তিনটি ম্যাচ জিতে লিগের শীর্ষস্থান দখল করল সবুজ-মেরুন। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে পঞ্জাব এফসিকে ২-১ গোলে হারাল তারা। তবে যে ম্যাচে অনায়াসে আরও কয়েকটি গোল করতে পারত মোহনবাগান, সেই ম্যাচেই শেষ মুহূর্ত পর্যন্ত জয়ের জন্য লড়াই করতে হল তাদের।Read More →