দক্ষিণবঙ্গে পাকাপাকি ভাবে বিদায় নিচ্ছে বর্ষা, তবে শীতের আমেজ এখনই নয়, জানাল হাওয়া অফিস

দক্ষিণবঙ্গে শীঘ্রই বিদায় নিতে চলেছে বর্ষা, এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই আনুষ্ঠানিক ভাবে দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নিতে পারে বলে জানানো হয়েছে। তবে বর্ষা বিদায় নিলেও শীত নিয়ে এখনই কোনও পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কারণে দুর্গাপুজোয় প্রায় প্রতি দিনই বৃষ্টি হয়েছে।Read More →