গম্ভীরের ‘মন্ত্রে’ বদলে যাওয়া এক অভিষেক: টি-টোয়েন্টি বিশ্বকাপের কঠিন লড়াই ও উত্তরণের গল্প

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ও পরের অভিষেক শর্মার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। আইসিসি ক্রমতালিকায় এক নম্বর ব্যাটার হিসেবে প্রতিযোগিতায় নামলেও শুরুটা হয়েছিল ‘শূন্যের হ্যাটট্রিক’ দিয়ে। টানা ব্যর্থতা সত্ত্বেও কীভাবে ছন্দে ফিরলেন এই তরুণ তুর্কি? খোদ অভিষেক জানালেন, এর নেপথ্যে রয়েছে প্রধান কোচ গৌতম গম্ভীরের অটুট ভরসা এবং তাঁর দেওয়া বিশেষ মানসিক দাওয়াই।Read More →