শেষ মুহূর্তের গোলে কোনও মতে ড্র জার্মানির, গ্রুপ শীর্ষে থেকেই শেষ ষোলোয় ক্রুজ়রা

ইউরো কাপে লজ্জার হাত থেকে বেঁচে গেল আয়োজক দেশ জার্মানি। সংযুক্ত সময়ের গোলে কোনও মতে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে হার এড়াল তারা। ম্যাচ শেষ হল ১-১ অমীমাংসিত অবস্থায়। প্রথমার্ধে সুইৎজারল্যান্ডকে এগিয়ে দিয়েছিলেন ড্যান এনডোয়ে। সংযুক্তি সময়ের তৃতীয় মিনিটে গোল করেন পরিবর্ত হিসাবে নামা নিকলাস ফুলক্রুগ। ড্রয়ের ফলে গ্রুপ শীর্ষে শেষ করল জার্মানি।Read More →