আবার কমবে তাপমাত্রা! এখনই কি শীতবিদায় নয়? বৃষ্টির মেঘ সরতেই নতুন পূর্বাভাস হাওয়া অফিসের

রাজ্যে আবার কমতে পারে তাপমাত্রা। ক্যালেন্ডার অনুযায়ী মাঘ মাস এখনও শেষ না হলেও গত কয়েক দিনের বৃষ্টিভেজা আবহাওয়া দেখে অনেকেই মনে করেছিলেন, এ বারের মতো শীত হয়তো বিদায় নিচ্ছে। কিন্তু হাওয়া অফিস থেকে অন্য পূর্বাভাস এসেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে তাপমাত্রা আবার কয়েক ডিগ্রি কমতে পারে রাজ্যে।Read More →