মলের রং কালো, অনুষ্টুপের শরীরে রক্তক্ষরণ কোথা থেকে হচ্ছে? চিকিৎসকেরা পরীক্ষা করবেন রবিতেই

অনশনকারী জুনিয়র ডাক্তার অনুষ্টুপ মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনও তাঁর বিপদ কাটেনি। এমনটাই জানালেন কলকাতা মেডিক্যাল কলেজের ডাক্তারেরা। শনিবার রাতে ধর্মতলার অনশনমঞ্চে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে রাতেই কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। সিসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে অনুষ্টুপকে। তাঁর শরীরের ভিতরে কোথাও রক্তক্ষরণ হয়েছে বলেRead More →

উইকেট, হকি স্টিক নিয়ে এসএসকেএমে তাণ্ডব! দুই গোষ্ঠীর সংঘর্ষে মাথা ফাটল রোগীর এক আত্মীয়ের

এসএসকেএম হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ। হকি স্টিক, উইকেট নিয়ে হাসপাতালে ঢুকে গুন্ডামি করার অভিযোগ উঠেছে। মারধর করা হয় রোগীর আত্মীয়দের। এ নিয়ে চাঞ্চল্য হাসপাতাল চত্বরে। আবারও হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। আতঙ্কে রোগী, রোগীর পরিজন এবং চিকিৎসকেরা। ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, রবিবার সকাল ৮টার পর এসএসকেএমে বাইক নিয়েRead More →

Phulia, Tanmoy Chowdhury, পরিবারের কেউ মৃৎশিল্পী নয়, সাত বছর ধরে দু’ ফুটের দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগালেন ফুলিয়ার ছাত্র তন্ময়

সাত বছর ধরে নিজে হাতেই প্রতিমা তৈরি করছেন এবং পুজো করছেন ফুলিয়ার এক ছাত্র। পাশাপাশি তাঁর শিল্পকলার ঝুলিতে রয়েছে জেলা তথা রাজ্য, পাশাপাশি ন্যাশনাল অ্যাওয়ার্ড। নাম তন্ময় চৌধুরী। বাড়ি ফুলিয়ার পরেশনাথপুর এলাকায়। বর্তমানে সে কলকাতায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে স্কাইপ নিয়ে পড়াশোনা করছে। ছোটবেলা থেকেই তন্ময়ের ঝোঁক ছিল, শিল্পকলায়। বাবা পেশায় সুতোRead More →

Agniveer| Jhargram: স্বপ্ন ছিল বাবাকে পাকা বাড়িতে রাখবে, দশমীতে ঘরে ফিরল অগ্নিবীরের কফিনবন্দি দেহ

অগ্নিবীর ক্যাম্পে গিয়ে আর ঘরে ফিরল না ছেলে। বিজয়াতেই মায়ের সঙ্গে বিসর্জন হয়ে গেল ছেলের। শনিবার ঝাড়গ্রামে ফিরল অগ্নিবীর সৈকত শিটের নিথর দেহ। পুজোয় আনন্দ সরিয়ে সেই মরদেহ দেখতে ভেঙে পড়ল গোটা গ্রাম। মাত্র ২১ বছর বয়সেই প্রাণ গেল সুকজোড়া গ্রামের তরতাজা তরুণের। সব বাধা পেরিয়ে এবছর এপ্রিল মাসে অগ্নিবীরRead More →

আনোয়ার-গুরপ্রীতের ভুলে গোল হজম, ভিয়েতনামের বিরুদ্ধে ড্র ভারতের, প্রথম জয় পেলেন না মার্কেজ়

ভারতের নতুন কোচ হওয়ার পর প্রথম জয়ের মুখ এ বারও দেখতে পেলেন না মানোলো মার্কেজ়। শনিবার প্রদর্শনী ম্যাচে ভিয়েতনামের নাম ডিনে আয়োজক দেশের বিরুদ্ধে ১-১ ড্র করল ভারত। প্রথমার্ধে এনগুয়েন হোয়াং ডোকের গোলে ভিয়েতনাম এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ফারুখ চৌধরি সমতা ফেরান। এর আগে দু’টি ম্যাচে ভারতকে কোচিং করিয়েছিলেন মানোলো। আন্তর্মহাদেশীয়Read More →

রোহিতদের জন্য তৈরি হচ্ছে মেলবোর্নের মাঠ, কৃত্রিম পিচ বানিয়ে ইতিহাস বদলাতে চায় অসিরা

নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজ় খেলতে রওনা দেবে ভারতীয় দল। সেই সিরিজ় ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে দুই দলের ক্রিকেটার এবং সমর্থকদের মধ্যে। ভারত সফরের কথা মাথায় রেখে তৈরি হওয়া শুরু করে দিল অস্ট্রেলিয়া। ঐতিহ্যশালী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডকে আবার ‘ক্রিকেট’ খেলার জন্য তৈরি করার প্রয়াস শুরু হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিকRead More →

বাঁকুড়া মেডিক্যালের ছাত্রী আবাসে শুক্র রাতে পাঁচিল টপকে ঢোকেন লক্ষ্মীকান্ত! সিসিটিভিতে মিলল প্রমাণ

মেন গেট দিয়ে প্রবেশ করতে গিয়ে একাধিক বার নিরাপত্তারক্ষীর বাধার মুখে পড়েছিলেন। তাই পাঁচিল টপকে শুক্র সন্ধ্যায় মেয়েদের হস্টেলে ঢুকে পড়েছিলেন লক্ষ্মীকান্ত গড়াই। একাধিক সিসিটিভি ফুটেজ দেখে তেমনটাই মনে করছেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। গ্রেফতারির পর শনিবার লক্ষ্মীকান্তকে বাঁকুড়া জেলা আদালতে হাজির করায় পুলিশ। যুবককে দু’দিনের জন্য পুলিশি হেফাজতেরRead More →

দিল্লিতেও অনশন! ‘রাজ্য চাই’ দাবিতে ৭ দিন ধরে না-খেয়ে বসে বাস্তবের ‘র‌্যাঞ্চো’ সোনম ওয়াংচুক

সাত দিন পার হতে চলল, অনশনে বসে রয়েছেন জলবায়ু- আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। গত রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছিলেন তিনি। শনিবার সেই অনশনের সপ্তম দিন। অনশন শুরুর পর থেকে নুন জলের উপরেই রয়েছেন তিনি। শারীরিক ভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েছেন ওয়াংচুক। নিজের সমাজমাধ্যমের পাতাতেই এক ভিডিয়ো বার্তায় তিনি জানিয়েছেন, জ্বরRead More →

ত্রিধারায় ‘বিচার চাই’: হাই কোর্টের নির্দেশের ২৪ ঘণ্টার বেশি সময় পর ছাড়া পেলেন ধৃত ন’জন

ত্রিধারা সম্মিলনী পুজোমণ্ডপে গিয়ে ‘বিচার চাই’ স্লোগান তোলার অভিযোগে ধৃত ন’জনকে শুক্রবার দুপুরে অন্তর্বর্তী জামিন দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই নির্দেশের ২৪ ঘণ্টার বেশি সময় পর জেল থেকে ছাড়া পেলেন ধৃতেরা। রবীন্দ্র সরোবর থানা থেকে জামিনে মুক্তি পেলেন তাঁরা। উল্লেখ্য, বুধবার রাতে ত্রিধারার পুজোয় গিয়ে ‘বিচার চাই’ স্লোগানRead More →

Malbazar: মর্মান্তিক! অষ্টমীর রাতে হাতির আক্রমণে মৃত্যু শিশুর, আহত মা-ও..

 হাতির আক্রমণে মৃত্যু হল এক ছ’বছরের শিশুর। গতকাল রাতে ঘটনাটি ঘটে মালবাজার মহকুমার চালসার মঙ্গলবাড়ি বাজার এলাকায়। আহত হয়েছে শিশুর মা-ও। মৃত শিশুর নাম বন্ধন বিশ্বকর্মা (৬), তার আহত মায়ের নাম সুপ্রিয়া বিশ্বকর্মা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল, শুক্রবার রাতে মঙ্গলবাড়ি বাজারে এলাকায় হঠাৎ একটি হাতি চলে আসে। হাতি আসারRead More →