Train, Express, এক জোড়া লোকাল ট্রেন বাতিল, দুটি এক্সপ্রেস ট্রেনের বাড়তি স্টপেজ

সোমবার এক জোড়া লোকাল ট্রেন বাতিল এবং তিনটি স্টেশনে দুটি এক্সপ্রেস ট্রেনের বাড়তি স্টপেজের কথা রেলসূত্রে জানা গিয়েছে। হাওড়া ডিভিশনে ট্র্যাক রক্ষণাবেক্ষণের জন্য এক জোড়া হাওড়া – বর্ধমান (ভায়া কর্ড) ইমু লোকাল বাতিল করা হয়েছে। জৌগ্রাম এবং গুরাপ স্টেশনের মধ্যে ডাউন হাওড়া- বর্ধমান কর্ড লাইনে ট্র্যাক রক্ষণাবেক্ষণ কাজের সম্প্রসারণের জন্য,Read More →

Shalbani, Camp, শালবনির গৌতম স্মৃতি সাতপাটি বীণাপাণি বিদ্যামন্দিরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

আজ শালবনির গৌতম স্মৃতি সাতপাটি বীণাপানি বিদ্যামন্দিরে শারদ উৎসবের প্রাক্কালে একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় মেদিনীপুরের আই লাইট- এর সহযোগিতায়। উপস্থিত ছিলেন ড: অচিন্ত মিত্র, পরিচালন সমিতির সভাপতি ও সদস্যরা, বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষকর্মীরা। প্রায় ৭০ জনের চক্ষু পরীক্ষা করা হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবীর কুমারRead More →

ঘূর্ণাবর্তের প্রভাবে তৃতীয়াতেও ঝড়বৃষ্টি রাজ্য জুড়ে, সাত জেলায় জারি করা হয়েছে সতর্কতা

নিম্নচাপের প্রভাবে শনিবারও ক্ষণে ক্ষণে বৃষ্টি হচ্ছে কলকাতা-সহ প্রায় গোটা রাজ্যে। রবিবার, চতুর্থীতেও কি এ ভাবেই চলবে বৃষ্টি? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস খুব বেশি স্বস্তি দিচ্ছে না। ঘূর্ণাবর্তের প্রভাবে রবিবার, তৃতীয়ায় রাজ্যের সব জেলাতেই রয়েছে ঝড়বৃষ্টি। উত্তর থেকে দক্ষিণের কিছু জেলায় ঝড়বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। তবে সোমবার থেকেRead More →

সময়সীমা শেষ, ধর্মতলায় ‘আমরণ’ অনশনে জুনিয়র ডাক্তারেরা, বসলেন ছ’জন, নেই আরজি করের কেউ

জুনিয়র ডাক্তারদের অনশন শুরু  শুক্রবার রাত সাড়ে ৮ টায় সংবাদিক বৈঠক করে জুনিয়র ডাক্তারেরা ঘোষণা করেছিলেন, কর্মবিরতি তুলে নিলেও যত দিন পর্যন্ত না তাঁদের দাবি পূরণ হচ্ছে, তত দিন অবস্থান চালিয়ে যাবেন। একই সঙ্গে এ-ও জানান, ২৪ ঘণ্টার মধ্যে সরকারকে দাবি না মানলে তাঁরা আমরণ অনশন শুরু করবেন। সেই মতো  শনিবারRead More →

ইমরানের মুক্তির দাবিতে ফের আন্দোলনে পিটিআই, পুলিশের সঙ্গে সংঘর্ষ, কার্যত বিচ্ছিন্ন ইসলামাবাদ

প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আবার পথে নামলেন তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর নেতা-কর্মীরা। যার জেরে শুক্রবার থেকে দফায় দফায় অশান্তি ছড়িয়েছে রাজধানী ইসলামাবাদ-সহ সে দেশের বিভিন্ন শহরে। ইমরান সমর্থকদের ‘অনুপ্রবেশ’ ঠেকাতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার কার্যত গোটা দেশের থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে ইসলামাবাদকে। ইসলামাবাদের পরিস্থিতি শনিবার কিছুটাRead More →

যুবভারতীর বৃষ্টিতে পাল তুলল নৌকো, মহমেডানকে তিন গোলে হারিয়ে দশ থেকে চারে উঠল মোহনবাগান

মোহনবাগান ফিরল মোহনবাগানে। যে খেলা দেখার জন্য এত দিন অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সমর্থকেরা তা দেখা গেল শনিবার। যুবভারতীতে মিনি ডার্বিতে মহমেডানকে ৩-০ গোলে হারিয়ে দিল মোহনবাগান। তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে। অর্থাৎ প্রথম ৪৫ মিনিটেই জয় নিশ্চিত করে ফেলে মোহনবাগান। নজর কাড়লেন গ্রেগ স্টুয়ার্ট। দু’টি গোল করালেন। একটি গোল নিজেRead More →

তনয়া, পুলস্ত্য, অর্ণব, স্নিগ্ধা, সায়ন্তনী, অনুষ্টুপ! ধর্মতলার মঞ্চের ছয় অনশনকারী কে কোন মেডিক্যাল কলেজের?

১০ দফা দাবি মানার জন্য রাজ্য সরকারকে বেঁধে দেওয়া ২৪ ঘণ্টা সময়সীমা শেষ। কিন্তু সরকারের তরফে কোনও সাড়া মেলেনি। তাই পূর্ব পরিকল্পনা অনুযায়ী ‘আমরণ’ অনশন শুরু ঘোষণা করলেন জুনিয়র ডাক্তারেরা। শনিবার ধর্মতলা থেকে সাংবাদিক বৈঠক করে তাঁরা জানান, প্রথম দফায় তাঁদের ছ’জন প্রতিনিধি অনশনে বসছেন। এই ছ’জন কারা, তাঁদের পরিচয়প্রকাশRead More →

‘নরম’ বলেই কি পুলিশ এই রাজ‍্যে রোষের ‘সফ্‌ট টার্গেট’, টানা ঘটনায় জল্পনা শুরু প্রশাসনিক মহলের একাংশে

আরজি কর হাসপাতাল থেকে বাঁশদ্রোণী, হাওড়ার ফোরসোর রোড থেকে জয়নগর— গত দু’মাসে জায়গায় জায়গায় জনরোষের মুখে পড়েছে পুলিশ। কোথাও কোথাও সেই ক্ষোভ ‘গণ’ আকার নিচ্ছে। ধারাবাহিক এই ঘটনাপ্রবাহে প্রশাসনের একাংশের মধ্যে জল্পনা তৈরি হয়েছে, পুলিশবাহিনী ‘নরম’ মনোভাব দেখাচ্ছে বলেই কি তাদের ‘সফ্‌ট টার্গেট’ করে নেওয়া হচ্ছে? এ প্রসঙ্গে প্রাক্তন এবংRead More →

থ্রেট কালচার: আরজি কর থেকে বহিষ্কৃত ১০ চিকিৎসক, ৭২ ঘণ্টার মধ্যে হস্টেল খালি করার নির্দেশ

দীর্ঘ বৈঠকের পর কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে বহিষ্কৃত হলেন ১০ জন চিকিৎসক। ওই ১০ জনের বিরুদ্ধে র‌্যাগিং-সহ একাধিক অভিযোগ রয়েছে। কলেজ কাউন্সিলের বৈঠকে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওই চিকিৎসকদের আজীবনের মতো হস্টেল থেকেও বহিষ্কার করা হবে। তাঁদের বাড়িতেও পাঠানো হবে অভিযোগপত্র। আরজি করের প্ল্যাটিনামRead More →

Rg Kar, ১বছর ধরে ভয় দেখিয়ে লাভ না হওয়ায় তিলোত্তমাকে শেষ করার নিখুঁত পরিকল্পনা সন্দীপ ঘোষের

আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন ছিল পূর্ব পরিকল্পিত। হ্যাঁ এমনটাই জানা গেছে সিবিআই সূত্রে। নিম্নমানের ওষুধ এবং শিক্ষার মান নিয়ে প্রতিবাদ করায় তাঁকে হত্যা করা হয়েছে। আরজিকর কান্ডের তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছেন সিবিআই কর্তারা। জানা গিয়েছে, তরুণী চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুন পুরোটাই পূর্বRead More →