ভারতের নিরাপত্তা কখনও বিঘ্নিত হতে দেবে না মলদ্বীপ, দিল্লিতে এসে চিন-ঘনিষ্ঠতা নিয়ে সুর নরম মুইজ্জুর

ভারতের নিরাপত্তা কখনও বিঘ্নিত হতে দেবে না মলদ্বীপ, ভারতে এসে এমনটাই মন্তব্য করলেন সে দেশের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। মলদ্বীপের এই প্রেসিডেন্ট মূলত চিনের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত। ফলে তিনি পড়শি দ্বীপরাষ্ট্রে ক্ষমতায় আসার পর ভারতের উদ্বেগ বেড়েছে। চিনের সঙ্গে ঘনিষ্ঠতাও বৃদ্ধি পেয়েছে মলদ্বীপের। কিন্তু প্রেসিডেন্ট হিসাবে প্রথম বার দ্বিপাক্ষিক সফরে ভারতেRead More →

এ বার ভাঙড়, বধূর গোপন ভিডিয়ো তুলে ব্ল্যাকমেল, ধর্ষণের অভিযোগ পড়শি যুবকের বিরুদ্ধে! গ্রেফতার

বধূর গোপন ভিডিয়ো তুলে তাঁকে ব্ল্যাকমেল করে একাধিক বার ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। বধূ এবং তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, মহিলার স্বামীকেও খুনের হুমকি দিয়েছিলেন তিনি। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের এক নম্বর ব্লকের গানিরাইট এলাকার। অভিযোগ, রাতে নিজের ঘরে শুয়ে থাকার সময়েRead More →

India vs Bangladesh T20 series: টি ২০ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে হেলায় হারাল ভারত!

ব্যাটে-বলে সমান দাপট!  টি২০ সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশকে হেলায় হারাল ভারত। প্রথম ব্যাট করে মাত্র ১২৭ রানেই অলআউট ‘টাইগার’রা। সেই রান সহজেই তুলে ফেললেন  সূর্যকুমার যাদবরা। পরের দিকে ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেললেন হার্দিক পাণ্ডিয়া। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতেছিলেন সূর্যকুমারই। বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠান তিনি।  এদিন জাতীয়Read More →

অবশেষে ধর্মতলার মোড়ে অনশন মঞ্চে আরজি কর, দাবি আদায়ে ভুখ হরতালে যোগ অনিকেত মাহাতোর

আমরণ অনশনে যোগ দিল আরজি কর হাসপাতালও। ১০ দাবি নিয়ে শনিবার রাত সাড়ে ৮টা থেকে আমরণ অনশন শুরু করেন ছয় জুনিয়র ডাক্তার। রবিবার রাতে তাঁদের সঙ্গে যোগ দিলেন আরও এক জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। তিনি আরজি করের জুনিয়র ডাক্তার। শনিবার যখন ছয় অনশনকারীর নাম ঘোষণা করা হয়, তখন থেকে বিভ্রান্তিRead More →

আমরণ অনশনে যোগ দিচ্ছে আরজি করও! ধর্মতলায় পৌঁছে গেলেন অনিকেত, আশফাকউল্লা

ধর্মতলায় অনশনমঞ্চে এ বার যোগ দিতে চলেছে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালও। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন আরজি করের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো এবং আশফাকউল্লা নাইয়া। দু’জনেই এক সঙ্গে অনশনে বসবেন, নাকি আপাতত এক জনই বসবেন, সেই নিয়ে আলোচনা চলছে আন্দোলনকারীদের মধ্যে। আলোচনার পরেই নেওয়া হবে সিদ্ধান্ত। শনিবার রাত সাড়েRead More →

আন্তর্জাতিক ভূবৈচিত্র্য দিবস: প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ

প্রতিবছর ৬ অক্টোবর আন্তর্জাতিক ভূবৈচিত্র্য দিবস পালিত হয়। এই দিবসের লক্ষ্য হচ্ছে ভূবৈচিত্র্য ও এর গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। ভূবৈচিত্র্য বলতে বোঝায় পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক বৈশিষ্ট্য, যেমন পাহাড়, নদী, মরুভূমি এবং তাদের মধ্যে থাকা বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী, যা ভূ-বিজ্ঞান এবং জীববিহীন প্রকৃতির গুরুত্বপূর্ণ দিকগুলিকে স্বীকৃতি দেয়। এইRead More →

সিন্ধিয়ার শহরে সূর্যদের রাজত্ব, অভিষেকেই নজর কাড়লেন মায়াঙ্ক, বাংলাদেশের বিরুদ্ধে জয় ৭ উইকেটে

ভারত-বাংলাদেশ ম্যাচ দেখতে রবিবার এসেছিলেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তাঁর বাবা মাধবরাও সিন্ধিয়ার নামে তৈরি করা হয়েছে গোয়ালিয়রের নতুন মাঠটি। রবিবার ভারত-বাংলাদেশ ম্যাচ দিয়েই অভিষেক হল শ্রীমন্থ মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামটির। গোয়ালিয়র পেল নতুন আন্তর্জাতিক স্টেডিয়াম। যে মাঠে বাংলাদেশকে ৭ উইকেটে হারাল সূর্যকুমার যাদবের ভারত। ব্রিটিশ শাসনের সময় গোয়ালিয়রেরRead More →

স্রেফ বিষক্রিয়ায় মৃত্যু? পটাশপুরে মৃতার ময়নাতদন্তে খুশি নয় পরিবার, দেহ নিতে অস্বীকার করলেন ছেলে

পটাশপুরে মৃতার দেহের ময়নাতদন্তে খুশি নয় পরিবার। রবিবার ময়নাতদন্তের পর দেহ নিতে অস্বীকার করলেন মৃতার ছেলে-সহ পরিবারের সদস্যেরা। সোমবার এ নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ারও হুমকি দিয়েছেন তাঁরা। রবিবার তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পটাশপুরের মৃতার দেহের ময়না তদন্ত হয়। উপস্থিত ছিলেন পটাশপুর থানার তদন্তকারী আধিকারিক। উপস্থিত ছিলেন মহিলার ছেলেRead More →

বস্তারে অভিযান শেষে মাও নেত্রী নীতি-সহ ২২ জনের দেহ শনাক্ত, তাঁদের মাথার দাম ছিল ১ কোটিরও বেশি

ছত্তীসগঢ়ের বস্তার ডিভিশনে শুক্রবার নিরাপত্তা বাহিনীর এক অভিযানে মৃত্যু হয়েছে ৩১ জন মাওবাদীর। মৃত মাওবাদীদের মধ্যে এখনও পর্যন্ত ২২ জনের দেহ শনাক্ত করা হয়েছে। তাঁদের সন্ধান পেতে মোট এক কোটি ৬৭ লাখ টাকার পুরস্কার ছিল বলে জানিয়েছেন বস্তারের আইজি পি সুন্দররাজ। পুলিশের আইজি আরও জানিয়েছেন, মৃতদের মধ্যে রয়েছেন মাওবাদী নেত্রীRead More →

‘নরম’ বলেই কি পুলিশ এই রাজ‍্যে রোষের ‘সফ্‌ট টার্গেট’, টানা ঘটনায় জল্পনা শুরু প্রশাসনিক মহলের একাংশে

আরজি কর হাসপাতাল থেকে বাঁশদ্রোণী, হাওড়ার ফোরসোর রোড থেকে জয়নগর— গত দু’মাসে জায়গায় জায়গায় জনরোষের মুখে পড়েছে পুলিশ। কোথাও কোথাও সেই ক্ষোভ ‘গণ’ আকার নিচ্ছে। ধারাবাহিক এই ঘটনাপ্রবাহে প্রশাসনের একাংশের মধ্যে জল্পনা তৈরি হয়েছে, পুলিশবাহিনী ‘নরম’ মনোভাব দেখাচ্ছে বলেই কি তাদের ‘সফ্‌ট টার্গেট’ করে নেওয়া হচ্ছে? এ প্রসঙ্গে প্রাক্তন এবংRead More →