টানা ৪ দিন বন্ধ বালি ব্রিজ দিয়ে ট্রেন চলাচল, বাতিল থাকবে শিয়ালদহ-ডানকুনি লোকাল, কিছু এক্সপ্রেসও

বালিঘাট এবং বালি হল্ট স্টেশনের মাঝখানে একটি সেতুতে গার্ডার পরিবর্তন এবং ব্যালাস্ট লাইন বসানোর কাজ হবে। সেই কারণে টানা চার দিন ওই সেতু দিয়ে কোনও ট্রেন চলবে না। বাতিল থাকবে শিয়ালদহ-ডানকুনি লোকাল। শুধু ডানকুনি লোকাল নয়, বেশ কয়েকটি মেল ও এক্সপ্রেস ট্রেনও বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন শিয়ালদহের ডিআরএম দীপকRead More →

স্যালাইন-কাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ, গাফিলতি প্রমাণিত হলে কড়া পদক্ষেপ: মুখ্যসচিব

মেদিনীপুর মেডিক্যাল কলেজের প্রসূতিদের নিম্নমানের স্যালাইন দেওয়ার অভিযোগ উঠেছে। সেই ঘটনা খতিয়ে দেখে প্রাথমিক রিপোর্ট দিল স্বাস্থ্য ভবনের তদন্তকারী কমিটি। সেই রিপোর্টের ভিত্তিতে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ জানান, এই ঘটনায় গাফিলতি প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। শুধু তা-ই নয়, স্বাস্থ্য দফতরের তদন্ত কমিটির পাশাপাশি স্যালাইন-কাণ্ড নিয়ে তদন্তRead More →

পেনাল্টি ছিল না! কলকাতা ডার্বির বিতর্ক নিয়ে মুখ খুললেন ফেডারেশনের রেফারিদের ‘হেডস্যর’

শনিবার কলকাতা ডার্বিতে বিতর্ক হয়েছে একটি হ্যান্ডবল ঘিরে। পিভি বিষ্ণুর শট বক্সের মধ্যে মোহনবাগানের আপুইয়ার হাতে লাগা সত্ত্বেও রেফারি পেনাল্টি দেননি। ধারাভাষ্যকার থেকে বিশেষজ্ঞেরাও জানিয়েছিলেন, সেটি নিশ্চিত পেনাল্টি ছিল। তেমনটা মনে করেন না ট্রেভর কেটল। সর্বভারতীয় ফুটবল সংস্থার প্রধান রেফারিং আধিকারিকের মতে, সেটি পেনাল্টি ছিল না! সেই ম্যাচের রেফারি রামচন্দ্রনRead More →

স্যালাইনকাণ্ড: ‘রিঙ্গার্স ল্যাকটেট ব্যবহার করা বন্ধ করুন’, সব হাসপাতালকে নির্দেশ স্বাস্থ্য দফতরের

নিম্নমানের ‘রিঙ্গার্স ল্যাকটেট’ স্যালাইনের কারণে প্রসূতিরা অসুস্থ হয়ে পড়েছিলেন বলে অভিযোগ উঠেছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। যা নিয়ে শোরগোল গোটা রাজ্যে। এই পরিস্থিতিতে সব হাসপাতালকে অবিলম্বে ‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস’ নামক সংস্থার তৈরি সেই স্যালাইনের ব্যবহার বন্ধের নির্দেশ দিল রাজ্য স্বাস্থ্য দফতর। সোমবার স্বাস্থ্য দফতর একটি নির্দেশিকা জারি করেছে। সব হাসপাতালের সুপারRead More →

Mahakumbh 2025: কুম্ভমেলায় ১৩ বছরের কিশোরীকে ‘দান’ হিসেবে নিয়ে সাসপেন্ড মোহন্ত কুশল গিরি

 বয়স মাত্র ১৩। আগ্রার এক কিশোরীকে সাধ্বী বানাতে তাকে তার পরিবারের কাছ থেকে ‘দান’ হিসেবে নিয়েছিলেন জুনা আখাড়ার সন্ন্যাসী মোহন্ত কুশল গিরি। আগামী ১৯ জানুয়ারি ওই কিশোরীর পিন্ডদান অনুষ্ঠান হওয়ার কথা ছিল। ওই পিন্ডদানের পরই তার বর্তমান অতীত হয়ে গিয়ে নতুন জীবন পাওয়ার কথা। কিন্তু কুশল গিরির সেই পরিকল্পনায় বাধRead More →

Bus Accident: ভয়াবহ! নিয়ন্ত্রণ হারিয়ে বাস পড়ল গভীর খাদে, ঘটনাস্থলেই মৃত্যু ৫ যাত্রীর, চারদিকে আর্তনাদ-হাহাকার…

 রবিবার ছুটির দিনে মর্মান্তিক এক দুর্ঘটনায় তোলপাড় রাজ্য। নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস গিয়ে পড়ল প্রায় ১০০ মিটার গভীর এক খাদে। ঘটনাস্থলেই নিহত ৫ যাত্রী। আহত ১৭ জন। তাদের অনেকের আঘাতই গুরুতর। রবিবার এমনই এক দুর্ঘটনা ঘটেছে উত্তরাখণ্ডের পাউরি জেলার দাহালচৌরিতে। দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় প্রশাসন উদ্ধারে নেমে পড়ে। আহতদেরRead More →

আর এক জ়িনত ঢুকে পড়ল ঝাড়গ্রামে! বেলপাহাড়িতে বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত গ্রামবাসীরা

কয়েক দিন আগেই রাজ্যের তিন জেলায় আতঙ্ক ছড়িয়েছিল ওড়িশা থেকে আসা জ়িনত। তাকে ধরতে কার্যত নাকানিচোবানি খেতে হয়েছিল বনকর্মীদের। প্রায় ১০ দিনের চেষ্টা পর খাঁচাবন্দি করা সম্ভব হয়েছিল বাঘিনিকে। সেই ঘটনার রেশ কাটতে না-কাটতেই ফের ঝাড়গ্রামের বেলপাহাড়িতে বাঘের আতঙ্ক। শনিবার বাঘের পায়ের ছাপ দেখা গেল বাঁশপাহাড়ির মানিয়াডির জঙ্গলে। গ্রামবাসীদের দাবি,Read More →

চ‍্যাম্পিয়ন করেও বিতাড়িত শাহরুখের কেকেআর থেকে, সেই শ্রেয়সকেই অধিনায়ক করল প্রীতির পঞ্জাব

শ্রেয়স আয়ারকে অধিনায়ক করল পঞ্জাব কিংস। বিগ বসের মঞ্চে তাঁর নাম ঘোষণা করা হল। সেই অনুষ্ঠানের সঞ্চালক সলমন খান। পঞ্জাব কিংসের অন্যতম মালিক প্রীতি জ়িন্টা। তাঁর দলের অধিনায়কের নাম ঘোষণা হল সলমনের অনুষ্ঠানে। গত বছর শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সকে আইপিএলে জিতিয়েছিলেন শ্রেয়স। এ বারের আইপিএলের নিলামে তাঁকে কিনে নেয়Read More →

৭ গোলের ফাইনালে জয় ১০ জনের বার্সেলোনার, সুপার কাপের ফাইনালে ৫ গোল হজম রিয়াল মাদ্রিদের

স্প্যানিশ সুপার কাপের ফাইনালের শুরুটা যেমন হয়েছিল, তার সঙ্গে শেষের কোনও মিল রইল না। বার্সেলোনার বিরুদ্ধে ৫ গোল হজম করল রিয়াল মাদ্রিদ। ১৫তম বার সুপার কাপ জিতল বার্সেলোনা। জোড়া গোল করে ম্যাচের নায়ক রাফিনহা। নজর কাড়লেন ১৭ বছর বয়সি লামিনে ইয়ামালও। ম্যাচ শুরুর ৫ মিনিটের মাথায় কিলিয়ান এমবাপের গোলে এগিয়েRead More →

খাঁচা পেতে বাগে আনার চেষ্টা, ঘেরা হল জাল দিয়ে! মৈপীঠের বাঘকে জঙ্গলে ফেরাতে মরিয়া বনকর্মীরা

রবিবার সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মৈপীঠে ছড়িয়েছে বাঘের আতঙ্ক। গ্রামবাসীরা গঙ্গার ঘাট এলাকায় প্রথমে বাঘের পায়ের ছাপ দেখতে পান। তার পরই খবর যায় বন দফতরে। বনকর্মীরা এসে বাঘের পায়ের ছাপ পরীক্ষা করেন। তাঁদের দাবি, লোকালয় লাগোয়া জঙ্গলেই ঘোরাফেরা করছে বাঘ। জঙ্গলের সেই অংশ ইতিমধ্যেই ঘিরে ফেলা হয়েছে নাইলনেরRead More →